| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

করোনার জেরে তারকেশ্বর মন্দিরে গাজন বন্ধ নমো নমো করে সারা হচ্ছে নানা উপাচার

Reporter Default
রিপোর্টার / ৩৩২ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের জেরে গাজন উৎসবের শুরুতেই মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করেছে মন্দির কর্তৃপক্ষ। অন্য দিকে এ বছর বন্ধ করা হয়েছে গাজন উৎসবও। তারকেশ্বর মন্দিরে গাজন উৎসব বন্ধ থাকলেও প্রথা বজায় রাখতে নিয়ম রীতি মেনে অনুষ্ঠিত হচ্ছে কাঁটা ঝাঁপ। আগামী কাল অনুষ্ঠিত হবে শিব পার্বতীর বিয়ে।

বহু যুগ ধরে ১ চৈত্র থেকে শুরু হয় শিবের গাজন উৎসব। লক্ষ লক্ষ ভক্ত নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্র ধারণ করেন। সারা মাস সন্ন্যাস ধর্ম পালন করেন। মহা হব্বিসির পর অনুষ্ঠিত হয় কাঁটা ঝাঁপ। পরদিন অনুষ্ঠিত হবে শিব পার্বতীর বিবাহ এবং নীল পূজা অর্থাৎ বাবার মন্দিরে সন্ন্যাস গ্রহণ করা ভক্তরা বাতি জ্বালাবেন। শেষ দিনে অনুষ্ঠিত হবে চড়ক উৎসব। এর পরই মন্দির কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী রাত্রি বারোটার পর ভক্তরা শিব গোত্র ত্যাগ করে নিজ গোত্র ধরণ করবেন।

যেখানে প্রতি বছরই এই দিনগুলিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেখানে করোনার জেরে তারকেশ্বর ধাম জনশুন্য।

তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ জানান গাজন উৎসব বন্ধ থাকলেও প্রথা চালু রাখার জন্য নিয়ম মেনে অনুষ্ঠিত হবে বাবার পূজা। মন্দির কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত চার জন সন্ন্যাসী ব্রত গ্রহণ করেন, শুধু মাত্র সেই চার জন সন্ন্যাসী কাঁটা ঝাঁপ করবেন এবং তারাই বিধি বিধান পালন করবেন। আগামী কাল বাবার নীল ষষ্ঠী উপলক্ষে বিশেষ পূজা আর্চনা অনুষ্ঠিত হবে কিন্তু কোনো যাত্রী সাধারণ প্রবেশ করতে পারবে না।

করোনা সংক্রমণ এড়াতে নিজেকে এবং দেশ কে বাঁচাতে সকলকে ঘরে থাকার আবেদন জানান মহন্ত মহারাজ।

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev