| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তারকেশ্বরে জায়েন্টস্ক্রিনে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৩৬৩ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২৯ আগস্ট, ২০২১

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগস্ট। গত বছর বাদ দিলে প্রতি বছরই পালিত হয় দিনটি। ২১ জুলাইয়ের পর ২৮ অগস্ট সেই দিন, যা তৃণমূলের কাছে ঐতিহাসিক। ২১ জুলাইয়ের পরই তা নিয়ে প্রস্তুতিপর্ব শুরু হয়ে যায়। কংগ্রেস ভেঙে নতুন দল গড়লেও মমতা এই দিনটিকেই ফি বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করেন। প্রত্যেক বছর ধর্মতলায় গান্ধীমূর্তির কাছে ছাত্র সমাবেশ হলেও গত বছর করোনার সংক্রমণের জন্য তা সম্ভব হয়নি। ভার্চুয়াল ভাষণ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবারও ঠিক তাই করেছেন।

এদিন সকালেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টুইট করে ছাত্র পরিষদের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের ছাত্র পরিষদের প্রাণবন্ত সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কৃতিত্ব এবং দলে অমূল্য অবদানের জন্য আমরা গর্বিত! গণতান্ত্রিক চেতনাকে ভাঙার চেষ্টা করছে যে শক্তি, তার বিরুদ্ধে লড়াই করার জন্য সব শিক্ষার্থীদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

শনিবার কালীঘাট থেকেই ভার্চুয়াল ভাষণ দেন তিনি। প্রধান বক্তা দলনেত্রীই। সাধারণত ২৮ অগস্টের ভাষণে ছাত্র ও যুব সমাজকে রাজনীতি, সমাজ বোধ, নেতৃত্বের পাঠ দেন তৃণমূল নেত্রী। রাজ্য এবং জাতীয় রাজনীতির নানা দিকও ছুঁয়ে যান তিনি। এ বছর দলনেত্রী তাঁর ভাষণে দলের নবীন প্রজন্মের নেতা কর্মীদের অগ্রাধিকার দিয়েছেন।

এদিন হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় তারকেশ্বর থানা মার্কেটিংয়ের জায়েন্টস্ক্রিনের আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের বক্তৃতা প্রচারের জন্য। উপস্থিত ছিলেন হুগলি জেলা, শ্রীরামপুর ও হুগলি তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি তথা জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, শ্রমমন্ত্রী বেচারাম মান্না, আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার, ধনিয়াখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, হুগলি জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্বুদ্ধ দত্ত থেকে শুরু করে হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev