| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

থালা বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে কারো পেট ভরবে না : শান্তনু ব্যানার্জী

Reporter Default
রিপোর্টার / ৩৭৪ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

দিন আনা দিন খাওয়া মানুষের কথা বুঝি, থালা বাজিয়ে বা মোমবাতি জ্বালিয়ে কারো পেট ভরবে না। কিন্তু সাধরণ মানুষ যাতে ডাল ভাত খেয়ে থাকতে পারে তার জন্য আমরা আছি—তারকেশ্বরে এসে বললেন হুগলী জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু ব্যানার্জি। এদিন তারকেশ্বরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডুর উদ্যোগে ৫০০ দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু-সহ ১৪ রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়।

শুধু ৩ নম্বর ওয়ার্ড নয় তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি চলবে বলে জানান ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু। আজকের এই কর্মসূচিতে যোগ দেন হুগলি জেলার যুব সভাপতি তথা জেলা পরিষদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় গোটা বিশ্ব আতঙ্কিত। এ রাজ্যেও মানুষ কি ভাবে থাকবে, কি খাবে, কিছুই বুঝতে পারছে না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ইতি মধ্যেই মুখ্যমন্ত্রী দুঃস্থ পরিবারগুলিকে রেশনে বিনা মূল্যে চাল দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সৈনিকরা গোটা হুগলি জেলা জুড়ে রাস্তায় নেমেছে সাধরণ মানুষের পাশে দাঁড়াতে। সেই মত তারকেশ্বরের ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু কয়েক হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সাধরণ মানুষের প্রতি তাঁর আবেদন—বাইরে বেরবেন না, আপনাদের জন্য, আপনাদের পাশে থাকার জন্য রাস্তায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা।

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev