| | |
এই মুহূর্তে ::
রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ

Reporter
জমিল সৈয়দ / ৫৭ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আমরা যাকে সুবর্ণরেখা নদী নামে চিনি, তাকেই ‘স্বর্ণরেখা’ নামে ডাকে রাঁচি জেলার মানুষেরা।

সুবর্ণরেখাকে প্রথম দেখি ঘাটশিলা-গালুডিতে। সেখানে পাথরের পর পাথর ফেলে নদীকে আটকে ফেলার চেষ্টা করেছিল কেউ!!! সেইসব পাথরের ফাঁক গলে বেরিয়ে আসছে ক্ষীণ স্রোত, সেখানে নৌকায় ওপার থেকে এপারে ঘাটশিলা আসছে স্থানীয় মানুষ। কান পেতে শুনি তারা বাংলা ভাষায় কথা বলছে। আমরাও উদ্বুদ্ধ হয়ে নৌকায় ছোট্ট সরু জলরেখা পার হয়ে ওপার থেকে ঘুরে এলাম।

হাতিবাড়ি-কোদোপাল-ভসরাঘাট ছুঁয়ে সুবর্ণরেখা ঢুকেছে ওড়িশায়, তারপর তালসারিতে তার সমুদ্রদর্শন।

ভসরাঘাটে নতুন ব্রিজ হওয়ার পরে, দেখতে গেলাম সুবর্ণরেখাকে! দেড় কিলোমিটার লম্বা ব্রিজ, তার তলায় নেমে দেখি, শুধু বালি আর বালি! “বেলা দ্বিপ্রহর, ধূ ধূ বালুচর”! মধ্যে সুতোর মতো বইছে নদী। যেন নদীকে বালিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল কেউ! যখন ব্রিজ হয়নি, নয়াগ্রামের মানুষেরা বালির উপরে হাঁটতে হাঁটতে সরু জলরেখার কাছে আসত, তারপর নৌকা চেপে নদী পার হয়ে আবার বালির উপরে হাঁটা !

একসময় ঝাড়খণ্ডে সুবর্ণরেখার বালি ছেঁকে সোনা পাওয়ার আশায় মানুষ সারাদিন হাঁটুজলে দাঁড়িয়ে পরিশ্রম করে যেত। হয়তো কেউ কখনও বালির ফাঁকে দু’এক কণা সোনা পেয়েও থাকতে পারে। অবশ্যই পেয়েছিল তারা, কারণ ঝাড়খণ্ডের নদীকিনারে হিরের টুকরো পর্যন্ত পাওয়া গেছে, ‘জাহাঙ্গীরনামা’য় উল্লেখ আছে, ফরাসি পর্যটক ট্রেভার্নিয়ের তাঁর ভ্রমণ কাহিনীতে হীরক নদীর কথা লিখে গেছেন। রাঁচি, গুমলা, সিমডেগা লোহারদাগা, লাতেহার এলাকায় কোয়েল ও শঙ্খ নদীর খাতে  হিরের উপস্থিতি আবিষ্কৃত হয়েছে।

আমার ভূগোলবিদ্যার দৌড় ওই স্কুলের নিচের ক্লাশ অব্দি, কারণ উঁচু ক্লাশে উঠেই চলে গেছি ফিজিক্স-কেমিস্ট্রি পড়তে। কিন্তু যেটুকু পড়েছিলাম, তাতে জানতাম, ময়ূরাক্ষী, বরাকর, দ্বারকা, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, সুবর্ণরেখা নদীগুলির উৎপত্তিস্থল ‘ছোটনাগপুর মালভূমি’। সেই মালভূমি তো ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া জেলা পর্যন্ত বিস্তৃত। কিন্তু ঠিক কোন্‌ কোন্‌ জায়গা থেকে নদীগুলির জন্ম হচ্ছে জানা ছিলো না।

হঠাৎ চোখে পড়ল একটি লেখা — स्वर्णरेखा नदी का उद्गम स्थल झारखंड के रांची जिले के नगड़ी गाँव में स्थित ‘रानी चुआं’ (एक छोटा कुआँ या चुआ) है — মানে, স্বর্ণরেখা নদীর উদ্গম-স্থল নগড়ী গ্রামের রানীচুঁয়া — ‘চুঁয়া’ হলো কুয়ো ! ব্যস, এবার একটু অনুসন্ধান করাই যাক। — রাঁচি পৌঁছুতেই আমার মোবাইলে কেবল হিন্দি লেখা ফুটে উঠতে লাগল !!!!

কোথায় ‘নগ্‌ড়ী’ গ্রাম? ম্যাপ দেখে বের করা গেল। পিস্‌কা নামে একটি রেলস্টেশন আছে, সেখান থেকে একটা রাস্তা গেছে নগড়ী গ্রামের দিকে! আমার তো উত্তেজনার পারদ চড়ছে।

গ্রাম শেষ হয়ে গেল, তারপর ধু ধু ধানক্ষেত। কোথায় সেই কুয়ো, যেখান থেকে বেরিয়ে আসছে স্বর্ণরেখা নদী?

উমেশ কুমার বললো, চাষীরা ধান লাগিয়েছে মাঠে, তাই জায়গাটা আড়ালে চলে গেছে, আসুন একটু খুঁজে দেখি।

কোমর অব্দি সবুজ ধানের গুচ্ছ মাঠময় দোল খাচ্ছে। মধ্যে সরু আলপথ। সেই আলপথ ধরে চলেছি। হঠাৎ কিছু জায়গায় আলপথ বলে কিছু নেই, ভেঙে সমতল হয়ে গেছে, সেখানে জল গড়াচ্ছে।

কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা চুলকে, এদিক-ওদিক তাকিয়ে, দিলাম লাফ, আর জুতো শুদ্ধু পা ডুবে গেল কাদায়!

আমার সহযাত্রিণী নিরাশ হয়ে বললেন, না, না, আমি পারবো না!

আমি তাঁকে ধানক্ষেতের মধ্যে দাঁড় করিয়ে রেখে, চললাম নদীর উৎস সন্ধানে, ভাঙা আলপথে দুটি জায়গায় কাদায় পা ডুবিয়ে লাফ দিয়ে চললাম এগিয়ে। আমার প্রবল সর্পভীতি, যদি ধানক্ষেত থেকে বেরিয়ে আসে কোনও আলকেউটে — সেই ভয়ে আত্মারাম খাঁচায় রীতিমতো ছটফট শুরু করেছিলো।

এবং হ্যাঁ, সেই কুয়োর সন্ধান পেলাম। কুয়োটা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। একটা অস্পষ্ট বোর্ডে লেখা আছে, স্বর্ণরেখা নদীর উদ্গম স্থল (स्वर्णरेखा नदी का उद्गम स्थल) !

কুয়োর একপাশে একটা ছোট্ট নিকাশি ছিদ্র করা আছে, কুয়োর জল সেই দিকে বেরোতে পারে। কিন্তু আমি দেখলাম, জলতল স্থির।

কিন্তু আমি ভেবেছিলাম, এখানে কোনও খাদ থাকবে, কিংবা নদীর জল বেরিয়ে তার গতিপথে মাটি সরিয়ে দৃশ্যমান নালা তৈরি করবে — সেসবের কিছুই নেই।

কুয়োর চারপাশে ধানক্ষেত, সেই ধানের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে যাচ্ছে — ছড়িয়ে যাচ্ছে মাঠময়।

কীভাবে নদীতে পরিণত হচ্ছে এই জলরেখা? আমার চর্মচক্ষে সেটা ধরা পড়লো না। হয়তো ড্রোন ক্যামেরায় আকাশ থেকে ছবি তুললে সেটা ধরা পড়তো। জানি না।

একটা কুয়ো থেকে যার উৎপত্তি, সেই নদী কী করে এত জলসঞ্চয় করে ফেললো যে ১০/১২ কিলোমিটারের পরেই তার জলেই তৈরি হলো ধুরবা জলাধার এবং আরও ৫০ কিলোমিটার পথ পেরুলেই গেতালসুদ জলাধার!

তারপরেই হুনড্রু (हुंडरू)-তে ৩২০ ফুট উঁচু থেকে লাফ মারছে নিচে! কী বিস্ময়কর এই পরিবর্তন, এই শক্তিসঞ্চয় !

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev