| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাস্তার বেহাল অবস্থা বামেদের পথ অবরোধ : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৩০৮ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

জনাই স্টেশন থেকে জনাই পঞ্চবটি পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা তার সংস্কারের দাবিতে বামেদের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। বামেদের সাথে পথ অবরোধে শামিল হন এলাকার সাধারণ মানুষও। দীর্ঘ চার বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোনও প্রকারে তাপ্পি দিয়ে দায়সারা গোছের কাজ করা হয়েছে কিছুটা।

এলাকার মানুষের অভিযোগ সাতটা পঞ্চায়েতের বিভিন্ন পেশার মানুষ এই রাস্তা ধরে প্রতিদিন সকালবেলা কর্মস্থলে যায় ট্রেন ধরে। এই রাস্তার উপর দিয়েই তাদেরকে গিয়ে ট্রেন ধরতে হয়। অসুস্থ মানুষ বা কোনো এম্বুলেন্স এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে পারে না। রাস্তার যা সঙ্গীন অবস্থা প্রায়ই ছোটখাটো অঘটন ঘটেই থাকে।

কোথাও খানাখন্দ কোথাও কোথাও বেরিয়ে উঠেছে রাস্তার ইট এমন বেহাল অবস্থা জনাই রোড থেকে জনাই পঞ্চবটি পর্যন্ত এই রাস্তার হাল। তাই বামেদের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল এবং যে পথ অবরোধ করা হয়েছিল তাতে সাধারণ মানুষও শামিল হয়েছিলেন বামেদের কে সমর্থন জানিয়েছেন। দীর্ঘক্ষন পথ অবরোধ হয়ে থাকার কারণে সেখানে এসে উপস্থিত হয় চন্ডীতলা থানার পুলিশ আধিকারিকরা এবং উপস্থিত হন জয়েন্ট বিডিও।

বার বার রাস্তা সংস্কারের দাবি করা হলেও স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এমনটাই জানাচ্ছে স্থানীয় মানুষ এবং এটাই দেখা যাচ্ছে যে দীর্ঘ ৪ বছর ধরে পড়ে রয়েছে এই রাস্তা, টোটো চালক থেকে অটোচালক বিভিন্ন মানুষেরই রাস্তা নিয়ে অভিযোগ রয়েছে। আজ তাই বামেরা পথে নামতে বাধ্য হয়েছে। দীর্ঘ চার বছর যাবৎ এই রাস্তা হয়নি। এমনই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা, আজ তাই বামেদের সাথে পায়ে পা মিলিয়েছেন সাধারণ মানুষও।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev