| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ভাইফোঁটা দিলেন বৃহন্নলা বোন, ফোঁটা নিলেন রেঞ্জ অফিসার, সাক্ষী থাকলো সমাজ : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৫৪৫ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৬ নভেম্বর, ২০২১

সমাজে থেকেও তাঁরা ব্রাত্য৷ সমাজের তথাকথিত উঁচু মহলের লোকজন তাঁদের নাম শুনলে ভ্রু কোঁচকান৷ বাঙালির ভাইফোঁটায় তাঁদের পাশে দাঁড়াল ভাইয়েরা৷ প্রতি বছরের মতো এই বছরও বৃহন্নলা বোনের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। শিলিগুড়ির বাড়িভাষাতে বৃহন্নলা বোন সোনালি দেবী নিজের বাসভবনে ভাইফোঁটার আয়োজন করেন। ভাইকে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানোর পর সঞ্জয় দত্ত বোনের হাতে উপহার তুলে দেন। পাশাপাশি আরও কিছু ভাইরা এসে বৃহন্নলা এই বোন-সহ আরও কিছু বৃহন্নলা বোনের হাত থেকে ফোঁটা নেওয়ার পর নানা রকম উপহারে ভরিয়ে দেন। সেই সমস্ত উপহার পেয়ে আনন্দে আপ্লুত তারা। ভাইফোটার এই বিশেষ দিনে ভাইদের এত ভালোবাসা পেয়ে তারা মনে করে তারাও সমাজেরই একটা অংশ। সমজ থেকে দূরে নয়। সঞ্জয় দত্ত বলেন, “আজকের দিনে বৃহন্নলা বোনের হাত থেকে ফোঁটা পেয়ে আমি ভীষন খুশি। সমাজের কাছে বার্তা দিতে চাই ওরা সমাজে থেকে দূরে নয় ওরাও যে সমাজের একটা অংশ তা যেন সকলে মনে করে।”

শিলিগুড়িতে ধরা পরলো আরও এক অন্য ছবি। ভাইফোঁটার দিন বিশেষ চাহিদা সম্পন্ন বোনেদের থেকে ভাইফোঁটা নিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়া আরও বেশ কয়েকজনকে এদিন ভাইফোঁটা দেন এই বোনেরা। ভাইফোঁটা উপলক্ষে শিলিগুড়ি রামকিঙ্কর হলে অনুভব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ভাইফোঁটার আয়োজন করা হয়। এদিনের ভাইফোঁটায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। এদিন সোসাইটির ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন বোন কমিশনারকে ভাইফোঁটা দিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করেন। শুধু তাই নয় এদিনের এই অনুষ্ঠানে এই বোনেরা তাদের মতই বিশেষ চাহিদা সম্পন্ন আরও ৮ জন ভাইদেরও ভাইফোঁটা দেন। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে করোনার কারণে এবছর খুব সামান্য আয়োজনেই এই ভাইফোঁটার ব্যবস্থা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই যেহুতু এই ১২ জনের করোনার ভ্যাকসিনের দুটি ডোজ সম্পন্ন হয়েছিল তাই তাদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে পুলিশ কমিশনার গৌরব শর্মা বোনেদের থেকে ভাইফোঁটা নিয়ে তাদের পাশে থেকে সব সময় যেকোনো সহযোগিতায় দাদার দায়িত্ব পালন করার আশ্বাস দেন।

অভিনব ভাই ফোঁটার সাক্ষী থাকলো আলিপুরদুয়ার জেলার জটেশ্বর, ফোঁটা নিলেন কৃষক, টোটো চালক, ভ্যান চালক, গাড়ি চালকেরা। একেবারে অন্যভাবে শনিবার ভাইফোঁটা উৎসব পালন করলেন জটেশ্বরের বেশ কয়েক জন যুবক-যুবতী।

এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকার কৃষক, টোটো চালক, ভ্যান চালক, গাড়ি চালক থেকে শুরু করে জটেশ্বর ফাঁড়ির পুলিশদেরকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন এলাকার নানা বয়সের শিক্ষিত যুবক-যুবতীরা। আর এলাকার বোনেদের কাছ থেকে টিকা নিয়ে যার পর নাই খুশী সমাজের বিভিন্ন স্তরের এই ভাইয়েরা। সব মিলিয়ে এক অভিনব ভাই ফোঁটাকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠলেন জটেশ্বরবাসী।

ছবি ও সহায়তা : সজল দাশগুপ্ত

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev