| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দুই জেলায় ১০ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পাঠালেন শুভেন্দু

Reporter Default
রিপোর্টার / ১৯৭ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২০

লকডাউনের মেয়াদ বেড়েছে। সমস্যায় পড়েছেন মানুষ, বিশেষ করে গরিব, অসহায়, প্রান্তিক মানুষেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কেউ যেন অভুক্ত না থাকে। তিনি বিনামূল্যে রেশন, এমনকী জিআর থেকে খাদ্যসামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে জেলায় জেলায় খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২২ এপ্রিল নিজের প্রতিনিধি মারফত তিনি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় চাল, ডাল, আলু, বিস্কুট, মুড়ি-সহ খাদ্যসামগ্রীর প্যাকেট পাঠালেন।

এই নিয়ে ঝাড়গ্রামে তিন দফায় খাদ্যসামগ্রী গেল, পশ্চিম মেদিনীপুর জেলায় গেল দ্বিতীয়বার। যোগ্য লোকের কাছেই যাতে খাদ্যসামগ্রী পৌঁছায় ব্লকে ব্লকে খাদ্যসামগ্রী নামানোর সময় মন্ত্রীর সেই নির্দেশ তাঁর প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন জেলার প্রতিনিধিদের কাছে। ঝাড়গ্রামে এদিন চার হাজার প্যাকেট পৌঁছানোয় তিন দফা মিলিয়ে প্রায় ১৫ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী শুভেন্দু অধিকারী পাঠালেন ঝাড়গ্রামের প্রান্তিক মানুষদের জন্য, সঙ্গে পাঠালেন ১৯ হাজার মাস্ক। প্রথম দফায় পশ্চিম মেদিনীপুর জেলায় তিনি সাড়ে সাত হাজার খাদ্যসামগ্রীর প্যাকেট পাঠিয়েছিলেন, এদিন দ্বিতীয় দফায় পাঠালেন আরও ৬ হাজার প্যাকেট। এই জেলায় ২৯ হাজার মাস্কও পাঠিয়েছেন শুভেন্দুবাবু। এর ফলে শুভেন্দুবাবুর পাঠানো খাদ্যসামগ্রী বুধবারই ১০ হাজার পরিবারের কাছে পৌঁছে গেল। একেকটি পরিবারের কথা ভেবে পর্যাপ্ত খাদ্যসামগ্রী দিয়ে প্যাকেটগুলি তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, মালদহ জেলাতেও কয়েক হাজার পরিবারের কাছে ফের খাদ্যসামগ্রী পাঠিয়েছেন মন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev