| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৫৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গত কালীপুজোর দিন ‘পেজ ফোরে’ প্রকাশিত হয় আমার একটি প্রবন্ধ। ‘কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর’। সে প্রবন্ধে কলেজ স্ট্রিটের ফাটাকেষ্টর কালীপুজোর উল্লেখ ছিল। প্রবন্ধটি পড়ে নীলাঞ্জন দত্ত আমাকে তার সংগৃহীত একটি লেখা পাঠিয়ে দেয়। নীলাঞ্জন আমাদের প্রাক্তন ছাত্র। টালিগঞ্জের নেতাজি নগর বিদ্যালয়ের। পরবর্তীকালে সে নাম করেছে অভিনয়ে। ১৯৯১ সালে ‘রাজনর্তকী’ তে, ২০১৩ সালে ধর্ম সম্পর্কে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে, ২০১৫ সালে ‘শুধু তামারই জন্য’-এ, ২০২২ সালে ‘অপরাজিত’ ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের সঙ্গে সঙ্গে সে অভিনয় বিষয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। সেই নীলাঞ্জন উত্তমকুমার ও ফাটাকেষ্টর সম্পর্ক নিয়ে যে লেখাটা পাঠিয়েছে, তার কথা বলি।

কালী অনুরাগী উত্তম, উত্তম অনুরাগী ফাটা

দেব-দ্বিজে উত্তমকুমারের ভক্তির কথা সবাই জানেন। শত ব্যস্ততার মধ্যেও তিনি সকালে ঘুম থেকে উঠে ঠাকুরঘরে পুজো করতেন। ভবানীপুরের পৈতৃক বাড়ি এবং ময়রা স্ট্রিটের বাড়ির ঠাকুরঘরের দায়িত্ব তিনি সামলেছেন। তিনি স্বপ্নে পেয়েছিলেন গণেশ ঠাকুরকে।

ফাটাকেষ্টর কাঁধে চেপে মণ্ডপে যাচ্ছেন বালক ব্রহ্মচারী

কিভাবে ফাটাকেষ্টর সঙ্গে উত্ত্মকুমারের যোগ হল, সে কাহিনি আমরা জানতে পারি নি। তবে ফাটার কালীপুজোয় যে উত্তমকুমার যেতেন, নিয়ম করেই যেতেন, সে কথা সবাই জানেন। যা জানেন না তা হল, কালীপুজোর দিন কয়েক আগে এক হাঁড়ি মিষ্টি আর নেমতন্নের চিঠি নিয়ে নিয়ে ফাটাকেষ্ট চলে যেতেন উত্তমকুমারের বাড়ি।

উত্তমকুমার কালীপুজোর রাতে সোজা মণ্ডপে যেতেন না। যেতেন সীতারাম ঘোষ স্ট্রিটে ফাটাকেষ্টর বাড়িতে। যেতেন গোপন পথে। অন্য তারকারাও এইভাবে যেতেন।

১৯৭৯ সালে ফাটার কালীপুজোয় শেষবারের মতো আসেন উত্তমকুমার। সেটা ইতিহাস হয়ে থাকবে।… গলির মুখে গাড়ি থামতেই তাঁকে একঝলক দেখার জন্য থিকথিক করছিল ভিড়। জনতার ঢল পেরিয়ে উত্তম সোজাসুজি চলে যান দেবী প্রতিমার সামনে। আর ঠিক তখনই এক অভূতপূর্ব দৃশ্য। দেবীর মুখোমুখি দাঁড়াতেই মহানায়কের দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। পাশে দাঁড়িয়ে স্তব্ধ ফাটাকেষ্ট আর উত্তমের ম্যানেজার।

চোখের জল মুছতে মুছতে উত্তম বলে ওঠেন, ‘মাগো তুমি আমাকে জীবন উজাড় করে সব দিয়েছ। আমি তোমার কাছে পরম কৃতজ্ঞ। কিন্তু কেন জানি না মা, আজ আমার ভেতর থেকে মন বলছে — এটাই হয়তো আমার তোমাকে শেষবারের মতো দেখতে আসা। আমাকে শুধু একটু শান্তি দিও মা।’

মহানায়ক উত্তমকুমারও একবার এসেছিলেন ফাটাকেষ্টর পুজোয়।

সেদিন মহানায়কের কণ্ঠে ছিল হতাশা ও বিযাদের সুর (মনে পড়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা, সাংসদ হবার পর দিল্লিতে বসে তিনি অনুভব করছেন রবীন্দ্রনাথের অবিস্মরণীয় গানের কয়েকটা লাইন — ‘কেন প্রমোদে ঢালিয়া দিনু মন/মন কেন কাঁদেরে’)। যিনি বাংলা সিনেমার একচ্ছত্র অধিপতি, তাঁর মনে কিসের হাহাকার? ফেরার পথে তিনি অবশ্য বলেছিলেন, ‘আবার দেখা হবে’। কিন্তু দেখা আর হয় নি। পরের বছর, ১৯৮০ সালে, তিনি চলে যান না-ফেরার দেশে।

রবি বোডিং-এ কেষ্ট শ্রবণ

এম এ পড়ার জন্য কলকাতায় এসে প্রথমে ছিলাম শিয়ালদায় তিন রাস্তার মোড়ের মাথার হোটেল ‘শান্তিনিবাসে’। সেখান থেকে মলয়দা নিয়ে এলেন বেনিয়াটোলার মেসে। তারপরে এলাম সীতারাম ঘোষ স্ট্রিটের রুবি বোর্ডিং-এ। এই বোর্ডিএর কয়েকটা বাড়ি পরে স্বনামধন্য ফাটাকেষ্টর বাড়ি। আর সামনের নরেন সেন স্কোয়ারে তাঁদের দলের আড্ডা। দলের নাম নব যুবক সংঘ। দোতলায় যে ঘরে আমি ছিলাম, সেই ঘরে থাকতেন জীতেনবাবু। বোর্ডিএর অনেক দিনের বাসিন্দা। তাঁর মুখেই শুনেছিলান ফাটা কেষ্টর কথা। যাঁর প্রকৃত নাম কৃষ্ণচন্দ্র দত্ত। প্রতিপক্ষের ছুরির আঘাতে তাঁর মুখ কেটে যায়। নাম হয় ফাটাকেষ্ট এবং সে নাম তিনি সযত্নে বহন করে চলেছিলেন।

কলেজ স্ট্রিটের মোড়ে তাঁর বাবার পানের দোকান ছিল। সেখানে মাঝে মাঝে বসতেন তিনি। পড়াশুনো তেমন করেন নি। কালীভক্ত ছিলেন। ঠনঠনিয়া কালীবাড়ির কাছে দাঁড়িয়ে ভাবতেন একদিন তিনিও কালীপুজো করবেন। ১৯৫৫ সালে তিনি প্রথম শুরু করেন কালীপুজো। গুরুপ্রসাদ চৌধুরী লেনে। তারপর পুজো চলে আসে সীতারাম ঘোষ স্ট্রিটের ঘরে। কয়েক বছর পরে প্যাণ্ডেল বাঁধা হয় রাস্তায়।

আমাদের বোর্ডিং-এর নির্মলবাবু ছিলেন ফাটাকেষ্টর অনুরাগী। তিনি তো ফাটাকে ‘রবিন হুড’ বলেই ভাবতেন। পাড়া-পড়শীদের বিপদ-আপদে রক্ষাকর্তার ভূমিকা নিতেন। নরেন সেন স্কো্য়ারের কাছে গড়ে তোলেন ‘নব যুবক সংঘ’। এই ক্লাবই কালীপুজোর আয়োজন করতেন। লোকে বলে কলকাতার প্রথম ব্র্যাণ্ডেড পুজোর প্রচলন ফাটাকেষ্টর হাতে। পাশের আমর্হাস্ট স্ট্রিটে সোমেন মিত্র ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী। শোনা যায় ফাটার পুজোকে টেক্কা দেবার জন্য সোমেন মিত্র বাড়ির গহনা বন্ধক দিয়েছিলেন। কিন্তু পারেন নি টেক্কা দিতে। বড় বড় অভিনেতা, অভিনেত্রীদের নাম জড়িয়ে গিয়েছিল ফাটার কালীপুজোর সঙ্গে, বিরাট প্রচার পেয়েছিল তাঁর কালীপুজো।

রুবি বোডিং থেকে কেষ্ট দর্শন

রুবি বোর্ডিএর গেটের উল্টো দিকে ছিল একটা পানের দোকান। সেখানেই একদিন সকালে দেখলাম ফাটাকেষ্টকে। গাঁট্টাগোট্টা চেহেরা। মেদহীন। খুব একটা লম্বা নয়। মুখে বসন্তের দাগ। দেখিয়ে দিলেন আমাদের বোর্ডিংএর মালিক স্বপন। এক পাড়ার অধিবাসী বলে ফাটার সঙ্গে তাঁর আলাপ ছিল। তাঁর মুখেই শুনেছি একবার ফাটার দলের এক সভ্য বায়না ধরেছিল রুবি বোর্ডিংএর ছাদে বোমের মশলা শুকোতে দেবে। স্বপন ফাটার কানে তোলেন কথাটা। ফাটা তাঁর দলের উৎসাহী সদস্যকে বকে দেন।

তখন উত্থান শুরু হয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির। সামনে বিধানসভার নির্বাচন। নির্বাচনী প্রচারের জন্য উৎপল দত্ত লিখেছেন একটি পথনাটিকা। ‘দিন বদলের পালা’। শোভা সেন লিখেছেন, ‘১৯৬৭ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে উৎপল পথনাটিকা লিখেছিল — দিন বদলের পালা। বাংলা থিয়েটারের ইতিহাসে এই পথনাটক আজও অবিস্মরণীয় হয়ে আছে। পুরো তিন ঘন্টার এই পথনাটিকা নিয়ে উৎপল পুরোদমে ভোটযুদ্ধের ময়দানে নেমে দিনে ২/৩টে পর্যন্ত শো করেছিল। পথনাটক ছিল উৎপলের রাজনৈতিক শিক্ষার হাতিয়ার। তবে পথনাটকে উৎপল কখনও গুরু গম্ভীর বক্তৃতা দিত না। ব্যঙ্গ-তামাশায়-শাণিত বিদ্রূপে হাস্যরসের মাধ্যমে এই পথনাটক মানুষকে প্রাণিত করত।’

১৯৬৭ সালের ২৯ জানুয়ারি নরেন সেন স্কোয়ারে দিবা দ্বিপ্রহরে (বেলা ১২টা) অভিনীত হয় ‘দিন বদলের পালা’। এই এলাকার সি পি এম পার্টির কর্মীদের ভয় ছিল ফাটাকেষ্ট ও তাঁর দলকে নিয়ে। গোলমাল পাকাতে পারেন। নরেন সেন স্কোয়ারের চারদিকে পাহারায় ছিলেন সুজিতদা, পল্টনদা, বাটুদা, সুশান্তদা, বাপীদারা। না, কোন গোলমাল হয় নি। সেদিন আমি আমার ডায়েরিতে লিখেছিলাম : “নরেন সেন স্কোয়ারে — ঠিক আমাদের বোর্ডিএর পাশটিতে উৎপল দত্তের দল এ নাটক অভিনয় করে গেলেন। একটি বিশিষ্ট ভূমিকায় উৎপল দত্তকেও দেখা গেল।

“প্রথমেই ভূমিকায় উৎপল দত্ত বললেন, ‘এ নাটক দেখে ছেলেরা উঠে যেতে পারে, বয়স্করা বিরক্ত হতে পারেন, কারণ তথাকথিত নাট্যরসের অভাব।’ বলা বাহুল্য কেউই উঠে যান নি — বেলা বারোটার প্রখর সূর্যালোক উপেক্ষা করে বসে বসে শুনেছেন ও দেখেছেন। দু-একজন বললেন, ‘নেতাদের বক্তৃতা শুনতে ধৈর্য থাকে না। অথচ এ নাটকে সব নেতার প্রায় সব বক্তৃতার সারসংক্ষেপ রয়েছে। শুনলাম, বুঝলাম, কই আদৌ বিরক্তি হল না তো !”

ফাটাকেষ্টর কালীঠাকুর থাকতেন প্রায় পনেরো দিন। তারপর ভাসান। সে এক বিরাট ব্যাপার। ৬০/৬৫ টা গেট তথা তোরণ থাকত, ব্যাণ্ড পার্টি থাকত, বিপুল শোভাযাত্রা হত। সীতারাম ঘোষ স্ট্রিট থেকে ঠাকুর বেরিয়ে সূর্য সেন স্ট্রিট, আর্মহার্স্ট স্ত্রিট, মানিকতলা বাজার, বীডন স্ত্রিট হয়ে নিমতলা। একবার এই শোভাযাত্রা আমার যন্ত্রণার কারণ হল। সেবার মামসের কষ্টে ভুগছিলাম। ডাক্তার দেখিয়ে ফেরার পথে ফাটাকেষ্টর শোভাযাত্রায় আটকে গেলাম। তবে আটকে গিয়ে যন্ত্রণা পেলেও একটা দুর্লভ দৃশ্য দেখতে পেলাম। শুভাযাত্রার একেবারে শেষে একটি খোলা লরিতে দেখলাম মূর্তিমান শিব ঠাকুরকে। ফাটাকেষ্ট শিব সেজে নৃত্য করতে করতে চলেছেন শোভাযাত্রায়।

একবার মুম্বাই থেকে অমিতাভ বচ্চনও এসেছিলেন ফাটাকেষ্টর পুজোয়।

মৃত্যুর পরেও ফাটাকেষ্ট এফেক্ট

১৯৯২ সালে হৃদরোগে মৃত্যু হয় ফাটাকেষ্টর। কিন্তু মৃত্যুর পরেও তাঁর এফেক্ট থাকে। সে এফেক্টকে নতুন করে সজীব করে তোলে দুটি বাংলা চলচ্চিত্র। ২০০৬ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় ‘এম এল এ ফাটাকেষ্ট’। ছবির পরিচালক স্বপন সাহা। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় রজতাভ দত্ত, মুখ্যমন্ত্রীর ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, সাংবাদিকের ভূমিকায় কোয়েল মল্লিক, হরিদাস পালের ভূমিকায় শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্সপেক্টরের ভূমিকায় ভরত কল, বিরোধী দলনেতার ভূমিকায় সঞ্জীব দাশগুপ্ত এবং ফাটাকেষ্টর ভূমিকায় মিঠুন চক্রবর্তী অভিনয় করেন। ২০০৭ সালে মুক্তি পায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। এতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জর্জ বেকার, দীপঙ্কর দে, লকেট চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, কৌশিক বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’, ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে’, পুলিশের মার থার্ড ডিগ্রি আর পাবলিকের মার ১০৪ ডিগ্রি’, একশো কথার সমান এক কথা — ফাটাকেষ্টের শেষ কথা, ‘গুণ্ডার আঁতুড়ঘরে আমার জন্ম আর মস্তানির পাঠশালায় পড়াশোনা’, ‘প্রতিশ্রুতি না ঢপের চপ’, ‘বাতেলা কম দিন কাজ বেশি করুন’, আমার সাত দিনে চাই’ — প্রভৃতি সংলাপ যেন প্রবাদে পরিণত হয়।

এই দুটি চলচ্চিত্র কেবল বাণিজ্যিক সফলতা লাভ করে নি, রাজ্য-রাজনীতির ভাষা, জনমানসের প্রত্যাশা, নির্বাচনী প্রচারের ধরনে গভীর প্রভাব ফেলেছে। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের মসিহা বা ত্রাতার প্রতীক হয়ে ওঠেন ফাটাকেষ্ট। তাঁর রবীন হুড ইমেজটা নতুন করে প্রদীপ্ত হয়। সিনেমার গল্পে ফাটাকেষ্ট প্রচলিত আমলাতান্ত্রিক এবং আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতা এড়িয়ে সরাসরি দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, পুলিশ ও মাফিয়াদের শাস্তি দিচ্ছেন — এই দৃশ্য জনগণকে প্রভাবিত করে, সমস্যার দ্রুত সমাধানে তাঁরা আনন্দিত হন। তখন সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন চলছে, রেশন দুর্নীতি নিয়ে চলছে গণ বিক্ষোভ। ফাটাকেষ্ট স্টাইলের প্রতিবাদে জনগণ আশ্বস্ত হচ্ছেন। বলা বাহুল্য, এই দুটি চলচ্চিত্র বামফ্রন্টের বিদায় ও তৃণমূলের আগমনকে ত্বরান্বিত করতে অনেকটা সাহায্য করেছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev