| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

উত্তরের চা বাগান থেকে গীতিকা চললেন লন্ডনের বিশ্ববিদ্যালয় : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৫৩৮ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

এই গল্পে চমক যেমন আছে তেমনি আছে কঠিন লড়াই। যে সংগ্রামে স্বপ্ন সফল হতে বাধ্য। উত্তরবঙ্গের একটি ছোট্ট চা বাগান থেকে শ্রমিক তনয়া পড়তে যাবে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় কেবল নাগরাকাটার ভগত্পুর চা বাগানের মানুষরাই নয়, আদিবাসী মেয়ে গীতিকার এই কৃতিত্বে সকলেই যেমন আশ্চর্য হয়েছেন, তেমনি ওই মেয়ে আজ সকলের গর্বের বিষয়।

সত্যিই তো, নাগরাকাটার এক ছোট্ট চা বাগান থেকে এই কৃতিত্ব গড়া কি যে সে কথা। অসম্ভব ব্যাপার। সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন চা শ্রমিক কন্যা। উচ্চশিক্ষার জন্য লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন গীতিকা এক্কা। কঠিন প্রতিযোগিতা পেরিয়ে গীতিকা এখন এমএসসি করবেন ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে।

গীতিকার বাবা গণেশ এক্কা নাগরাকাটার ভগত্পুর চা বাগানের প্রাক্তন শ্রমিক। মা কমলা এক্কা প্রাইমারি স্কুল শিক্ষিকা। গীতিকা কালিম্পংয়ের একটি স্কুল থেকে ২০১৩ মাধ্যমিক পাস করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁর রেজাল্ট খুব একটা আশানুরূপ হয়নি। কিন্তু তাতে ভেঙে পড়েননি গীতিকা। ২০১৫ সালে উচ্চমাধ্যমিকের কলা বিভাগে ৮৬ শতাংশ নম্বর পান গীতিকা। এরপর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুযোগ পান নয়াদিল্লির পুশার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, নিউট্রিশন অ্যান্ড ক্যাটারিং-এর কোর্সে।

এরপর আরও কঠিন লড়াই শুরু করতে হয় গীতিকাকে। ২০১৮ সালে নয়াদিল্লির পুশার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে বিএসসি করার পর শুরু হয় নতুন যুদ্ধ। প্রবেশিকা পরীক্ষার একাধিক ধাপ পেরিয়ে এবার গীতিকার গন্তব্য সাত সমুদ্র তেরো নদী পারের কিংস্টন লেন। সেখানকার ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স অ্যান্ড এমপ্লয়মেন্ট রিলেশন বিষয়ের ওপর এমএসসি পড়ার সুযোগ পেয়েছেন তিনি।

আগামি ২৬ সেপ্টেম্বর দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গীতিকা যাত্রা শুরু করবেন। তাঁকে পেরতে হবে সাড়ে ৯ ঘণ্টার পথ। আগামী তিন বছরের জন্য লন্ডনের বিশ্ববিদ্যালয়ের হস্টেলই হবে গীতিকার ঠিকানা। পাসপোর্ট-ভিসা ইতিমধ্যেই হাতে এসে গিয়েছে।

কিন্তু নাগরাকাটার ভগত্পুর চা বাগানে বসে এমন এক সাফল্য কীভাবে ছিনিয়ে নিল গীতিকা। তাঁর কথাতে, চা বাগানের অনেক ছেলেমেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। এটা যেন তারা কোনওভাবেই না করে। সেই বার্তাই দিতে চায় গীতিকা সমস্ত ছাত্রছাত্রীদের। পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও তাতে ভেঙে পড়ার কিছু নেই। লন্ডন থেকে  ফিরে এসে উত্তরবঙ্গেই পর্যটন নিয়ে কাজ করতে চায় গীতিকা।

গীতিকার বাবা গণেশ এক্কা বলেন, চা বাগানেই বাস করছি। নিজেদের যত কষ্টই হোক ছেলেমেয়েরা লেখাপড়াটা যাতে করতে পারে, সেই চিন্তা থেকে দূরে সরে আসিনি। অন্য অভিভাবকদেরও আমি সেই কথাটাই বলতে চাই। গীতিকার জন্য পেজফোর-এর তরফ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev