| | |
এই মুহূর্তে ::
চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায়

Reporter
পান্নালাল রায় / ৭৫ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ত্রিপুরার আসন্ন পুরভোট ঘিরে রাজ্যে বর্তমানে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এবারের পুরভোটকে রাজ্যের সব রাজনৈতিক দলই আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি পরীক্ষার এক মঞ্চ হিসেবে মনে করছে। প্রতিদ্বন্দ্বী সব দলই তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে নির্বাচনী প্রচারের কাজে নামিয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে অবশ্য ভোট ঘিরে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে হিংসার অভিযোগ আনা হচ্ছে। পক্ষান্তরে ক্ষমতাসীনদের পক্ষে এই অভিযোগ খণ্ডন করে বলা হচ্ছে, বিরোধীদের পক্ষে জনসমর্থন নেই বলেই তারা এরকম বলছে।

আগামী ২৭ নভেম্বর রাজধানী আগরতলার পুর নিগম সহ রাজ্যের মোট ২১টি পুর ও নগর সংস্থায় ভোট হবে। ইতিমধ্যে অবশ্য পাঁচটি পুর সংস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন মোট ৭৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন পুর সংস্থায় ২৬৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন আসনে বিজেপি’র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ সম্পর্কে বিরোধীদের অভিযোগ, ভোটের লড়াই থেকে তাদের দূরে রাখার উদ্দেশ্যে ভীতি প্রদর্শন সহ হামলা, হুমকির আশ্রয় নিয়েছে শাসকদলের লোকেরা। সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর অভিযোগ,বামফ্রন্টের প্রার্থীদের ভোটের লড়াই থেকে সরিয়ে দিতে বিভিন্ন জেলায় ধারাবাহিক ভাবে হামলা চালানো হয়েছে। শাসকদলের কর্মীদের হামলায় সিপিএম’র অনেক নেতা কর্মী আহত হয়েছেন বলে তাঁর অভিযোগ। কংগ্রেস নেতৃত্বও এ ধরণের অভিযোগ করেছেন। কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মণের অভিযোগ, শাসকদল ভয় ভীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। বলাই বাহুল্য ক্ষমতাসীনরা বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে।

যাইহোক, পুর ভোট ঘিরে এ ধরণের অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই জোর কদমে প্রচারে নেমে পড়েছে সব দল। ক্ষমতাসীন বিজেপি যেমন পুরভোটে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে রাজী নয় তেমনই বিরোধীরাও শাসকদলকে টক্কর দিতে চাইছে। তবে বিরোধীদের মধ্যে জোট না হওয়াতে ভোট ভাগাভাগির অঙ্কে শাসকদল কিছুটা এগিয়ে রয়েছে আগে থেকেই। পুরভোটে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কংগ্রেস ও সিপিএম’র পৃথক ভাবে লড়াই’র ময়দানে নামা। গত বিধানসভা নির্বাচনী চিত্রের পরিপ্রেক্ষিতে এবারের পুরভোটে কংগ্রেস ও সিপিএম’র মধ্যে জোট হবে এ রকম সম্ভাবনাই প্রকট ছিল। এমন কি দুই দলের নেতৃবৃন্দও জোটের ব্যাপারে আশা ব্যক্ত করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত সিপিএম আগরতলা পুর নিগম সহ অন্যান্য পুর সংস্থায় কিছু আসন খালি রেখে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়ে দেয়। তারপর কংগ্রেসও পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দেয়ার কাজ শেষ করে নেয়। কিন্তু জোটের আলোচনা এরপরও চলতে থাকে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জোট গড়ার একটা শেষ সুযোগ ছিল দু’দলের কাছেই। আলোচনাও চলছিল। কিন্তু শেষপর্যন্ত জোটের সুযোগ ভেস্তে যায়। কংগ্রেস, সিপিএম পৃথক ভাবেই লড়াই’র ময়দানে থেকে যায়। দু’দলের নেতৃবৃন্দই সাংবাদিকদের বলেছেন, তারা জোট চেয়েছিলেন। কিন্তু দুর্ভাক্রমে তা হয়ে উঠেনি। আসলে প্রতিটি দলেরই সাংগঠনিক কিছু বাধ্য বাধকতা রয়েছে। দু’দলের তৃণমূল স্তরের কর্মী-সমর্থকদের সবাই একদা প্রতিদ্বন্দ্বী সিপিএম ও কংগ্রেসের মধ্যে আন্তরিক ভাবেই জোট চায় কিনা সেটাও এক প্রশ্ন। উল্লেখ করা যায় যে,একদা নৃপতি শাসিত ত্রিপুরায় গণতান্ত্রিক ব্যবস্থাপনা শুরুর সময় থেকেই কংগ্রেস ও কম্যুনিস্টরা চির প্রতিদ্বন্দ্বী। ত্রিপুরার রাজনীতিতে ডান-বামের এই মেরুকরণ দশকের পর দশক ধরে চলে আসছিল। ২০১৮ সালে রাজ্যে বিজেপি জোট ক্ষমতাসীন হবার পর থেকে এই অবস্থার অবসান ঘটে বলা যায়। রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বিজেপি’র বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেসকে কাছাকাছি নিয়ে আসে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের মধ্যে জোট হয়। এবারের পুরভোটেও এই দুই দলের মধ্যে জোট হবে এমনটাই ধারণা ছিল। কিন্তু শেষপর্যন্ত জোটের প্রচেষ্টা ভেস্তে যায়। তাই আসন্ন পুরভোটে কংগ্রেস, সিপিএম ও বিজেপি’র মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য হয়ে উঠেছে। বিরোধী কংগ্রেস ও সিপিএম দুই দলই বিজেপি বিরোধী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং জোটের জন্য তারা যে আন্তরিক ছিল এমনটাই ধারণা দেয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন উঠছে যদি দু’দলই জোটের জন্য আন্তরিক থাকে তবে শেষপর্যন্ত জোট হল না কেন! অনেকে আবার জোট না হবার পেছনে দু’দলের ইগোর লড়াই’র কথাও বলছেন। উঠে আসছে দু’দলের প্রভাব ও সাংগঠনিক শক্তির কথা। ৬০ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় বর্তমানে কংগ্রেসের ৩ জন এবং সিপিএম’র ১০ জন বিধায়ক রয়েছেন। সিপিএম সম্ভবত এই শক্তির অনুপাতে জোট চেয়েছিল। কিন্তু কংগ্রেস বলছে সর্বভারতীয় দলের মর্যাদার পরিপ্রেক্ষিতেই জোট হতে হবে। যাইহোক, শেষ কথা হল শেষপর্যন্ত জোট আর হয়ে উঠল না কংগ্রেস ও সিপিএম’র মধ্যে। এতে কার কতটা সুবিধা হল এবং পরিস্থিতি কি দাঁড়াল তা বুঝতে আমাদের আরও ক’দিন অপেক্ষা করতে হবে।

ত্রিপুরার আসন্ন পুরভোটকে রাজ্যের সব রাজনৈতিক দলই আগামী বিধানসভার নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি পরীক্ষার ক্ষেত্র হিসেবে দেখতে ও দেখাতে চাইছে। তাই কোনও দলই হাল্কা ভাবে নিচ্ছে না এই ভোট। উল্লেখ করা যায় যে আগামী ২০২৮ সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ত্রিপুরা বিধানসভার ভোট হবার কথা। তাই আসন্ন পুরভোটের একটা প্রভাব যে সেই বিধানসভার ভোটে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। সে জন্য সব রাজনৈতিক দলই ভোট ময়দানে নেমে পড়েছে। শাসকদল বিজেপি’র পক্ষে মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ সবাই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। শাসকদলের পক্ষে মন্ত্রী-বিধায়কগণ নিজ নিজ দুর্গ অটুট রাখার জন্য কাজ করে চলেছেন। বিরোধী সিপিএম’র পক্ষে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিশিষ্ট নেতৃবর্গ রয়েছেন ভোট ময়দানে। কংগ্রেসের পক্ষে প্রচার করছেন সুদীপ রায়বর্মণ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ,বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা প্রমুখ। এক কথায় ত্রিপুরার সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বর্তমানে পুরভোটের প্রচারে রয়েছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন, পুর নির্বাচনকে বিজেপি সেমি ফাইনাল হিসেবে ধরে নিয়ে কাজ করছে। আর ২০২৮ সালের বিধানসভার নির্বাচন হবে ফাইনাল। মুখ্যমন্ত্রী বলেন, সরকার প্রায় ৯০ শতাংশ কাজ শেষ করে ফেলেছে। প্রধানমন্ত্রী মোদী ও রাজ্য সরকারের উপর সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার অবশ্যই সচেষ্ট থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। তাই আগরতলা পুর নিগম সহ সব পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করবে। পক্ষান্তরে পুর নিগমের কাজের পরিপ্রেক্ষিতে শাসকদলকে চ্যালেঞ্জ জানাচ্ছে কংগ্রেস। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়েও প্রশ্ন তুলছে কংগ্রেস। বামফ্রন্টও বিজেপি সরকারের বিভিন্ন ব্যর্থতাকে তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রচার চালিয়ে যাচ্ছে।

এদিকে ভোট প্রচারকে কেন্দ্র করে অশান্তির নানা ঘটনাও ঘটে চলেছে। ভোট প্রচারে গিয়ে রাজধানী আগরতলার কৃষ্ণনগরে সিপিএম কর্মী আক্রান্ত হবার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে বামফ্রন্টের কর্মী সমর্থকরা পথ অবরোধে শামিল হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, রাজ্যে আইনের শাসন নেই। মানুষের প্রতিবাদ ও কন্ঠস্বরকে অবজ্ঞা করার জন্য যা খুশি তাই চলছে। রাজ্যে কার্যত জঙ্গলের শাসন চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, দেশ ও রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামোকে দুর্বল করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। পুর ভোটের ময়দানে বিরোধীদল সিপিএম ঘুরে দাঁড়াতে চাইছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে প্রচার চলছে। সিপিএম বলছে আগামী বিধানসভার নির্বাচনে বিজেপি’র বিদায় নিশ্চিত। এদিকে মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহাও পুর নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা দলীয় কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন তারা যাতে ‘সিপিএম’র ফাঁদে’ পা না দেয়। তাঁর অভিযোগ সিপিএম ইচ্ছাকৃত ভাবে বিজেপি কর্মীদের উত্তেজিত করার চেষ্টা করবে। কিন্তু তারা যাতে কোনও প্ররোচনায় পা না দেয়। সিপিএম’র পাশাপাশি কংগ্রেস কর্মীরাও পুর ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত হবার অভিযোগ তুলেছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে কংগ্রেস। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব নির্বাচনী প্রচারে সিপিএম ও কংগ্রেসকে বহুরূপী বলে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য গত বিধানসভার ভোটে এই দুই দল জোট গঠন করেছিল। কিন্তু এবার তারা মানুষকে বিভ্রান্ত করতে আলাদা লড়াই’র নাটক করছে। সব মিলিয়ে পক্ষে বিপক্ষে নানা প্রচার আর পাল্টা প্রচারে পুরভোটের লড়াই জমে উঠেছে। রাজনৈতিক দল সমূহ যেমন তাদের শক্তি যাচাই’র মঞ্চ ভাবছে এই পুরভোটকে তেমনই ভোটারগণ তথা সাধারণ মানুষও গভীর কৌতুহলের সঙ্গে এই ভোটের ফলাফলের দিকে তাকিয়ে আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev