| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৫৬ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

৭৮. আর্যার শুভঙ্কর

প্রচলিত হিসেবের ধারাকে পদ্যে প্রকাশ করা হয়েছে এইরকম ভাবে :

চারি কড়ায় এক গণ্ডা

পাঁচ গণ্ডায় এক বুড়ি

চার বুড়িতে এক পণ

যোলো পণে এক কাহন

কুড়ি কাঠায় এক বিঘা

চল্লিশ সেরে এক মণ

পাঁচ সেরে এক পশুর

উপরে পদ্যের মতো হিসেবের যে ধারাটি লেখা হয়েছে, এখনকার ছেলেদের কাছে তা অপরিচিত। স্মৃতিশক্তি সচল আছে এমন বয়স্ক মানুষ এটা দেখে বলে ফেলবেন, আরে, এ যে শুভঙ্করী আর্যা! আর্যা হল এক ধরণের মানসাঙ্ক। কড়া-গণ্ডা-কাঠা-বিঘার পরিমাণ নির্নয়ের জটিল হিসেবকে কোন এক শুভঙ্কর আর্যাসূত্রে গেঁথেছিলেন আজ থেকে আড়াইশো বছর আগে। তিনি ছিলেন তখনকার এক লোকশিক্ষক। সেকালের মুদি-পসারি-ব্যবসায়ী-মহাজন এই শুভঙ্করের দৌলতে সমাধা করতেন তাঁদের হিসেবের কাজ। শুভঙ্কর ছাড়া কাজ চলত না জমিদারি সেরেস্তাতে। সেকালের বাঙালির নিত্য প্রয়োজন মেটাতেন এই শুভঙ্কর।

শুভঙ্কর ছিলেন এক অসাধারণ গণিতবেত্তা, পূর্তবিদ্যাবিশারদ এবং লোকশিক্ষক। অথচ আজ বাঙালির স্মৃতি থেকে প্রায় হারিয়ে গিয়েছেন সেই প্রতিভাধর মানুষটি। তাঁর বাসস্থান, জন্মসাল সঠিকভাবে নির্নয় করা হয় নি। তাঁর একটা প্রামাণ্য জীবনীও কেউ লেখেন নি।

কি ছিল তাঁর প্রকৃত নাম, তা সঠিকভাবে জানা যায় নি। জগন্নাথ, ভৃগুরাম, ভবানী প্রভৃতি অনেক নাম প্রচলিত আছে। তবে জগন্নাথ নামটি অধিক যুক্তিগ্রাহ্য বলে মনে হয়।

শুভঙ্কর যে বাঁকুড়ার মানুষ, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু বাঁকুড়ার কোন গ্রামের মানুষ তিনি? এখানে নানা মুনির নানা মত। কারো মতে তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পরগণার কাছাকাছি কোন এক গ্রামে জন্মগ্রহণ করেন। কারো মতে সোনামুখির কাছে রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কেউ বা আবার বলেন যে তিনি পলাশডাঙ্গার নিকটবর্তী হুদলনারায়ণপুরের কাছে পখন্না বা রাসপুরে জন্মগ্রহণ করেন।

তবে শুভঙ্কর যে সপ্তদশ শতকের শেষ অথবা অষ্টাদশ শতকের প্রথম দিকের মানুষ সে বিষয়ে সন্দেহ নেই। ড. কালীকিঙ্কর দত্ত তাঁর ‘Studies in the History of Bengal Subha’ বইতে বলেছেন যে শুভঙ্করের গণিত পদ্ধতি বাংলাদেশের পাঠশালা ও বিদ্যালয়ে অষ্টাদশ শতাব্দী ধরে প্রচলিত ছিল।

মতিলাল দাস মাসিক বসুমতী পত্রিকায় (মাসিক বসুমতী, চৈত্র ১৩৩৭ বঙ্গাব্দ) শুভঙ্করের যে জীবনী লেখেন, সেটাই আমাদের একমাত্র অবলম্বন। মতিলালের ভাষ্য অনুযায়ী শুভঙ্কর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পরগণার অন্তর্গত রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম পীতাম্বর দাশগুপ্ত চৌধুরী। ১০০৯ সনের ফাল্গুন মাসে তাঁর জন্ম হয়। পীতাম্বর খুবই দরিদ্র ছিলেন। তিনি বিষ্ণুপুরের মহারাজ চৈতন্য সিং-এর অধীনে স্বল্প বেতনে চাকরি করতেন। রাজ পুরোহিত পীতাম্বরের পুত্রের নাম রেখেছিলেন জগন্নাথ। পাঁচ বছর বয়েসে তাঁর বিদ্যারম্ভ হয়। দশ বছর বয়েসে বিদ্যাশিক্ষা শেষ করেন এবং সুরেন্দ্রনারায়ণ নামে খ্যাত হন। এগারো বছর বয়েসে পিতার মৃত্যু হলে আর পড়াশুনো করতে পারেন নি। তিনি তাঁর বুদ্ধিমত্তা ও দেহলাবণ্যে বিষ্ণুপুর রাজের মন জয় করেন এবং বিধবা মায়ের ভরণ-পোষণের জন্য একটি বৃত্তি লাভ করেন।। তারপর তিনি ফারসি, বাংলা প্রভৃতি ভাষায় দক্ষতা লাভ করেন। গণিতশাস্ত্রে অসামান্য নৈপুণ্যের পরিচয় দেন। লোকশুভকর গণিত পদ্ধতি আবিষ্কার করেন তিনি। এজন্য বিষ্ণুপুর রাজ তাঁকে ‘শুভঙ্কর’ উপাধিতে ভূষিত করেন। তখন থেকেই তিনি জনমানসে শুভঙ্কররূপে পরিচিত।

দামোদর সিংহের চক্রান্তে তাঁকে মল্লরাজাদের রাজভবন পরিত্যাগ করতে হয়। কিছুদিন পরে মহারাজ চৈতন্য সিংহ নগর ভ্রমণে বের হয়ে একটি তালগাছের উচ্চতা নির্নয় করতে বলেছিলেন সভাসদদের। তাঁরা সফল হন নি। তখন শুভঙ্কের ডাক পড়ে। শুভঙ্কর তালগাছের বিবরণ আনুপূর্বিক শ্রবণ করে এবং তালগাছের ছায়া মেপে গাছের উচ্চতা নির্ণয় করেন।

শুভঙ্করের আর একটা কীর্তির কথা বলা দরকার।

অনেকের মতে গণিতজ্ঞ এই শুভঙ্করই বাঁকুড়া জেলার প্রাচীন পয়ঃপ্রণালীগুলির উদ্ভাবক। বাঁকুড়া জেলার বাড়জোড়া, সোনামুখি, পাত্রসায়র থানার অন্তর্গত বিস্তীর্ণ ভূভাগের মধ্যে যে প্রাচীন সেচখাল বা পয়ঃপ্রণালীগুলি আজও বিদ্যমান, সেগুলি স্থানীয় মানুষের কাছে ‘শুভঙ্কর দাঁড়া’ বা ‘শুভঙ্কর খাল’ নামে পরিচিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev