| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দক্ষিণ দিনাজপুরের সর্বজনীন পুজোগুলির থিম নজর কেড়েছে দর্শনার্থীদের : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩১০ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২ অক্টোবর, ২০২২

শারদীয় উৎসবে মেতেছে দক্ষিণ দিনাজপুরের মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়েছেন এখানকার মানুষ। বিভিন্ন থিমের পুজোগুলি ঘিরে নজরকাড়া ভিড়। ষষ্ঠীর দিন থেকেই প্রতিটি সর্বজনীন পুজোমণ্ডপে  বাঁধভাঙা ভিড় উপচে পড়েছে। পুলিশ ও প্রশাসনও কঠোরহাতে মোকাবেলায় নেমেছে।

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার অন‍্যান‍্য বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ‍্যে অন‍্যতম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পুজো। ৪৫ বছরে পদার্পণ করল। এবারের থিম ‘নিরুদ্দেশের খোঁজে’। যা ষষ্ঠীর দিন থেকেই হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন তা দেখতে। পুজোমণ্ডপ তৈরি হয়েছে সম্পূর্ণ পাটের উপকরণ দিয়ে। শিল্পীর হাতের অপূর্ব কারুকার্যময় সকলকে মুগ্ধ করেছে। পাটের সমস্ত কিছু দিয়ে শিল্পী ফুটিয়ে তুলেছেন বিভিন্ন মডেল। মডেলে উঠে এসেছে নারী – পুরুষ ও শিশুরা। এছাড়া বিভিন্ন রকম পশু ও জীবজন্তুর মডেলও শিল্পী নিখুঁতভাবে তুলে ধরেছেন। যা দর্শনার্থীরা দেখতে ভিড় জমাচ্ছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের পুজোর থিম দেখতে পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। পূর্ব মেদনীপুরের আগত শিল্পী ও কারিগরদের প্রচেষ্টার ফসল হল পাটের উপকরণ দিয়ে অপূর্ব পুজোমণ্ডপ। মানুষের জীবন থেকে যেসব জিনিস হারিয়ে গেছে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা।

প্রসঙ্গত, পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার মধ‍্যে সেরার শিরোপা পাওয়ার আশা করছে এবারেও ক্লাব কতৃপক্ষ। ক্লাবের সম্পাদক গৌর ঘোষ জানান, পুজো পাঁচদিনই থাকছে মনোজ্ঞ অনুষ্ঠান। ২০ লক্ষ টাকার বাজেটের থিম নজর কাড়বে এমনটাই আশা।

উল্লেখ্য, গ্রামীণ পরিবেশে শারদীয় উৎসবে আলাদা মাত্রা পেয়েছে এখানকার পুজোগুলিতে। গত দু-বছর করোনার প্রকোপ থেকে মুক্তি পেয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছে মানুষ।

প্রসঙ্গত, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট দশটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এই জেলার সদর শহর বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুশমণ্ডি, হরিরামপুর, হিলি তপন, কুমাগঞ্জ সহ আরও বিভিন্ন জায়গায় সর্বজনীন পুজোমণ্ডপগুলি বিভিন্ন থিমের পসরা সাজিয়ে বসেছে। আর তা দেখতে দর্শনার্থীদের ভিড় জমেছে ষষ্ঠীর সকাল থেকেই।

সীমান্ত জেলা দক্ষিণ দিনাজপুরের হিলিতেও শারদীয় উৎসবে আনন্দে মেতেছে মানুষ। জেলাজুড়ে সীমান্তবর্তী এলাকাতে সর্বজনীন পুজোগুলিতে থিমের ছড়াছড়ি। জমেছে দুর্গোৎসবও।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev