| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তারকেশ্বর মন্দির চত্বরে রাতের পাহারাদার এখন মূর্তিমান আতঙ্ক

Reporter
নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর / ৭৮১ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

সন্তানদের রক্ষা করতে এক সপ্তাহে এলাকার ২০ জনকে কামড়ালো দুটি পথ-কুকুর। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে তারকেশ্বরের ৬ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকায়।

গত কয়েকদিন আগে সাতটি ছানার জন্ম দিয়েছে এলাকারই একটি মা কুকুর। সেই কুকুরের কাছে কেউ গেলে কামড় খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। মন্দিরে পূজা দিতে আসা বেশ কয়েক জন তীর্থযাত্রীকেও কুকুরের কামড় খেতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই তারকেশ্বর পৌরসভায় লিখিত আকারে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে এই মুহূর্তে মা কুকুরের সঙ্গে আরও একটি কুকুর ওই এলাকায় বসবাস করছে তাদের সন্তানদের নিয়ে। অনেকই কুকুরের কামড় খেয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আজও বেশ কয়েকজনকে কামড়ায় কুকুর দুটি।

এতজনকে কামড়ানোর পরেও পৌরসভার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। যদিও তারা চাইছেন না কুকুর দুটি কে মারতে কিন্তু তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য পৌরসভার এবং প্রশাসনকে আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

যদিও তারকেশ্বর পৌরসভার পৌর প্রশাসক স্বপন সামন্ত জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে এই ধরনের ঘটনার প্রতিরোধের জন্য কোন ব্যবস্থা নেই, তবে পৌরসভার পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev