| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ক্রিকেট জুয়ায় হেরে দেনা ৭ লক্ষ টাকা, টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা যুবকের : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৬৯৬ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

ক্রিকেট জুয়ায় সাত লক্ষ টাকা দেনা। টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোড়ল পাড়ায়। দীর্ঘদিন ধরেই ক্রিকেটের জুয়ায় জড়িয়ে পড়েছিল আত্মঘাতী যুবক। সম্প্রতি আইপিএল ও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জুয়ায় সে দেনাগ্রস্থ হয় বলে দাবী মৃতের পরিবারের। এই ঘটনার পর ক্রিকেট জুয়া বন্ধ করতে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোড়ল পাড়ার এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মৃত যুবকের নাম সাহীন আলী (২৫)। বাড়িতে তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। দীর্ঘদিন থেকে আইপিএল-সহ অন্যান্য অন লাইনে জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবী পরিবারের। এই নিয়ে অশান্তি চূড়ান্ত ছিল পরিবারে। মৃতের দাদা মহম্মদ ভানু বলেন, গতবছর ক্রিকেট জুয়া খেলে সাহীন প্রায় কুড়ি লক্ষ জিতেছিলেন। সেই টাকা দিয়ে দুটি বাইক ও চার চাকা গাড়িও কিনেছিলেন। কিন্তু ফের জুয়ায় টাকা লাগিয়ে সর্বশান্ত হন। কয়েক মাস বাদে দুটি মোটর বাইক গাড়ি বিক্রি করে জুয়ার টাকা মেটায়। সম্প্রতি সে ফের ৮০ হাজার টাকা জেতেন জুয়াতে। সেই টাকা দিয়ে পরিবারের লোকেরা ব্যবসায় লাগানোর পরামর্শ দিলেও সে তা না শুনে সব টাকা জুয়ায় লাগায়। তাও সে থেমে থাকেনি।

হারানো টাকা পুনরুদ্ধারের চেষ্টায় টাকা ধার করে আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপে লাগায়। তাতেও তাঁর ভাগ্য ফেরেনি। বাজারে তাঁর দেনার পরিমান দাঁড়ায় ৭ লক্ষ টাকা। এই টাকার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল পাওনাদারেরা। সে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিল। অবশেষে সেই চাপ সহ্য করতে না পেরে সোমবার পরিবারের সব লোককে তার এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় বিয়ে উপলক্ষে। এরপর তার বাবার ঘড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সাহীন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতের এক আত্মীয় গোকুল চৌধুরী বলেন, ক্রিকেট জুয়া কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। অবিলম্বে জুয়া বন্ধ করতে উদ্যোগ নেওয়া উচিৎ প্রশাসনের।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev