| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ২৯ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

৭৭ . প্রথম মহিলা পর্বতারোহী দীপালী সিংহ

উনিশ শতক থেকে আমাদের মনীষীরা নারী পুরুষের সমানাধিকারের কথা বলে আসছেন। কিন্তু অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় নি। বিশ শতকের ছয়ের দশকের কথা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোয়িং ক্লাবে ভর্তি হতে চান একটি ছাত্রী। কিন্তু সেই ক্লাবের গেটের সামনে গিয়ে ছাত্রীটি থমকে দাঁড়ালেন। গেটের মাথার উপরে সাইনবোর্ডে লেখা আছে — ‘ওনলি ফর বয়েজ’। ক্লাবের কর্তাদের কাছে গেলেন সেই মেয়ে। তাঁর প্রশ্ন : মেয়েরা শিখতে পারবে না কেন? কর্তারা বললেন, ‘এ সব স্পোর্টস মেয়েদের জন্য নয়।’

সেই থেকে রোখ চেপে গেল সেই ছাত্রীটির। যে সব কাজ শুধু ছেলেদের বলে পুরুষতান্ত্রিক সমাজ দেগে দিয়েছে, তিনি সেই কাজ করবেন। করবেনই। এ ব্যাপারে তাঁর পাশে ছিলেন তাঁর বাবা। ডাঃ দেবেন্দ্রচন্দ্র সিংহ। শুধু বাবাই, পরিবারের আর কেউ পাশে ছিলেন না তাঁর।

সে মেয়ের নাম দীপালি সিংহ।

শিক্ষায়তন কলেজে পড়তেন তিনি। এন সি সিতে যোগ দিয়েছিলেন। বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করার সুযোগ এল। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। মেয়ে পাহাড়ে চড়বে! এ কী অলক্ষুণে কথা! দীপালি লিখেছেন : ‘১৯৬৪ সালে যখন বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করতে পাঠাল এন সি সি থেকে, বাড়িতে কান্নাকাটির দশা। ঠাকুমা বলেছিল এক মাস বাড়ির বাইরে থাকবে মেয়ে, বিয়ে দেব কি করে!’ তখন দেবেন্দ্রচন্দ্রই বাড়ির সকলকে বুঝিয়ে শান্ত করেন।

এই কোর্স করতে গিয়ে দীপালি শিখলেন পাহাড়ে হাঁটা, শিলা আরোহণ, আইস ক্র্যাফ্ট, র্যাপেলিং, গিঁট বাঁধা, হিমবাহে হঁটে যাওয়া। সেই সঙ্গে দড়ি ও অন্যান্য সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, প্রাথমিক চিকিৎসা, ক্যাম্পের স্বাস্থ্যবিধি, উদ্ভিদ ও প্রাণীজগৎ, মানচিত্র পাঠ ইত্যাদি।

এই কোর্স করতে গিয়ে পরিচয় হল আনন্দবাজার পত্রিকার মাউন্টেনিয়ারিং ক্লাব ‘পর্বত অভিযাত্রী সংঘে’র সদস্যদের সঙ্গে। কাবরু ডোম শৃঙ্গ অভিযানে গিয়েছিলেন তাঁরা। এভাবে দীপালির মনে জন্মাল পাহাড়ের প্রতি প্রেম। মনে মনে সিদ্ধান্ত নিলেন উঠতে হবে পাহাড়ে। যে সব শৃঙ্গে কেউ ওঠে নি, সেখানে উঠতে হবে। কিন্তু তার জন্য চাই টাকা। দীপালি কৌতুক করে লিখেছেন, ‘কিন্তু তখন জানতাম না এত টাকা লাগে। আর সেই টাকা যাঁর কাছেই চাইতে যাই, শুনতে হয় — নাচগান শেখো, খেলতে হলে বড়জোর টেনিস খেলো। পাহাড় কেন?’

এর পর আক্ষেপ করে দীপালি বলেন, ‘একটা মেয়েকে পাহাড়ে যাওয়ার জন্য যে বাধা আজও সহ্য করতে হয়, সে পরিমাণ উৎসাহ যদি সে পেত, তবে পর্বতারোহণের ইতিহাসে মেয়েদের জায়গাটাই অন্য রকম হত।’

১৯৬৭ সাল।

দীপালি সিংহের নেতৃত্বে তৈরি হল ‘পথিকৃৎ মহিলা পর্বতারোহণ সংস্থা’। সে সংস্থায় যোগ দিলেন স্বপ্না মিত্র (চৌধুরী), লক্ষ্মী পাল, শীলা ঘোষ, সুজয়া ঘোহ, স্বপ্না নন্দী, সুদীপ্তা সেনগুপ্তা, ইন্দিরা বিশ্বাস। তাঁরা ঠিক করলেন নন্দাঘুন্টি অভিযান করবেন। নন্দাঘুন্টির উচ্চতা ২০,৭০০ ফুট। বিপুল উৎসাহ উদ্দীপনায় তোড়জোড় শুরু হল। কিন্তু ইণ্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউণ্ডেশনের নির্দেশ এল হঠাৎ। তাঁদের মতে মেয়েরা এখনও ‘সবলা’ হয়ে উঠতে পারেন নি, এত বড় শৃঙ্গে অভিযানের অনুমতি তাঁদের দেওয়া হবে না।

মাথায় হাত সদস্যদের। তখন বাংলার মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। তিনি দীপালি আর সুদীপ্তাকে পাঠালেন প্রধানমন্ত্রীর কাছে। আলোচনা হল। অভিযান চালিয়ে যেতে বললেন প্রধানমন্ত্রী। তবে নন্দাঘুন্টির বদলে রণ্টি শৃঙ্গ। তার উচ্চতা নন্দাঘুন্টির চেয়ে কিছু কম। ১৯,৯০০ ফুট।

দীপালি বলেছেন, ‘শুধুমাত্র মহিলাদের নিয়ে অভিযান খুব কমই হত, কারণ এই ধরণের কার্যকলাপ অত্যন্ত ব্যয়বহুল। আমরা কোন পৃষ্ঠপোষক বা দাতার ব্যবস্থা করতে পারতাম না, এটা আজকালকার এজেন্সি-নির্ভর পর্বতারোয়ণের মতো ছিল না। বাক্স গোছানো থেকে শুরু করে দলের সদস্যদের জোগাড় করা এবং পথের খোঁজ করা ইত্যাদি সবকিছুই আমাদের নিজেদের করতে হত।’

১৯৬৭ সালের ৯ অক্টোবর। মহাষ্টমীর দিন। ৭ জন সদস্যকে নিয়ে যাত্রা শুরু করলেন দীপালি। শেরপা পাসাং ফুতার ছিলেন তাঁদের সঙ্গে। বেসক্যাম্পে পৌঁছালেন তাঁরা। আবার বাধা। বিদ্রোহ করলেন পোর্টাররা। বুঝিয়ে তাঁদের রাজি করানো হল। হালকা জুতো নেই, উপযুক্ত শীত পোশাক নেই, রান্নার আধুনিক সরঞ্জাম নেই। না থাকুক, তবু মনোবলের অভাব নেই।

২৮ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় তাঁবু ছেড়ে বেরোলেন স্বপ্না মিত্র, স্বপ্না নন্দী, লক্ষ্মী পাল, শীলা ঘোষ। শুরু হল তুষারপাত। স্বপ্না মিত্র বাদে অন্যেরা কাবু হবে গেলেন প্রাণান্তকর চড়াই ভেঙে, তুষারধসকে অগ্রাহ্য করে রন্টি শৃঙ্গের চূড়োয় উঠলেন তিনি। বেলা ২ টো ৪৫ মিনিটে।

দীপালি সিংহ পুরুষতান্ত্রিক সমাজের গণ্ডি ভেঙে যে যাত্রা শুরু করেন, তারই ফলে বাঙালি মেয়েরা পর্বতারোহণে উৎসাহী হয়ে ওঠেন। ১৯৭১ সালে ললনা শৃংহগে অভিযান চালান সুদীপ্তা সেনগুপ্তা (পরবর্তীকালে দক্ষিণ মেরু অভিযান করে ইনি বিখ্যাত হন), কমলা সাহা, শেফালী চক্রবর্তী, পূর্ণিমা শর্মা, নীলু ঘোষ। ক্যাপ্টেন শিপ্রা মজুমদার ২০০৫ সালে পা রাখেন এভারেস্টের চূড়ায়। ২০১৩ সালে ছন্দা গায়েন মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে জয় করে ইতিহাস গড়েন। টুসি দাস জয় করেছেন এভারেস্ট। অক্সিজেন ছাড়া ধৌলাগিরি শৃঙ্গ জয় করেছেন পিয়ালী বসাক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev