| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুরু হল দুয়ারে রেশন : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৩৬২ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের ফিরলে রাজ্য সরকারের তরফ থেকে ‘দুয়ারে রেশন’ চালু করা হবে। তৃতীয় বারের জন্য তৃণমূল সরকারের প্রত্যাবর্তন ঘটার পরই সেই প্রকল্প শুরু করার তোড়জোড় শুরু হয়। বুধবার সেই প্রকল্পেরই শুভ সূচনা হল হুগলির সিঙ্গুরে।

রাজ্য সরকার এই প্রকল্পকে একটি পাইলট প্রজেক্ট ধরে এগোচ্ছে। এই ট্রায়ালের পর এই প্রকল্প নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ্য, কিছুদিন আগেই বিভিন্ন জায়গায় রেশন ডিলাররা বিক্ষোভ দেখিয়েছিলেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা গড়িয়েছে। যদিও রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, কোথাও কোনওভাবে পাইলট প্রজেক্ট আটকাচ্ছে না।

খাদ্য দফতর পাইলট প্রকল্পে ১৫ শতাংশ রেশন ডিলারকে আনা হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। অন্যদিকে রেশন ডিলারদের সংগঠন জানিয়েছে অনেক বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ হাজারের বেশি রেশন ডিলারদের মধ্যে ৩২০০ জনকে পাইলট প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

এদিন হুগলীর সিঙ্গুর ২নং গ্রাম পঞ্চায়েতের নতুন বাজারে দুয়ারে রেশন প্রকল্পের শুভ সুচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তিনি জানান—

শ্রমমন্ত্রী জানান, বুধবার থেকে সিঙ্গুর ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে রেশন’ কর্মসূচী চালু হয়েছে। শ্রমমন্ত্রী এও জানান, এদিন সিঙ্গুরের শৈলেন্দ্রনাথ কুন্ডু রেশন ডিলার তার ভ্রম্যমান গাড়ি নিয়ে গ্রামে রেশন দিতে বেরিয়েছে। এতে প্রকল্পের কাজে সুবিধা হবে। এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মালিক, সিঙ্গুর ২নং পঞ্চায়েতের প্রধান জবা কর্মকার, উপপ্রধান কার্ত্তিক মাঝি-সহ অন্যান্যরা। বাড়ির দোরগোড়ায় রেশন পেয়ে খুশি উপভোক্তারা।

‘দুয়ারে রেশন’ নিয়ে রেশন ডিলারদের একাধিক বক্তব্য রয়েছে। তবে রাজ্যের খাদ্য দফতর চাইছে প্রকল্প চলুক তার পরেই বোঝা যাবে সমস্যা কোথায় হচ্ছে। শুধু সমস্যাই দেখতে গেলে কোনও কাজ হবে না। তাই পাইলট প্রজেক্ট হিসাবে বুধবার থেকে রাজ্যের প্রায় ৩১০০ ডিলারদের নিয়ে চালু হল দুয়ারে রেশন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev