| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিক্রি, উপ-প্রধানের বিরুদ্ধে তদন্তের আশ্বাস প্রশাসনের : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৫৭১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার পরেও পাননি উপভোক্তা। অন্য বুথে ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শাসকদলের উপ-প্রধান আবু কালামের বিরুদ্ধে। এই ব্যাপারে প্রধান ও উপ-প্রধান কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তাহলে কি উপ-প্রধানের কারসাজিতেই এই ধরনের দুর্নীতি হয়েছে? সেজন্যই কি তারা মুখে কুলুপ এঁটেছেন। উঠছে প্রশ্ন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, ১০০ দিনের কাজে, ১৫ দিনের মজুরি না দেওয়ার অভিযোগ উঠেছে ওই উপ-প্রধানের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও ও এসডিও।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদীয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন গাংনদীয়া গ্রামের বাসিন্দা আকতার হোসেন। এমনই গুরুতর অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুরে।

অভিযোগকারী আখতার হোসেন জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তার ও তার স্ত্রীর নাম থাকা সত্ত্বেও মেলেনি কোনো কিস্তির টাকা। তিনি পঞ্চায়েতে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁদের আবাস যোজনার টাকার প্রথম কিস্তি, মহেন্দ্রপুর ও রামপুর গ্রামের দুই উপভোক্তার নামে বরাদ্দ হয়েছে। উপ-প্রধানের দুর্নীতির বিষয়টি বিডিওকে লিখিত ভাবে জানাতেই তার দলবলেরা তাকে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ। আতঙ্কে দিন কাটছে দিনমজুর পরিবারের। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন।

উপ-প্রধান আবু কালামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি কোনো মন্তব্য করতে চাননি। এমনকি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ব্যাপারে মুখ খুলতে চাননি।

হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লক সভাপতি মানিক দাস জানান, দুর্নীতির ঘটনাটি তিনি শুনেছেন। ব্লক প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। অপরদিকে, অভিযোগ শুনে পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev