| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায় মাটির নিচের ইন্টারনেট — অণুজীব ও উদ্ভিদের এক অদৃশ্য নেটওয়ার্ক : অন্বেষা গাঙ্গুলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ব্রম্পটনে জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের সমাধি : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কামারপুকুর পুরসভায় এলেন ঠাকুর রামকৃষ্ণ, কাজের জন্য মানুষ দরকার — লোকোত্তরানন্দ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৩২ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৪ জুন, ২০২৬

রাজ্যে নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটে আরামবাগ জেলা ও কামারপুকুর পুরসভা ঘোষণায় এলাকায় খুশির হাওয়া। ঠাকুর রামকৃষ্ণ এলেন পঞ্চায়েত ছেড়ে পুরসভায়। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ জানালেন, পঞ্চায়েত থেকে পুরসভা হল। আনন্দের খবর। কিন্তু যেটা জরুরি তাই হল কাজ। সত্যিকার কাজের মানুষ দরকার। পুরসভা এলাকা থেকেও বালতি,ত্রিপল ও অন্যান্য সামগ্রী মিলেছে কাজের লোকের বাড়ি থেকে। এ ধরনের লোক আমরা চাই না। আমরা চাই কাজের মানুষ। সে পঞ্চায়েত হোক কিংবা পুরসভা।

প্রসঙ্গত, কামারপুকুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল বিজেপি সরকার। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কামারপুকুরকে পুরসভা করার আশ্বাস দিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। গোঘাটের বিধায়ক হওয়ার পর প্রশান্তবাবু এই দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। কামারপুকুর সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে জমাও দেন তিনি।শেষ পর্যন্ত বাজেটে কামারপুকুরকে নতুন পুরসভা গঠনের কথা ঘোষণা করা হল। বিধায়ক প্রশান্ত দিগার  বলেন, কামারপুকুরকে পুরসভা করাই আমাদের লক্ষ্য ছিল। এজন্য রাজ্য সরকারের কাছে আবেদনের পাশাপাশি বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম। এখানকার মানুষের আবেদনে সরকার সাড়া দিয়েছে।

উল্লেখ্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র আবির্ভাবভূমি কামারপুকুর। এখানে রামকৃষ্ণ মঠ ও মিশন আছে। ঠাকুরের স্মৃতিবিজড়িত নানা স্থান ছড়িয়ে রয়েছে। বিশেষ উৎসব-অনুষ্ঠান ছাড়াও প্রায় প্রতিদিনই এখানে দেশবিদেশের ভক্তদের আনাগোনা লেগে থাকে। পুণ্যার্থীরা বিভিন্ন হোটেলে ওঠেন। অনেকে স্থায়ীভাবে বসবাসের জন্যও কামারপুকুরকে বেছে নেন। আশপাশের বিভিন্ন গ্রাম, ভিনজেলার মানুষও কামারপুকুরে বসতি গড়ায় এলাকার জনসংখ্যা বাড়ছে। জমিজট কাটিয়ে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ কামারপুকুরকে সংযুক্ত করছে। এখানে গ্রামীণ হাসপাতাল, বিডিও অফিস সহ একাধিক সরকারি কার্যালয় রয়েছে।

বিগত সরকারের আমলে কামারপুকুরে বাস টার্মিনাস তৈরি হয়। যান চলাচল বেশি হওয়ায় হুগলি গ্রামীণ পুলিশ কামারপুকুরে ট্রাফিক গার্ডও রেখেছে। এই এলাকার উপর দিয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে যাতায়াতের রাস্তা রয়েছে।এই মহকুমায় এখন একমাত্র পুরসভা আরামবাগ। কামারপুকুরকে পুরসভার স্বীকৃতি দেওয়ায় এলাকার মানুষ যারপরনাই খুশি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev