ইদানীং মিডিয়ায় কার দুর্গা কত বড়, তা নিয়ে বেশ তরজা দেখা যাচ্ছে। সজল-শঙ্কু-তেওয়ারী-কেয়াদির এই ঝগড়া বা কাজিয়া যে আসলে আপসের, তা অবশ্য বেশ বোঝা যাচ্ছে। লেবুতলারটা যদি ঝুলন হয়, পার্ক স্ট্রিটেরটাকে সেদিনের ছোকরা বলে দেগে দেওয়া হচ্ছে! তবে এসব রংতামাশার মধ্যে বৃষ্টিবাদল মাথায় নিয়ে কুমোরটুলির পটুয়ারা নিবিষ্টচিত্তে প্রতিমা গড়ছেন। পুজোর তো আর মাত্র কটা দিন […]