| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যের বকেয়া অবিলম্বে পাঠানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্যাকেজের দাবি তৃণমূলের

Reporter Default
রিপোর্টার / ১৭০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৮ এপ্রিল, ২০২০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্সে চলাকালীন বেশ কিছু ন্যায়সঙ্গত দাবি জানাল তৃণমূল কংগ্রেস। বুধবার ৮ এপ্রিল ওই ভিডিও কনফারেন্সে নবান্ন থেকে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন তাঁকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর লেখা চিঠি। লকডাউনে রাজস্ব আদায় হচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের প্রাপ্য ৩৬ হাজার কোটি টাকা এবং করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী  যে ২৫ হাজার কোটি টাকা চেয়েছেন তা পাঠানোর দাবি জানান সুদীপবাবু। এ ছাড়া মার্চ অবধি জিএসটি বাবদ রাজ্যের ভাগের টাকা দেওয়ার দাবি জানান তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বেতন থেকে অর্থ দিতে রাজি। কিন্তু সাংসদ তহবিলের টাকা আটকানোর সিদ্ধান্ত সঠিক নয়। ওই টাকা দিয়ে অনেক কাজ করা যাবে।  ফলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। পরিযায়ী শ্রমিক ও দিনমজুরদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক শ্রমিক কাজ হারানোর আশঙ্কা করছেন। এ ব্যাপারে কেউ যাতে কর্মহীন হয়ে না পড়েন সেজন্য কোনও ঘোষণা করুন প্রধানমন্ত্রী। 

অন্য রাজনৈতিক দলগুলিও বকেয়া টাকা পাঠানোর দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে। 

ইতিমধ্যেই অনেক রাজ্য লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেছে অনেক রাজ্য সরকার। মন্ত্রিগোষ্ঠীও চাইছে লকডাউন চালাতে। চূড়ান্ত ঘোষণার আগে শনিবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স মারফত আলোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, ধাপে ধাপে উঠতে পারে লকডাউন। কৃষি-সহ বেশ কিছু ক্ষেত্রে কাজ চালু হতে পারে। স্কুল, কলেজ বন্ধ রাখার পক্ষে মত দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। ট্রেন, বাস ১৫ এপ্রিলের পর থেকেই চালু হওয়ার সম্ভাবনা কম। ধাপে ধাপে শুরু হতে পারে বিমান চলাচল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev