| | |
এই মুহূর্তে ::
পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৮৪ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কথা উঠেছে ‘পুরশ্রী’ নিয়ে

কলকাতা পুরসভার দুর্দান্ত পত্রিকা ‘পুরশ্রী’। ১৯৭৮ সালের ২৬ আগস্ট শুরু হয়েছিল তার পথ চলা। সমরেশ চট্টোপাধ্যায়ের হাত ধরে। সমরেশবাবু ছিলেন পত্রিকার সম্পাদক। কলকাতার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও তার নাগরিক জীবনের দলিল হয়ে উঠেছিল এই পত্রিকা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখার্জি, নজরুল, বইমেলা, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রভৃতিদের নিয়ে এই পত্রিকার বিশেষ সংখ্যাগুলি সাহিত্য ও সমাজের বিশেষ সম্পদ হয়ে উঠেছিল।

সেই বিখ্যাত পত্রিকা সম্বন্ধে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটা ভয়ংকর কথা। কি কথা? পত্রিকাটির হিন্দি ও ইংরেজি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত বাংলা সংস্করণের প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার নির্দেশে এই সিদ্ধান্ত? প্রশাসক স্মিতা পাণ্ডের নির্দেশে। GNNXT-এর প্রতিবেদন অনুযায়ী নির্বাচিত পুরবোর্ড (গত ৮ জুন পুরবোর্ড ভেঙে গেছে) না থাকায় পুর প্রশাসন চলছে স্মিতা পাণ্ডের অধীনে।

তবে যে নির্দেশের কথা বলা হচ্ছে তার কোন লিখিত নির্দেশ দেখা যায় নি। পুরসভার ই-প্রকাশনা আর্কাইভে ২০২৬ সালের ১৬ আগস্ট-এর পরের নিয়মিত সংখ্যা না থাকলেও অন্য একটি প্রকাশনা তালিকায় নভেম্বর (২০২৬) সংখ্যার উল্লেখ আছে। পাশাপাশি ২১ সেপ্টেম্বর শারদীয় সংখ্যার দরপত্র ডেকে ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর হাতে পুজোসংখ্যার উদ্বোধনের কথা বলা হচ্ছে। কিন্তু সেই শারদসংখ্যা আমরা দেখতে পাইনি।

সমাজ মাধ্যমে ‘পুরশ্রী’ সংক্রান্ত সংবাদটি অলীক হতে পারে, কিন্তু এই রকম সন্দেহের বাস্তব ভিত্তি আছে। দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকের বিজ্ঞাপনে দশভূজার পরিবর্তে এগারো হাতের দুর্গার ছবি ছাপিয়েছিল রাজ্য সরকার। পরে অবশ্য সে ভুল সংশোধন করা হয়, মুখ্যমন্ত্রী ক্ষমাও চান। কিন্তু সেই ক্ষতের প্রলেপ মিলাতে না মিলাতেই দেখা গেল পুরসভার একটি অদ্ভুতেড়ে বিজ্ঞাপন : “মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত”। এই পাঁচটি শব্দ বাংলা ভাষার; কিন্তু বাক্যটি অর্থহীন। বাংলা-হিন্দি মেশানো বিকৃত বাক্যাংশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মহালয়ার অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের ভার দেওয়া হয়েছিল বাংলার বাহিরের এক রাজ্যের প্রতিষ্ঠানকে।

বাংলা আবার ভাষা নাকি?

হয়তো অদূর ভবিষ্যতে ‘পুরশ্রী’র হিন্দি –ইংরেজি সংস্করণই প্রকাশিত হবে। বাংলা সংস্করণ বর্জিত হবে। হতে পারে। বাংলা আবার ভাষা নাকি? কে যেন বলেছিলেন? বলেছিলেন অমিত মালব্য, বিজেপির আইটি সেলের কর্ণধার। দিল্লির লোধি কলোনি থানার এক পুলিশ আধিকারিক বলেছিলেন বাংলা ভাষা হল বাংলাদেশিদের ভাষা। আসল রহস্য এখানেই। ভোটের আগে ভোটার বাদ দেওয়ার পবিত্র অভিযান শুরু হল। কিভাবে বাদ যাবে? কোটি কোটি রোহিঙ্গা, বাংলাদেশিদের অস্তিত্বের কথা শুনলাম আমরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেওয়া হল। কি করছিলেন তখন আমাদের বঙ্গপ্রেমিক বুদ্ধিজীবীরা? কি আর করবেন তাঁরা! তাঁদের সন্তান-সন্ততিরা তাঁদের পরামর্শে বাংলাটা বাদ দিয়ে বসে আছেন অনেক দিন আগে থেকে। মনে পড়ে গেল ভবানীপ্রসাদ মজুমদারের সেই কবিতাটা :

বাংলা আবার ভাষা নাকি, কোনও চার্ম নেই বেঙ্গলিতে

সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে?

ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক

হিন্দি সুইট সায়েন্টিফিক

বেঙ্গলি ইগ গ্ল্যামারলেশ, ওর প্লেস এদের পাশে না

জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।

হায় বাংলা ভাষা! হাজার বছর ধরে তৈরি হয়েছে তোমার যে গতিপথ, যে গতিপথের কারিগর চণ্ডীদাস, বিদ্যাপতি, মালাধর, কৃত্তিবাস, কাশীরাম, কৃষ্ণদাস, ভারতচন্দ্র, রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রঙ্গলাল, মধুসূদন, দীনবন্ধু, বিহারীলাল, অক্ষয়কুমার, দীনেশচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বিভূতিভূষণ, মানিক, তারাশঙ্কর, সেই সব এখন গৌরবহীন!

বাংলার মনীষীদের অবজ্ঞা

ভারতের অন্য কোন রাজ্যে এত কবি, লেখক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, সমাজসেবী, বিপ্লবী, শিল্পী, সাংবাদিক জন্মনগ্রহণ করেছেন? আমার তো মনে হয় রাষ্ট্রক্ষমতার শীর্ষে আছেন হিন্দিবলয়ের যে কর্তারা তাঁরা নিছক হিংসার বশবর্তী হয়ে বাংলার মনীষীদের অবজ্ঞা করেন। যদিও রাজনৈতিক ফায়দার জন্য ‘সুনার বাংলা’ গড়ার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে সম্বোধন করেন ‘বঙ্কিমদা’ বলে। রাজ্য সভাপতি প্রকারান্তরে সুভাষচন্দ্রকে গুণ্ডা বলেন। রবীন্দ্রনাথের ‘জনগণমন’ নিয়ে সাসংদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি এবং হিমন্ত বিশ্ব শর্মা ‘আমার সোনার বাংলা’ নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দ্বিধা করেন না। নেতাজি সুভাষকে ব্রিটিশের দালাল বলতেও দ্বিধা হয় না তাঁদের।

সনাতনী সংস্কৃতির আমদানি

২০২৬ সালের মে মাসে এ রাজ্যে বিজেপির ক্ষমতা লাভ। তার আগে থেকেই সনাতনী সংস্কৃতির আমদানি শুরু হয়েছে। রামনবমী, হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। এবারের ছটপুজো যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মতো পালিত হল। যাদবপুরে দেখলাম গেরুয়া সম্মানযাত্রা। স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। সে সম্মানযাত্রায় সামিল অর্ধ উলঙ্গ নাগা সাধুরা। উন্মুক্ত সূর্যালোকে। এবারের দুর্গাপুজোকে সনাতনী পুজোয় রূপ দেবার যথাসাধ্য আয়োজন। এলেন বাগেশ্বরবাবা। বলে গেলেন পুজোয় আমিষ ভক্ষণ পাখণ্ডির কাজ। কমিউনিস্ট দলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে তাঁদের স্টলে ‘শারদোৎসবে’র বদলে লিখতে হবে ‘দুর্গোপূজো’। তারপরে বুকস্টলে হামলা। একজন গেরুয়াধারী বলে দিলেন, ‘তলোয়ার বিক্রি করুন, ত্রিশূল বিক্রি করুন, বই কেন?’ প্রসিদ্ধ সমাজতাত্ত্বিক সুরজিৎ মুখোপাধ্যায় ‘ফ্রন্টলাইন’ পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছেন, — ‘ This is part of the overall breakdown of the cosmopolitanism that Bengal is recognized for . The BJP is trying to create a kind of orthodox homogeneity against the heterodox via contrived Hindutva that is more political than religious .’ রাজ্য সরকারের এক মন্ত্রী তো বুক বাজিয়ে বলে দিলেন, ‘হ্যাঁ, আমরা এ রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশ করব, যার না পোষাবে তারা বাংলাদেশ চলে যাক।’ বুলডোজার আর এনকাউন্টারের মাধ্যমে যোগীরাজ্যের ছায়া পড়তে শুরু করেছে এই রাজ্যে। তার উপর বিহার, উত্তরপ্রদেশ সহ হিন্দিবলয়ের সংস্কৃতির আমদানি।

এই যে একটি সংস্কৃতির উপর অন্য একটি সংস্কৃতি চাপিয়ে দেবার চেষ্টা, এর নাম কি সাংস্কৃতিক আগ্রাসন?

সাংস্কৃতিক আগ্রাসন — রূপ ও স্বরূপ

সাংস্কৃতিক আগ্রাসনের উজ্জ্বল উদাহরণ উপনিবেশবাদ। পঞ্চদশ ও যোড়শ শতকে স্পেন, পর্তুগাল, ইংল্যাণ্ড প্রভৃতি দেশগুলি যা করে গেছে। আদিবাসী জনগোষ্ঠীর উপর ইউরোপীয় ভাষা, ধর্ম, রীতিনীতি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। উনিশ শতকে যুক্তরাষ্ট্র ও কানাডায় আদিবাসী শিশুদের ভাষা, সংস্কৃতি মুছে ফেলে তাদের সভ্য করার আয়োজন শুরু হয়েছিল। সাম্প্রতিককালে বিশ্বায়ন ও পশ্চিমা সংস্কৃতির আধিপত্য তাদের মূল্যবোধ আদর্শের বিস্তার ঘটাচ্ছে। এ কাজে সাহায্য করছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, অ্যালগরিদমনির্ভর কনটেন্ট; বহুজাতিক সংস্থা, ফ্যাশন ট্রেন্ড ও বাণিজ্যিক উৎসবের প্রসার; আধিপত্যশিল ভাষার অতিরিক্ত ব্যবহার এবং শিক্ষা ও জীবনযাত্রায় তার ব্যাপক প্রভাব। এর ফলে খাদ্যাভ্যাস- পোশাক-পারিবারিক সম্পর্কের বদল ঘটে; মাতৃভাষা- লোকসংস্কৃতি-ওঐতিহ্যের প্রতি উদাসীনতা অথবা বিকৃতি দেখা যায়। সাম্রাজ্যবাদীরা সাংস্কৃতিক আগ্রাসনের সাহায্যে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়। তারা জানে যে অর্থনীতি ও রাজনীতির দ্বারা দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা যায় না, সংস্কৃতির দ্বারা করা যায়। সেই চেষ্টাই কি বিজেপি করছে না পশ্চিমবঙ্গে? অথচ রাজনীতির বৃত্তের বাইরে এসে বাংলার ছাত্র, শিক্ষক, অধ্যাপক, কবি, লেখক, শিল্পী, আইনজীবী, গায়ক, খেলোয়াড়রা এই আগ্রাসনের প্রতিবাদ করছেন না কেন কে জানে!

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev