| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ভাবী অরণ্যের স্বপ্ন নিয়ে : সুব্রত ঘোষ

Reporter
সুব্রত ঘোষ / ৯৬৬ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

গত ২৭ জুলাই পশ্চিমবঙ্গের ১৪ টি নাটকের দল, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রাস্তার দু’ধারে গাছের দানা ছড়াতে ছড়াতে গাছ বসাতে বসাতে পৌঁছে যায় বীরভূমের দ্বারন্দার থিয়েটার কটেজে। আশি জন নাট্যকর্মী একদিনের এই কর্মসূচি পালন করেন। কেউ এসেছিলেন বাইকে কেউ ট্রেনে কেউ বা ছোট লরিতে। কাদা দিয়ে তৈরি বীজের বোম ছুঁড়তে ছুঁড়তে, বীজ ছড়াতে ছড়াতে এবং গাছের চারা মানুষের হাতে দিতে দিতে তারা দ্বারন্দা পৌঁছে যান সন্ধ্যা নামার আগেই। সারাদিন মুষলধারায় বৃষ্টির কারণে থিয়েটার কটেজের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছিল। মূল অনুষ্ঠান তাই ব্লুজম থিয়েটারের নিজস্ব গ্যালারিতে করা হয়। গান নাটক বই প্রকাশ ও আলোচনা চক্রে একদিনের এই কর্মসূচি শেষ হয় রাত দুটোয়।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দক্ষিণ ২৪ পরগনার প্রস্তুতি নাট্য সংস্থার কর্ণধার রাকেশ বনু জানান — আমরা গত দশ বছরের বেশি সময় এই কাজটা করে চলেছি। প্রস্তুতি নাট্য সংস্থার পূর্ব-অভিজ্ঞতা থেকেই এবারে বিভিন্ন দলকে যুক্ত করার ভাবনা আসে। আমাদের মনে হয় সম্মিলিত উদ্যোগ ছাড়া বৃক্ষরোপণের কাজটি তার মর্যাদা হারায়। তাই গত দু-মাস ধরে প্রায় ৩০টি নাট্য দলের সাথে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে তাদের এই কর্মযজ্ঞে যুক্ত করে কাজটি শুরু করি।

আলোচনা করে গ্রুপটি সিদ্ধান্ত নেয়, বর্ষা নামলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোরবেলা যাত্রা শুরু করব। আমাদের মিলনস্থল হবে শান্তিনিকেতনের কাছে দ্বারন্দার থিয়েটার কটেজ। ব্লুজম থিয়েটারের পার্থ গুপ্ত আমাদের প্রস্তাবে রাজি হয়ে যান। তাদের দলের ছেলেমেয়েরা দায়িত্ব নেয় খাওয়া দাওয়ার। আজ মিলিত প্রচেষ্টায় কাজটি সকলের হয়ে উঠেছে। সারাদিন মুষলধারায় বৃষ্টি হয়েছে। গাছেরাও ভিজেছে আমরাও ভিজেছি। এ এক অন্যরকম অনুভুতি।

নানা সমস্যার কারণে সব দল হাজির হতে না পারলেও ১৩, ১৪ টি দল তাদের নিজে নিজে অঞ্চল থেকে ২৭ জুলাই ভোর যাত্রা শুরু করে। অংশ নেয় আবহমান হালিশহর, উত্তর ২৪ পরগনা; প্রস্তুতি নাট্য সংস্থা, ঝিকুবেরিয়া দক্ষিণ ২৪ পরগনা; সৃজক, নদীয়া, রানাঘাট; কুশিলব, নদীয়া, শিমুলারি; ব্রাত্য সারথি, বিরাটি; বঙ্গীয় নাট্যাঙ্গন, টালিগঞ্জ, কলকাতা; ফেয়ারলেস স্ট্রোক, কলকাতা; কোলাঘাট বিনোদিনী, পূর্ব মেদিনীপুর ইত্যাদি আরও বহু দল ও কাছের মানুষেরা। পুরো কার্যক্রম কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই সম্পন্ন হয়েছে। নাট্যদল, শুভানুধ্যায়ী, সাধারণ মানুষ, বন্ধু, নার্সারি মালিক, দোকানদাররাই দানা, গাছ ও অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন।

গান, নাচ, বই প্রকাশ, শ্রুতি নাটক ও নাটকের মাধ্যমে ভাবী অরণ্যের স্বপ্ন নিয়ে-র প্রথম সম্মেলন সম্পন্ন হয়। অনুষ্ঠানের আলোচনা চক্রে বক্তব্য রাখেন মধু প্রেমিক স্বর্ণেন্দু সরকার, নাট্যকার তীর্থঙ্কর চন্দ, নাট্য পরিচালক পার্থ গুপ্ত। অনেক রাত পর্যন্ত চলে সমগ্র অনুষ্ঠান। পুনরায় ভাবী অরণ্যের স্বপ্ন নিয়ে, বৃক্ষ রোপন ও গাছ বাঁচানোর শপথ গ্রহণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev