| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৮৫ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ছটপুজো

ছটপুজো এক প্রচীন উৎসব। এটি বৈদিক যুগ থেকে প্রচলিত বলে মনে করা হয়। ঋগ্বেদে সূর্যদেবের উপাসনা এবং তাকে ঘিরে নানা মন্ত্র ও রীতিনীতির উল্লেখ আছে। সংস্কৃত ‘ষষ্ঠী’ শব্দ থেকে ‘ছট’ শব্দের উৎপত্তি। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় ছটপুজো। ছঠি মাইয়া হলেন প্রকৃতির ষষ্ঠ অংশের রূপ। ইনি আসলে ব্রহ্মার মানসকন্যা দেবী ষষ্ঠী বা দেবসেনা। শাস্ত্রে তাঁকে সূর্যদেবের বোন বলে উল্লেখ করা হয়েছে। দেবী ষষ্ঠী শিশুদের রক্ষাকত্রী। চার দিন ধরে ছঠি মাইয়ার উৎসব অনুষ্ঠিত হয়। প্রথম দিন (নহায়-খায়) পবিত্র নদীতে স্নান, ঘরবাড়ি শুদ্ধ করণ, শুদ্ধ আহার্য তৈরি করা হয়। দ্বিতীয় দিন (খরনা) সারাদিন উপোস থাকার পর সন্ধ্যায় গুড়ের পায়েস ও প্রসাদ গ্রহণ। তৃতীয় দিন (সন্ধ্যা অর্ঘ্য) নদী বা কোন জলাশয়ের তীরে দাঁড়িয়ে অস্তগামী সূর্ষদেবকে অর্ঘ্য প্রদান। চতুর্থ দিন (ঊষা অর্ঘ্য) ভোরবেলা উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দান এবং উৎসবের সমাপ্তি।

রামায়ণ, মহাভারত ও অন্যান্য পুরাণে এই পুজার উল্লেখ আছে। রামায়ণে রাবণবধের পরে রামচন্দ্র ও সীতাদেবী কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতিথিতে সূর্যদেবের পূজা করেছিলেন। বিহারের মুঙ্গের জেলার গঙ্গানদীর মাঝে আছে ‘সীতা চরণ মন্দির’। স্থানীয় মানুষের বিশ্বাস এখানেই প্রথম ছটপুজো হয়েছিল। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের আগে সূর্যপুত্র কর্ণ সূর্যদেবের উপাসনা করেন। আবার রাজ্যপাট পুনরুদ্ধারের জন্য পাণ্ডবেরা সূর্যদেবের উপাসনা করেন মহর্ষি ধৌম্যের পরামর্শে। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাজা প্রিয়ব্রত ও তাঁর পত্নী মালিনী ষষ্ঠীদেবীর পুজো করে মৃত সন্তানকে জীবিত করতে পেরেছিলেন।

বাংলায় প্রচলিত আছে ষষ্ঠীপুজো। শিশু সন্তানের জন্ম, সুরক্ষা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই পুজো করা হয়। চৈত্র্র মাসে বসন্ত ষষ্ঠী, বৈশাখ মাসে চন্দন ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, আষাঢ় মাসে লোটন ষষ্ঠী, শ্রাবণ মাসে ললিতা বা মণিক ষষ্ঠী, ভাদ্র মাসে রাঁধন ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গাষষ্ঠী, কার্তিক মাসে উৎপন্না বা গো ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূল বা বোতল ষষ্ঠী, পৌষ মাসে মকর ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, ফাল্গুন মাসে অশোক ষষ্ঠী পালিত হয়। এছাড়াও জামাই ষষ্ঠী, নীল ষষ্ঠী পালনের রীতি আছে বাংলায়।

বাংলায় এবারের (২০২৬) ছটপুজো

বাংলায় এবারের ছটপুজোয় বড় ধূম। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য তৈরি হয়েছে ৫০টি বিকল্প ঘাট। বিশেষ রেলগাড়ির ব্যবস্থা হয়েছে বিহার ও উত্তরপ্রদেশের যাত্রীদের জন্য। ছোঠি মাইয়ার গান বাজছে রেল স্টেশনগুলিতে। উৎসবের পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন রেলবোর্ড। বাংলায় ছটপুজো আগেও হত। কিন্তু এবারের ছটপুজো সরকারি মদতে পুষ্ট। হবে নাই বা কেন? এই প্রথমবার ডবল ইঞ্জিন সরকার আমাদের বাংলায়। তাই হিন্দি বলয়ের ভাষা ও সংস্কৃতির আমদানি হবে।

মহারাষ্ট্রে প্রতিবাদ

মুম্বাইএর ছত্রপতি শিবাজি টার্মিনাস, লোকমান্য তিলক টার্মিনাস, ওয়াডালা ও অন্যান্য স্টেশনে বাংলার মতো বেজে উঠেছিল ভোজপুরি গান। এতে আপত্তি তোলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রেলকর্মী সংগঠন। সংগঠনের নেতা জিতু পাটিল রেল কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন এক ঘন্টার মধ্যে গান বন্ধ না হলে আন্দোলন হবে। শিবসেনার উদ্ভবপন্থী নেত্রী মাধুরী মঞ্জরেকর অভিযোগ করে বলেন গান বাজানোর ফলে ট্রেনের নিয়মিত ঘোষণা ব্যাহত হয়েছে। প্রতিবাদ করেছেন মারাঠি একীকরণ সমিতিও। এই প্রতিবাদ ছটপুজোর বিরুদ্ধে নয়, ছটপুজোর রাজনীতিকরণের বিরুদ্ধে, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে।

বাংলায় সাংস্কৃতিক আগ্রাসন

এ বছরের ২০ ফেব্রুয়ারি পূর্ব রেলের সদর দপ্তরে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ নামক এক সংগঠন। সংগঠনের মুখপাত্রদের অভিযোগ : কয়েকটি স্টেশনের টিকেট কাউন্টারে বাংলাভাষী যাত্রীদের হিন্দি বলতে বাধ্য করা হয়েছিল। এই সংগঠনের দাবি ১] স্টেশনের নামফলকে আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিতে হবে, ২] পশ্চিমবঙ্গে কর্মরত রেলকর্মীদের বাংলা ভাষায় যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হতে হবে। শুধু রেল নয়, কেন্দ্রীয় সরকারের যেসব প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে আছে, সেখানে আঞ্চলিক ভাষার (বাংলার) ব্যবহারের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এই কিছুদিন আগে পুরসভার একটি প্রচারণা নিয়ে কথা উঠেছিল। সে প্রচারণায় লেখা হয়েছিল : ‘মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত’। এটা কি ধরণের বাংলা ভাষা কে জানে? লক্ষ্য করা যাচ্ছে সরকারি বিভিন্ন প্রচারণা ও নথিতে বাংলাভাষার বিকৃতি ঘটানো হচ্ছে সচেতন বা অচেতনভাবে। দুর্গাপুজো কালীপুজোয় কঠোর সনাতনী রীতি আরোপের চেষ্টা হচ্ছে হিন্দিবলয়ের ধর্মগুরুদের এনে। তাঁরা আমিষভক্ষণকারী বাঙালিকে ‘পাখণ্ডি’ বলছেন অবলীলাক্রমে। সমন্বয়বাদী আদর্শকে পরিহার করে ধর্মীয় উৎসবকে রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রামনবমীর মিছিলে শোনা যাচ্ছে অস্ত্রের ঝনঝনি। বিজেপির আইটি সেলের অমিত মালভিয়া বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে আক্রমণ করছেন। প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন ‘বঙ্কিমদা” বলে, যেন বঙ্কিমচন্দ্র তাঁর ইয়ারদোস্ত। বঙ্গের স্কুল ও মাদ্রাসায় বাধ্যতামূলক করা হচ্ছে ‘বন্দেমাতরম’এর সম্পূর্ণ অংশ রবীন্দ্রনাথের সতর্কবাণী উপেক্ষা করে। ‘বন্দেমাতরম’ এতই প্রিয় যে দলের, সে দলের সদস্য অনুরাগ ঠাকুর তাকে বলছেন ‘বন্দেভারত’। আর মন্ত্রী গজেন্দ্র সিএর কাছে ‘বঙ্কিম দাস চ্যাটার্জি’ হলেন ‘বন্দেমাতরম’ রচয়িতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টায় নেতাজি সুভাষচন্দ্রকে অবমাননা করা হয়েছে। এইভাবেই ‘সুনার বাংলা’ গড়ার চেষ্টা তাঁদের।

মনে পড়ে রণজিৎ রায়ের সেই বইটির কথা?

দিল্লির মসনদে কে বসবে তা মোটামুটি ঠিক করে দেয় উত্তর ভারতের হিন্দি বলয়। হিন্দি বলয়ের নেতারা বরাবর বাংলার প্রতি বিরূপ। বিধান রায়, প্রফুল্ল সেনের আমলে ডবল ইঞ্জিন সরকার ছিল। তখন বঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তেমন ওঠে নি। সে প্রসঙ্গে উঠল যুক্তফ্রন্ট, বামফ্রন্ট আমলে। এই পটভূমিতে সাংবাদিক রণজিৎ রায় লিখলেন তাঁর বিখ্যাত বই — ‘The Agony of West Bengal’

রণজিৎ রায়ের মতে প্রথম চারটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দ কমিয়ে মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্যগুলোর বরাদ্দ বৃদ্ধি করা হয়। আয়করের প্রাপ্য অংশ ও পাট রপ্তানি শুল্কের ভাগ ক্রমাগত কমানো হয়। কর্পোরেশন ট্যাক্স বা কাস্টমসের মতো লাভজনক রাজস্বের উৎসগুলি কেন্দ্র নিজের হাতে রেখে দেয়। বিশাল বাজার থাকা সত্ত্বেও কলকাতায় প্রবেশ কর বসানোর অনুমতি দেওয়া হয় নি, যদিও সেই সুবিধা মুম্বাই ও দিল্লিকে দেওয়া হয়েছিল। মাশুল সমীকরণ নীতির ফলে শিল্প স্থাপনের আগ্রহ হ্রাস পায়। শিল্প লাইসেন্স প্রদানে দেখা যায় প্রবল বৈষম্য। উদ্বাস্তু সমস্যা ও পুনর্বাসনে অবহেলা করা হয় নিদারুণভাবে। সাংবাদিক শ্রীরায়ের মতে ব্রিটিশ আমলে যেভাবে বাংলার সম্পদ শোষণ করা হত, স্বাধীনতার পরে কেন্দ্রের নীতিগুলি অনেকটা একই কায়দায় পূর্বাঞ্চলের সম্পদ দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের (মহারাষ্ট্র, গুজরাট, চেন্নাই) উন্নয়নে ব্যবহার করেছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি — এঁরা সকলেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন।

কেন এই ‘বঙাল খেদা’?

শিরোনাম দেখে মনে করছেন হয়তো যে আমি অসমের বাঙালি খেদানোর আন্দোলনের কথা বলতে বসেছি। ১৯৬০ সালে আসমে সে আন্দোলন হয়েছিল বটে। গুয়াহাটির কটন কলেজ থেকে তার শুরু। তারপর আরও অনেক হয়েছে। গোরেশ্বর গণহত্যা হয়েছে কামরূপের গোরেশ্বরে। আছে ১৯৮০ সালে উত্তর কামরূপের সহিংসতা। ২০১৮ সালে তিনসুকিয়ায়র খেরবাড়ি গ্রামের গণহত্যা। অসম নয় শুধু, বিহারের বাঙালি অধ্যুষিত মধুবনী, ঘাটশীলা, মিথিলা, দ্বারভাঙা, ভাগলপুরে মার খেয়েছে বাঙালি। ১৯৭৯ সালে হয়েছে খাসি বাঙালি কলহ। মেঘালয়ে, বেঙ্গালুরুতে বাঙালি লাঞ্ছিত হয়েছে একাধিকবার।

কিন্তু কেন এই বঙাল খেদা?

এর পেছনে কি আছে হীনমন্যতাবোধ?

স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি দান বাঙালির। আত্মদানের এত নজির ভারতের অন্য কোন রাজ্যে নেই। শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে বাঙালির অবদান ইতিহাসস্বীকৃত। এত নোবেল ও অস্কার ভারতের অন্য কোন রাজ্যে আছে কি? এসবের জন্যই হিংসে? হিংসে থেকে বিদ্বেষ? আর তাকে প্রচ্ছন্নভাবে মদত দেয় একালের উন্নাসিক বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত ও বুদ্ধিজীবীরা?

এইসব শিক্ষিত মধ্যবিত্ত ও বুদ্ধিজীবীরা রাজনীতির সীমার বাইরে এসে তো বলতে পারতেন, ছটপুজোয় আপত্তি নেই আমাদের, কিন্তু দুর্গা ও কালীপুজোয় এবং অন্যান্য বাঙালির উৎসবে বাঙালির গান বাজুক স্টেশনে স্টেশনে, অন্যান্য রাজ্যের মানুষ মর্যাদা দিক বাঙালির ভাষা ও সংস্কৃতিকে; তা নাহলে মহারাষ্ট্রের মানুষের মতো আমরাও প্রতিবাদ করব।

তাহলেই প্রতিবাদের সুরটি বজায় রেখে বাঙালি কণ্ঠ মেলাবে ছোঠি মাইয়ার গানে :

কেলওয়া কে পাত পর উগেলন সুরুজমল ঝাঁকে উঁকে,

হে করেলু ছট বরতিয়া সে ঝাঁকে উঁকে।

আমরা কে দেলু বরাহি সুহাগিন,

হে করেরু ছত বরতিয়া সে ঝাঁকে উঁকে।

 

সুপওয়া জে আনলি বাজাজ সে,

হে তহিয়া সে পুজিবো সুরুজমল।

নারিয়র জে আনলি বাজাজ সে,

 হে তনিয়া সে পুজিবো সুরুজমল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev