| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৪৬ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

৭৯. সুকুমারী দত্ত : ‘মন্দ’ মেয়ে থেকে ‘ভদ্র’ অভিনেত্রী

বেঙ্গল থিয়েটারের কর্তারা মধুসূদন দত্তকে একটা বাংলা নাটক লিখে দেবার অনুরোধ করলেন। মধুসূদন বললেন, ‘লিখতে পারি কিন্তু একটা শর্ত আছে।’ শর্তটা কি? মধুসূদন বললেন, ‘যাত্রার মতো গোঁফ-দাড়ি কাটা পুরুষদের দিয়ে মেয়েদের চরিত্র অভিনয় করানো যাবে না। মধুসূদনের প্রস্তাব সমর্থন করলেন সত্যব্রত সামশ্রমী, উমেশচন্দ্র দত্ত, শরৎচন্দ্র ঘোষ আর বিহারীলাল চট্টোপাধ্যায়। কি আশ্চর্য, যে বিদ্যাসাগর নারী স্বাধীনতার জন্য লড়ে গেলেন, তিনি প্রস্তাব সমর্থন করলেন না।

মধুসূদন লিখলেন ‘শর্মিষ্ঠা’ নাটক। ১৮৭৩ সালের ১৬ আগস্ট বেঙ্গল থিয়েটারে সে নাটকের অভিনয় হল। যৌনকর্মীদের পল্লি থেকে চারজন নারীকে আনা হল অভিনয়ের জন্য। সেই চারজনের মধ্যে ছিলেন গোলাপসুন্দরী। বিনোদিনীর চেয়ে বয়েসে একটা বড়। রূপে গুণে উজ্জ্বল গোলাপসুন্দরী। শ্রীরামপুরের মাহেশের কাছে কোন এক গ্রামে তাঁর জন্ম। ছোট থেকে শুনে শুনে গান তুলে নেওয়ার অভ্যাস ছিল গোলাপসুন্দরীর। যৌবনে মায়ের চেষ্টায় তিনি কীর্তন গানের প্রশিক্ষণ লাভ করেন। বেঙ্গল থিয়েটারের সত্বাধিকারী শরৎচন্দ্র ঘোষ তাঁকে নিয়ে আসেন থিয়েটারে।

এরই মধ্যে উপেন্দ্রনাথ দাসের সঙ্গে আলাপ হয়েছে গোলাপসুন্দরীর। সাহিত্যের কলাকৈবল্যবাদী তত্ত্বে বিশ্বাসী ছিলেন না উপেন্দ্রনাথ। তিনি নাটককে ব্রিটিশবিরোধী লড়াই-এর হাতিয়ার করে তুলতে চাইলেন, লিখলেন ‘শরৎ-সরোজিনী’। সে নাটকের অভিনয় হল ১৮৭৫ সালে। উপেন্দ্রনাথ ডেকে নিলেন গোলাপসুন্দরীকে। ‘সুকুমারী’ নামের এক চরিত্রে অভিনয় করলেন তিনি। বিপুল সাফল্য লাভ করল সে নাটক। আর সেই থেকে গোলাপসুন্দরী সকলের কাছে পরিচিত হয়ে গেলেন ‘সুকুমারী’ হিসেবে। এরপর উপেন্দ্রনাথের ‘সুরেন্দ্র বিনোদিনী’তেও অভিনয় করলেন তিনি।

উপেন্দ্রনাথ গোলাপসুন্দরীকে একটা স্থায়ী পরিচয় দেবার কথা ভাবলেন। তাঁর দলে ছিলেন এক অভিনেতা। নাম যাঁর গোষ্ঠবিহারী দত্ত। উপেন্দ্রনাথ গোষ্ঠবিহারীকে রাজি করালেন সুকুমারীকে বিয়ে করার ব্যাপারে। তখনকার তিন আইনে বিয়ে হয়ে গেল তাঁদের।

বিয়ে তো হল, কিন্তু টিকল না সে বিয়ে। কি ছিল গোষ্ঠবিহারীর মনে, তা আমরা জানি না। উপেন্দ্রনাথের চাপে পড়ে বিয়ে করেছিলেন কি না, তাও আমরা জানি না। তখনকার বাঙালি সমাজ মেনে নিল না এই বিয়ে। কিন্তু সুকুমারীর পরিচয়ের সঙ্গে লেগে গেল ‘ভদ্র পরিবারের’র তকমা। ‘ভদ্র’ ঘরের মেয়েদের নাটকাভিনয়ের দরজা খুলে দিলেন সুকুমারী।

১৮৭৬ সাল।

প্রিন্স অব ওয়েলসকে উকিল জগদানন্দ মুখোপাধ্যায়ের অন্দরমহলে ঢোকানোর ব্যাপার নিয়ে উপেন্দ্রনাথ লিখলেন একটি প্রহসন। ‘গজদানন্দ ও যুবরাজ’। তাতে অভিনয় করেন সুকুমারী। জাতীয়তাবাদী নাটক, ব্রিটিশ বিরোধিতা তাঁর মনকে দোলা দিয়েছিল। কিন্তু তখনকার ইংরেজ শাসক উপেন্দ্রনাথকে শত্রু বলে মনে করেছিলেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ১৮৭৬ সালের ৪ মার্চ বন্ধ করে দেওয়া হয় ‘সুরেন্দ্র বিনোদিনী’ নাটক। তারই প্রতিবাদে এবং অভিযুক্তদের সাহায্য করার জন্য ১১ মার্চ অভিনীত হয় ‘সরোজিনী’ নাটক। এবার সেই নাটকে বিনোদিনীর পরিবর্তে অভিনয় করলেন সুকুমারী। পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি অংশ নিয়েছিলেন অভিনয়ে।

কিন্তু সুকুমারীর জীবনে নেমে এল বিপর্যয়।

মামলা মোকদ্দমায় বন্ধ হয়ে গেল গ্রেট ন্যাশনাল থিয়েটার। বিপর্যস্ত উপেন্দ্রনাথ আক্রান্ত হলেন ক্ষয় রোগে। আত্মহত্যা করলেন তাঁর স্ত্রী। তারপর উপেন্দ্রনাথ পাড়ি দিলেন লণ্ডনে। অভিভাবকহীন হয়ে পড়লেন সুকুমারী। একদিকে সামাজিক চাপ, আর অন্যদিকে অর্থাভাব। সুকুমারীর স্বামী গোষ্ঠবিহারী এই সব চাপ সহ্য করতে না পেরে জাহাজের খালাসি হয়ে চলে গেলেন লণ্ডন। গেলেন উপেন্দ্রনাথের কাছে। উপেন্দ্রনাথ তাঁকে একটা হোটেল বয়ের চাকরি জোগাড় করে দিয়েছিলেন।

সুকুমারী তখন একেবারে নিঃসঙ্গ। থিয়েটার বন্ধ। বন্ধ রোজগার। একটি মেয়ে হয়েছে তাঁর। নিজের পেটের ভাত জোটেনা, শিশুকন্যার পরিচর্যা করবেন কিভাবে? তবু হাল ছাড়েন নি সুকুমারী। মেয়েদের নাচ ও অভিনয় শেখাবার স্কুল খুললেন। কিন্তু সে স্কুল চলল না। তখন নাটকের দল খুললেন। ‘অপূর্বসতী’ নামে একটা নাটক লিখে সেটি অভিনয় করার চেষ্টা করলেন।

এরপরে তিনি বেঙ্গল ও মিনার্ভা থিয়েটারে অভিনয় করেন। অভিনয় করেন ন্যাশনাল ফিমেল থিয়েটারে। সুকুমারীকে সাহায্য করতে এগিয়ে আসেন ‘নবভারত’ পত্রিকার সম্পাদক দেবপ্রসন্ন রায় চৌধুরী। তিনি সুকুমারীর শিশুকন্যার প্রতিপালন ও শিক্ষার ভার নিয়েছিলেন। শেষে সিভিল ম্যারেজ অ্যাক্ট অনুসারে সে কন্যার বিয়ে হয় এক ভদ্র ব্রাহ্মণ পরিবারে।

সাংসারিক জীবনে সুকুমারী যা পান নি, তা পেয়েছিল তাঁর মেয়ে।

সেটাই তাঁর জীবনের সান্ত্বনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev