| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

প্রায় দেড় বছর পর শিলার ৩ সন্তানের নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৪৫৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

প্রায় দেড় বছর ধরে সরকারিভাবে নামের অপেক্ষায় রয়েছে বেঙ্গল সাফারি পার্কের বাঘিনী শিলার ৩ সন্তান। কোভিড-সহ আরও নানা কারণে বাঘিনী শিলার ৩ সন্তানের নামকরণ করতে পারেননি মুখ্যমন্ত্রী। তবে জানা গিয়েছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে নামকরণ করেছেন রয়েল বেঙ্গল বাঘ শিলার ৩ সন্তানের। শিলার প্রথম তিন সন্তান রিকা, কিকা ও ইকার নামকরণ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছিলেন। সেই কারণেই সাফারি কর্তৃপক্ষ আশায় ছিল শিলার দ্বিতীয় পক্ষের তিন সন্তানের নামকরণও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এর মাঝেই কেটে গেছে প্রায় দেড়টা বছর। বেঙ্গল সাফারিতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রয়াল বেঙ্গল বাঘিনী শিলা ও তার তিন সন্তান।

তবে এতদিন ধরে তিন সন্তানের সরকারিভাবে কোন নাম না থাকায় খানিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাফারি কর্তৃপক্ষকে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই পুরপ্রশাসক গৌতম দেবকে লিখিত আকারে জানানো হয় শিলার ৩ সন্তানের নামকরণ এর বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করার জন্য। অবশেষে উত্তরবঙ্গ সফরে এসে শিলার তিন সন্তানের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা গিয়েছে। তবে এই নাম গুলি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

জানা যাচ্ছে পরবর্তীতে বনদপ্তর এর পক্ষ থেকেই নামগুলি ঘোষণা করা হতে পারে। সাফারি ডাইরেক্টর বাদল দেবনাথ জানিয়েছেন, শিলার তিন সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই উচ্চপদস্থ বনদপ্তরের আধিকারিকদের জানানো হয়েছিল সেই তিন সন্তানের নামকরণ এর জন্য। পরবর্তীতে কোভিড ও অন্য নানা কারণে নামকরণ করা সম্ভব হয়নি। সম্প্রীতি প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবকে একটি লিখিত চিঠি দেওয়া হয় সাফারি কর্তৃপক্ষের তরফে। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী বেঙ্গল সাফারি বাঘিনী শিলার তিন সন্তানের নামকরণ করেছে। তবে আমার কাছে এখনও কোন লিখিত আদেশ এসে পৌঁছায়নি। তাই আগে থেকেই কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev