| | |
এই মুহূর্তে ::
দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত

Reporter
সুব্রত দত্ত / ৫৫ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ধনে জনে মানে খ্যাতির শিখরে তখন হংসেশ্বর। একদিন বৌদি রাণীদেবী দেবরকে ডেকে বললেন, ‘হংস, তোর সব আশা পূর্ণ হয়েছে, কিন্ত আমি কি পেলাম? সারা জীবন গেল তোর প্রতিষ্ঠার জন্য। এবার আমার ইচ্ছা পূর্ণ কর বাবা। ‘কথাটা মিথ্যা নয়। হংস যখন তিন বছরের তখনই তার বাবা কেনারাম দত্ত আর দাদা মারা যান। মহামারী কলেরায় তখন গ্রাম উজাড় হয়ে যেত। আগেই মারা গেছে তার মা। নাবালক সন্তানকে কে দেখবে, তাই কেনারাম দত্ত বড়ো ছেলের বিয়ে দিয়েছিলেন। চৈতন্যপুর রায় বাড়ির কিশোরী মেয়ে রাণী এলেন বৌ হয়ে দত্ত বাড়িতে। কোলে তুলে নিলেন হংসকে। তাকেই মা বলে জানে হংস। এবার স্বামী হারিয়ে অনাথা হলেন রাণীও। ইচ্ছে করলেই বাপের বাড়ি ফিরে যেতে পারতেন, কিন্ত যাবেন কি করে!কে দেখবে তার হংসকে! নিজের সব চাওয়া পাওয়া ভুলে হংসকেই আপন সন্তানের মত লালন পালন করতে থেকে গেলেন দুর্গাগ্রামে। হংসের সংসারের হাল ধরলেন বৌদি রাণী। খুব বুদ্ধিমতী রাণী। হংসকে শেখালেন কি করে তেজারতি কারবারে বিষয় বৃদ্ধি করতে হয়। তারপর কেলে আউশ তার কপাল খুলে দিল হংসের। সেই পুঁজিতেই আকাশে উঠলেন হংস। আর কেউ তাকে ছুঁতে পারেনি।

হংসের পাঁচ ছেলে, দুই মেয়ে। নাতি পুতিতে ভরা সংসার। এদিকে রাণী দেবীর বয়স হয়েছে। ধর্মে কর্মে মন দিয়েছেন, কিন্ত মনে শান্তি নাই। জীবনের হিসাব নিকাশের খাতা যেন শূন্য। এত দিন কি তিনি জলের উপর দাগ কেটেছেন, যার কোন চিহ্ন থাকবে না!অনেক ভেবে তাই আজ দেবর হংসকে ডেকেছেন।

‘হংস, আমার সাধ পূর্ণ কর বাবা। মৃত্যুর পরেও আমাকে যেন কেউ না ভোলে।’

— ‘বল মা, কি তোমার সাধ ইচ্ছা, আকাঙ্খা? তোমাকে না দেওয়ার কিছুই নেই। আমি মা’কে দেখি নাই, বাবা’কেও না। তুমিই আমার সব। আজ যা করেছি,যা পেয়েছি সব তোমার জন্যই। তুমিই আমার জননী জগদ্ধাত্রী।

— ‘বেশ, আমি জগদ্ধাত্রী হয়েই থাকতে চাই আজীবন এই বাড়িতে, এই গ্রামে। তুই আমার নামে জগদ্ধাত্রী পূজার আয়োজন কর। আমার মৃত্যুর পরেও যেন সেই পূজা বন্ধ না হয়। আমার আর একটা ইচ্ছা তোকে পূর্ণ করতে হবে। শুদ্ধ পানীয় জলের অভাবে একদিন আমরা সব হারিযেছিলাম। এমন সর্বনাশ যেন আর কারো না হয়। এ গ্রামের মানুষের জন্য একটা পুষ্করণী প্রতিষ্ঠা করতে চাই।

হংস বলে, ‘বেশ তাই হবে মা’।

কাজটা কিন্তু সহজ ছিল না। জগদ্ধাত্রী পূজা দুর্গা পুজোর সমতুল্য। যেন একটা যজ্ঞ। তখন সাধারণের সাধ্য ছিল না এ পূজা আয়োজনের। প্রথমে এ পূজা করতেন রাজারা। পরে জমিদার জোতদাররাও শুরু করেন। হংসেশ্বর দত্ত যখন ধনে মানে প্রতিষ্ঠিত তখন বৌদির ইচ্ছে পূরণে এ কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিলেন। কাজটা কত কঠিন ও কিভাবে বঙ্গ দেশে দুর্গা বা জগদ্ধাত্রী পূজার প্রচলন জানলেই বোঝা যাবে। তখন বাংলার মসনদে পাঠান সুলতান সুলেমান কর রানি। তার সেনাপতি কালাপাহাড় হিন্দু মন্দির, দেব দেবতার মূর্তি ধ্বংসে মেতে ওঠেছেন। তার হাত থেকে রক্ষা পেতে বাংলার হিন্দু জমিদাররা ঐক্যবদ্ধ হয়ে দিল্লীর বাদশা আকবরের সাহায্য প্রার্থনা করেন। তাদের নেতা ছিলেন অধুনা বাংলাদেশের রাজশাহী জেলার তাহেরপুরের রাজা কংসনারায়ন। আকবর মুঘল বাহিনী পাঠান বাংলা আক্রমণে। ১৫৭৬ খ্রীষ্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান পরাজিত হলেন। বিজয়ী হল মুঘলরা। পাঠান উচ্ছেদের পর দিল্লির দরবার থেকে রাজা খেতাব পান কংসনারায়ন। তখন তিনি রাজসূয় যজ্ঞ করার ইচ্ছা প্রকাশ করলে তার পুরোহিত রমেশ শাস্ত্রী বলেন কলিযুগে রাজসূয় যজ্ঞের বিধান নেই। তিনি রাজাকে দুর্গাপুজো করতে বলেন। এবং তাতেই সমফল মিলবে বলেন। এভাবেই নাকি বাংলায় দুর্গা পুজো তথা শারদোৎসবের সূচনা। একবার রাজা কৃষ্ণচন্দ্র রাজস্ব খেলাপে মুর্শিদাবাদে নবাব দরবারে বন্দী ছিলেন। যখন মুক্তি পেলেন তখন দুর্গা পুজো শেষ। সেবার কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজো হল না। এজন্য রাজার মন ভালো নেই। একদিন রাত্রে তিনি দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেলেন। তার পূজা করলেও দুর্গাপুজোর পূণ্য লাভ করবেন তিনি। রাজা মহা সমারোহে জগদ্ধাত্রী পূজা করলেন। বাংলার জগদ্ধাত্রী পূজার সূচনা নাকি এভাবেই। তারপর পলাশী যুদ্ধের পর ইংরেজ অনুগত জমিদার ও ধনী ব্যক্তিরা দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পূজা শুরু করেন। এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছিল তখন। হংসেশ্বর দত্ত যখন প্রচুর ভূ সম্পত্তির মালিক, রাণীদেবীর মনেও সাধ জাগল দেবী আরাধনার। তাই হংসেশ্বরকে অনুরোধ করা। বাধ্য দেবর বৌদির অনুরোধ ফেলতে পারলেন না।

ইংরেজি ১৯০০ সাল। দত্ত বাড়িতে শুরু হল রাণীর জগদ্ধাত্রী পূজা। ব্যাপারটা পরবর্তী প্রজন্মের কাছে বোঝা মনে হতে পারে ভেবে হংসেশ্বর ১৫ বিঘা জমি ২টি পুকুর দেবোত্তর করে যান। একই সাথে দত্ত ভিটার জমিও দেবোত্তর করে দিলেন। ভিটা বিক্রির অধিকার রইল না কারো। এমনটা আর কোথাও আছে কিনা জানি না! দেবোত্তর সম্পত্তির আয়ে আজো চলছে পূজা ও ভোজ। এক সময়ে এলাকার নিমন্ত্রণ থাকত ভোজে। আগে ‘কাঙালী ভোজনে’ এলাকার দীন দরিদ্র মানুষেরা আসত দলে দলে। এখন অবশ্য কাঙালীর দেখা মেলে না।

দুর্গাগ্রামের দত্ত বাড়ির জগদ্ধাত্রী পূজার নানা বৈশিষ্ট্য। দুই দিনে সমাপ্ত হয় সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর পূজা। পূজা হয় বৈষ্ণব মতে। কোন বলির আয়োজন নেই। হয় কুমারী পূজা। ষাট কেজি আতপ চালের নৈবেদ্যের বাটা পাঠানো হত আশপাশের ব্রাহ্মণ বাড়িতে। পাঁচ পুরুষ ধরে এ পূজায় ঢোল সানাই বাজায়, মূর্তি গড়ে একই পরিবারের সদস্যরা। সবাইকে সঙ্গে নিয়ে চলার এ এক অনন্য দৃষ্টান্ত। গ্রামের মানুষও যোগ দেন পূজার আয়োজন অনুষ্ঠানে। যেন সর্বজনীন উৎসব। এক সময়ে ভোজের বিপুল আয়োজন, রন্ধন বিতরন সবই করতেন গ্রামের মানুষ। তাই পূজা এলে সাড়া পড়ে যেত গ্রামে। দত্ত বাড়ির সদস্যদের বিশ্বাস আপদে বিপদে দেবীই তাদের রক্ষক। তার অনেক অলৌকিকতার সাক্ষী আমরা।

এক সময়ে মাটির মন্দিরে পূজা হত দেবীর। এখন তা সুরম্য পাকা। সৌজন্যে ৺দুর্গাপদ দত্তের নাতজামাই অর্ধেন্দু মণ্ডল। পূজা প্রাঙ্গনে প্রবেশ পথের পাকা সিংহ দুয়ার এক সময়ে ভেঙে পড়লে তার সম্মুখে ‘হংসেশ্বর স্মৃতি তোরণ’ তৈরি করে দিয়েছেন ৺দুর্গাপদ দত্তের নাতি চন্দ্র শেখর দত্ত। পূজার সময় পুনঃমিলনের আনন্দে মেতে ওঠে দত্ত পরিবার ও তাদের আত্মীয় স্বজন। দু-দিন একত্রে খাওয়া-দাওয়া,সুখ দুঃখের গল্প,পূজার পর দিন শোভাযাত্রা করে দেবীর বিসর্জন আর ভাসানের শেষে হয় মা’কে বিদায়ের বিষন্ন ‘দিগম্বরী গান’

“ও মা দিগম্বরী, নাচো গো

শ্যামা, রণ মাঝে।”

“ও মা,এবারও এসেছ ভবে,

আবারও আসিতে হবে,

মা গো মা —

মা কে কৈলাশে পাঠায়ে দিয়ে,

কেমন করে রব ঘরে,

মা গো মা —”

হংসেশ্বর দত্তের একমাত্র জীবিত নাতবৌ ভারতী দত্ত।

সময়ের নানা ওঠা-পরা পেরিয়ে আজো অটুট পারিবারিক বন্ধন, চলমান ঐতিহ্যে সময় যেন স্থির এখানে। এবার ২০২৬ সালে পুজোর ১২৬ বছর। রাণীদেবী নেই, কিন্তু তিনি আছেন তাঁর পূজাতে। দেবী জগদ্ধাত্রী রূপে। গ্রামের মানুষও ভোলেনি তাকে। স্কুলের পাশে তার প্রতিষ্ঠিত রাণী দীঘি। তার টলমল জলে এখনও ভাসে এক মহিয়সী নারীর ত্যাগের স্মৃতি।

কলকাতার লিটিল ম্যাগাজিন  হাত নিশপিশ-এ প্রকাশিত

লেখক সুব্রত দত্ত, দুর্গাগ্রাম দত্ত পরিবারের সদস্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev