| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সুফিদের দেশে কামানের গর্জন : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৫১৩ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৮ আগস্ট, ২০২১

যেখানে শোনা যেত সুফি সন্তদের শান্তির বাণী, কাওয়ালির সুর ভেসে আসতো বাতাসে, সেই খোরাসানেই আজ বন্দুক কামানের গর্জন। ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স, মিডিয়াতে যা আইএসকেপি নামে পরিচিত তার উৎপত্তি সেখান থেকেই। ইতিহাসের এ এক পরম কৌতুক। যাকগে এবার কাজের কথায় আসি। কাবুল বিমানবন্দরে নারকীয় হত্যাকাণ্ডের পর আইএসকেপি জানিয়েছে কাজটা তাদের। মতলব পরিস্কার, এর মধ্যে দিয়ে তারা জানালো তালিবানরা নয়, এই ভূখণ্ডে তারাই আসল মার্কিন বিরোধী শক্তি। অনেকে বলছেন এই ঘটনা আইএসকেপি প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির হত্যার বদলা। এর পাশাপাশি আরেকটা তত্ত্ব বাতাসে ভাসছে তা হল, একাজ আমেরিকার। এই ঘটনার বদলা নেওয়ার সূত্রেই আমেরিকা আবার আফগান মুলুকে ঢুকে পড়বে। হামলাবাজদের খোঁজার নামে হস্তক্ষেপ করবে সে দেশের রাজনীতিতে।

কেউ কেউ এমনটাও বলছেন, এই ঘটনার মধ্যে দিয়ে তালিবান এবং আমেরিকা আরও কাছে আসবে। আমেরিকার সঙ্গে তালিবানদের দোস্তি দেখে অন্য দেশগুলিও আফগানিস্তানকে স্বীকৃতি দেবে। কথাটা অদ্ভুত শোনালেও এই মুলুকের ভূ-রাজনীতির দিকে তাকালে আমরা দেখতে পাবো আমেরিকার কাছে তালিবানদের থেকে বড় শত্রু হল আইএসকেপি। এই সংগঠনের কাজকারবার সম্পর্কে যারা কিঞ্চিৎ খোঁজখবর রাখেন, তারা জানেন, আইএসকেপি তালিবানদের থেকেও ভয়ঙ্কর শক্তি। তাদেরকে তালিবানরাও ভয় পায়। আবু বকর আল বাগদাদিকে  তালিবানরা আফগানিস্তানে জিহাদি নিয়োগ বন্ধ করতে বলেছিল, কিন্তু তিনি তা শোনেননি। তৎকালীন তালিবান প্রধান মোল্লা আখতার মনসুর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আফগানিস্তানে একটা নিশান, একটা নেতৃত্ব থাকবে। আইএসকেপি তা পত্রপাঠ খারিজ করে দেয়। কাবুল বিমানবন্দরে নিরস্ত্র মানুষদের নারকীয় হত্যার মাধ্যমে আইএসকেপি যেন জানিয়ে দিল, তাদের শক্তিকে ছোট করে দেখলে চলবে না।

ইতিহাস কখনও কখনও একই গলায় কথা বলে। একটু পিছনে ফিরে তাকালে দেখবো ৯/১১ হামলার পর বুশ বলেছিলেন, যারা একাজ করেছে তাদের আমরা খুঁজে বার করে শাস্তি দেবো। এখন তো ঠিক একই কথা বলছেন, বাইডেন। ৯/১১ থেকে ৮/২৬, আমেরিকা আছে আমেরিকাতেই। বরং বাইডেন আরও কড়া। ট্রাম্প শেষদিকে সন্ত্রাসবাদীদের সঙ্গে আলোচনা চেয়েছিলেন। বাইডেন এখন সেই কারণে তাকে দুষছেন। কাবুল বিমানবন্দরে হামলার পর আমেরিকা এবং তালিবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছে। কারণ চুক্তির পর এই প্রথম আফগানিস্তানে ১৩ জন মার্কিন নাগরিক হত্যার ঘটনা ঘটলো। তালিবানদের দাবি, তারা এই ঘটনা ঘটায়নি। সত্য যাইহোক, এ ঘটনার দায় তাদের নিতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, আইএসকেপি এভাবে এক ঢিলে দুই পাখি মারলো। এক, তারা নিজেদের শক্তির জানান দিল। দুই, আমেরিকার সঙ্গে তালিবানদের সংঘাত আরও বাড়িয়ে দিল। এরফলে তালিবানদের সমস্যা বাড়বে।

আফগানিস্তানে আইএসকেপি এখন আরও সংহত। দক্ষিণ-পশ্চিম এবং মধ্য এশিয়ায় তাদের নেটওয়ার্ক বেশ শক্তিশালী। তাদের নীতিই হল, মূল জেহাদি গোষ্ঠীগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের শক্তি বৃদ্ধি করা। লস্কর-এ-তইবা, জামাত-উদ-দাওয়া, হাক্কানি নেটওয়ার্ক এবং ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান এর সদস্যদের সদস্যদের অনেকেই এখন আইএসকেপিতে যোগ দিয়েছে। তালিবানরা মূলত একটা জাতীয়তাবাদী ইসলামিক শক্তি, যাদের পিছনে আছে পাকিস্তান। অন্যদিকে আইএসকেপি কোন সীমান্ত মানেনা। তারা বিশ্ব জুড়ে ইসলামিক খিলাফৎ প্রতিষ্ঠিত করতে চায়। এককথায় তাদের অ্যাজেন্ডা আরও গ্লোবাল। বোঝাই যাচ্ছে আফগানিস্তান আবার বেশ কিছুদিন একটা রক্তাক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে। কাওয়ালির বদলে সেখানে শোনা যাবে কামানের গর্জন।

আপনার মতামত লিখুন :

One response to “সুফিদের দেশে কামানের গর্জন : রঞ্জন সেন”

  1. Purnendu Bhattacharya says:

    এক ধরনের ক্ষমতা কুক্ষিগত করা। সে যে নামেই হোক না কেন।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev