| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ঊষা গঙ্গোপাধ্যায় প্রয়াত

Reporter Default
রিপোর্টার / ৩৮১ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নাট্যকর্মী ঊষা গঙ্গোপাধ্যায় প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৩ এপ্রিল দক্ষিণ কলকাতায় তাঁর বাড়িতে গিয়ে পরিচারিকা দেখেন দরজা খোলা, মৃত অবস্থায় পড়ে আছেন ঊষাদেবী। রাজস্থানের যোধপুরে জন্ম। ছোটো বয়সেই ভারতনাট্যম শিখতে শুরু করেন। এরপর কলকাতায় এসে শ্রী শিক্ষায়তন কলেজে পড়াশোনা, পরে হিন্দি সাহিত্যে মাস্টার্স ডিগ্রিলাভ। এরপর ১৯৭০ সালে শিক্ষকতা শুরু করেন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে, ২০০৮ সাল অবধি সেখানেই অধ্যাপনা করে অবসর নেন। ১৯৭০ সালে সঙ্গীত কলা মন্দিরে নাট্যচর্চা শুরু করেন, ‘মিট্টি কি গাড়ি’ তাঁর প্রথম নাটক, বসন্তসেনার ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৭৬ সালে রঙ্গকর্মী গঠন করেন ঊষাদেবী, সেই নাট্যদলের হয়ে অনেক পরিচালক কাজ করেছেন। ১৯৮০ সাল থেকে নিজেই পরিচালনা শুরু করেন ঊষাদেবী। মহাভোজ, রুদালি, কোর্ট মার্শাল, অন্তর্যাত্রার মতো বেশ কিছু কাজ মনে গেঁথে রয়েছে নাট্যপ্রেমীদের। কলকাতায় হিন্দি নাটক জনপ্রিয় করতে তিনি একাই কাজ করে গিয়েছেন। ২০০৩ সালে কাশীনামা নাটক লেখার পাশাপাশি ২০০৪ সালে ঋতুপর্ণ ঘোষের রেইনকোট ছবির চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হয়েছিলেন ঊষাদেবী। বেশ কিছু নাটকের হিন্দি অনুবাদ করে তা মঞ্চস্থ করেন। নব্বইয়ের দশক থেকে নাট্য প্রশিক্ষণের ব্যবস্থা করে রঙ্গকর্মী। ১৯৯৮ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান তিনি। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও সমাদৃত হয়েছে তাঁর নাটক। ঊষাদেবীর প্রয়াণে শোকাহত বাংলার সংস্কৃতিজগত।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।আজ সকালে কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৫। ১৯৭৬ সালে তিনি থিয়েটার গ্রুপ ‘রঙ্গকর্মী’ স্থাপন করেন। তাঁর  পরিচালিত ও অভিনীত  নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য মহাভোজ,  রুদালি, কোর্ট মার্শাল, অন্তর্যাত্রা। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে গিরীশ পুরস্কার-এ সম্মানিত করে।  তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারেও ভূষিত হন। আমি ঊষা গঙ্গোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev