| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

এবার মালদহের অভাবি মেধাবির পাশে শুভেন্দু, জেলায় পাঠালেন খাদ্যসামগ্রী

Reporter Default
রিপোর্টার / ২৭০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২০

জলপাইগুড়ির মাল-এর পর এবার মালদহের চাঁচল। ফের এক অভাবি মেধাবির পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির ওই ছাত্র, স্কুলের ফার্স্ট বয় অয়ন সেনকে রাস্তায় বসে ডিম বিক্রি করতে দেখেই তাঁর অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পাঠিয়ে বলেছিলেন, পড়াশোনা চালিয়ে যাও, যে কোনও দরকারে পাশে রয়েছি। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি মালদহে।

চাঁচলের সঞ্জয় রবিদাস বাবাকে হারান দেড় বছর বয়সে। দুই ছেলে সঞ্জয় ও সাগরকে মানুষ করতে মা কল্যাণী দিনমজুরের কাজ করতেন। ক্লাস সেভেনে উঠে মায়ের কষ্ট দেখে দাদা সাগরকে নিয়ে জুতো সেলাইয়ের কাজ শুরু করেন সঞ্জয়। ক্লাস টেন অবধি পড়ে দু বছরের বড়ো দাদা সাগর ভিনরাজ্যে কাজ করতে গেলে সঞ্জয় পড়াশোনার খরচ জোগাড় করেন বাজারে বসে জুতো সেলাই করেই। ৬৬ শতাংশ নম্বর পেয়ে আর্টস নিয়ে ভর্তি হন। হরিশ্চন্দ্রপুরের কনুয়া হাইস্কুলে ক্লাস ইলেভেনের পরীক্ষায় ফার্স্ট হওয়ার পর টুয়েলভের টেস্টেও ফার্স্ট হন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সঞ্জয়ের ভূগোল পরীক্ষা বাকি। এর মধ্যে সমস্যা বাড়িয়েছে লকডাউন। সংসারে অনটন, তাই বাড়ির কাছে জাতীয় সড়কের ধারে জুতো সেলাইয়ের বাক্স নিয়ে বসতে হচ্ছে সঞ্জয়কে। খদ্দের কার্যত মিলছে না।

এ অবস্থার কথা জানতে পেরেই ফের এগিয়ে এলেন শুভেন্দু অধিকারী। তিনি সঞ্জয়ের অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পাঠিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শুধু সঞ্জয়ের পাশে থাকাই নয়। লকডাউনের জেরে সমস্যায় পড়া মালদহ জেলার প্রান্তিক মানুষদের জন্যও ফের এদিন খাদ্যসামগ্রী পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। এ জন্য শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মালদহ জেলায় তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর জানিয়েছেন, শুভেন্দুবাবুর তরফে পাঠানো এই খাদ্যসামগ্রী বিভিন্ন মহকুমা, ব্লক ও পঞ্চায়েত এলাকায় পাঠানো হচ্ছে। কয়েক হাজার পরিবার এতে উপকৃত হবে।

আপনার মতামত লিখুন :

One response to “এবার মালদহের অভাবি মেধাবির পাশে শুভেন্দু, জেলায় পাঠালেন খাদ্যসামগ্রী”

  1. স্যার আমার একটু হেল্প করুন প্লিজ প্লিজ 8918792556

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev