| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কালিম্পং ও জলপাইগুড়িতে ১৪ দিনে নতুন করোনা সংক্রমণ নেই

Reporter Default
রিপোর্টার / ২০১ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

আবারও কিছুটা স্বস্তির খবর।  আগেই বাংলার দশটি জেলা করোনা-মুক্ত বলে ঘোষিত হয়েছিল। কালিম্পং ও জলপাইগুড়িতে গত ১৪ দিনে নতুন করে কেউ করোনা-আক্রান্ত হননি। ২ এপ্রিলের পর কালিম্পঙে এবং ৪ এপ্রিলের পর জলপাইগুড়ি নতুন করে সংক্রমণ ছড়ায়নি বলে শনিবার ১৮ এপ্রিল জানান মুখ্য সচিব রাজীব সিনহা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ২৩ জনের নমুনায় সংক্রমণ করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮। মৃতের সংখ্যা  বেড়ে হয়েছে ১২। ৭ জন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় সুস্থ হওয়ার সংখ্যা হলো ৬২।

মুখ্য সচিব জানান, সংক্রমিত এলাকাগুলিতে কনটেনমেন্টে জোর দিয়ে যথাযথ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। Rapid   টেস্ট করতেও রাজ্য প্রস্তুত, তবে কিট আসেনি। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রবিবার থেকে নমুনা পরীক্ষা শুরু হবে। নমুনা পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হচ্ছে বলে দাবি করে মুখ্য সচিব বলেন, নাইসেড, এসএসকেএম-সহ কোনও বড়ো ল্যাব দিনে ১০০টির বেশি নমুনা পরীক্ষা করতে পারে না। ফলে দিনে হাজারটি টেস্ট করতে পারার দাবি ভুয়ো। দুর্গাপুর, বর্ধমানে ল্যাবের জন্য অনুমতি চাওয়া হলেও তা এখনও দেয়নি কেন্দ্র। এটা চালু হলে নমুনা পরীক্ষায় কম সময় লাগবে। এমন ব্যবস্থা হচ্ছে যাতে নমুনা নিয়ে অনেক দূর যেতে না হয়। এখনও অবধি ৪৬৩০টি নমুনা পরীক্ষা হয়েছে। হাওড়ার ৫৮০টি নমুনা পরীক্ষার পর ৬২টি পজিটিভ মিলেছে। পূর্ব মেদিনীপুরের ৩০০টি নমুনায় ১৮ জনের দেহে করোনা পজিটিভ মিলেছে। ল্যাবগুলিতে শিফট ডাবল করার পরিকল্পনা হচ্ছে। রাজ্যে ৬৬টি কোভিড চিকিৎসার হাসপাতাল রয়েছে, বেড রয়েছে ৭৯৬৯টি, যার ১৭৮টিতে রোগী ভর্তি। ১৫০০ ভেন্টিলেটর থাকলেও কাজে লেগেছে মাত্র ১০টি। ভেন্টিলেটর ছাড়াই রোগীরা সুস্থ হয়ে যাচ্ছেন। স্নেহের পরশ প্রকল্পে ভিনরাজ্যতে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের এক হাজার টাকা সোমবার থেকে দেওয়া হবে। স্নেহের পরশ অ্যাপ, যা জয় বাংলার সঙ্গেও যুক্ত আছে, তার মাধ্যমে আবেদন করতে হবে। 

মুখ্য সচিব জানান, এই মুহূর্তে ৩৮৫৫ জন সরকারি কোয়ারেন্টিনে এবং ৩৫২০৯ জন গৃহ পর্যবেক্ষণে রয়েছেন।সংক্রমণ যেখানে মিলছে সেখানে কনট্যাক্ট ট্রেসিং করে আইসোলেশনে ও কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev