| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

সমীক্ষা বলছে মানুষের থেকে সংক্রমণ ছড়াতে পারে পোষা কুকুর-বিড়ালের মধ্যে কলমে রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ২৩৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

পোষা কুকুর, বিড়ালকে যতই ভালবাসুন না কেন, কোভিড আক্রান্ত হওয়ার পর কখনোই কাছে টানবেন না তাদের। কারণ সেসময় আপনার কাছে এলে রোগ ছড়াতে পারে তাদের মধ্যেও। জীবজন্তু যারা ভালবাসেন তাদের কাছে সত্যিই এটা মনখারাপ হয়ে যাওয়ার মত খবর। কিন্তু বিজ্ঞানীরা যে বলছেন, কোভিড আক্রান্ত মানুষের সংস্পর্শে এলে তারাই ভবিষ্যতে হয়ে উঠতে পারে সার্স কোভিড টু সংক্রমণের রিজার্ভার।

মূলত কুকুর এবং বিড়ালের থেকেই এই রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি। তাদের শরীরে বাসা বাঁধার জায়গা খুঁজে নেয় মারণ ভাইরাস। ইওরোপিয়ান কংগ্রেস অফ  ক্লিনিকাল বায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এর সাম্প্রতিক গবেষণা থেকে জানা যাচ্ছে এই তথ্য। এব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য নেদারল্যান্ডের উত্রেচেট বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকরা যেসব সারমেয় ও মার্জার ২ থেকে ২০০ দিনের মধ্যে সংক্রমিত হয়েছে, তাদের নিয়ে সমীক্ষা চালিয়েছেন। আক্রান্ত পোষা কুকুর-বেড়ালের বর্জ্য পরিষ্কার করার ন্যাতা এবং রক্তের নমুনা সংগ্রহ করেছেন তারা। তা থেকেই বেড়িয়ে এসেছে এই তথ্য। পোষ্যদের সোয়াবগুলি ব্যবহৃত হয়েছে পিসিআর টেস্ট করার জন্য। রক্ত থেকে নেওয়া হয়েছে অ্যান্টিবডির নমুনা।

বিজ্ঞানীরা ১৯৬টি বাড়ি থেকে ১৫৬টি কুকুর এবং ১৫৪টি বিড়ালের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। তার মধ্যে পিসিআর টেস্টে ৬টি বিড়াল ও ৪টি কুকুর পজিটিভ। ৩১টি বিড়াল ও ২৩টি কুকুর অ্যান্টিবডি পজিটিভ। এর মধ্যে ১১টি প্রাণীকে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়েছে। এদের সবারই অ্যান্টিবডি রয়েছে।

গবেষকরা নিশ্চিত হয়েছেন, আক্রান্ত মালিকদের থেকেই সংক্রমিত হয়েছে পোষ্যরা। উল্টোটা ঘটার সম্ভাবনা খুবই কম। তাই তারা বাড়িতে কুকুর, বিড়াল যারা পোষেন তাদের প্রতি বার্তা দিয়েছেন – কোভিড আক্রান্ত হওয়ার পর পোষ্যদের সংস্রব ত্যাগ করুন, কারণ তাদের কাছে এসে প্রিয় পোষ্যরা কখন যে আক্রান্ত হবে তা তারা জানতেই পারবেন না! আবার পরবর্তীকালে ঐ কুকুর, বিড়ালরা হয়ে উঠবে সংক্রমণের আধার – যার থেকে আক্রান্ত হতে পারে অন্যান্য মানুষেরা। এর পাশাপাশি অবশ্য কিছু গবেষকরা এটাও জানিয়েছেন, অতিমারির গত দেড়বছরে পোষা প্রাণীরা সংক্রমণ ছড়াচ্ছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev