| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ভিনরাজ্যে আটকে জেলার শ্রমিক, পাশে দাঁড়ালেন পুরুলিয়ার সুশান্ত মাহাত

Reporter Default
রিপোর্টার / ১৭০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

করোনার থাবা থেকে মুক্তি পেতে সবাই যখন সামাজিক দূরত্ব কিংবা বাড়িতে থাকাটাই একমাত্র পথ বলে মনে করছি, তখনও ওরা ক্লান্তিহীনভাবে মাইলের পর মাইল পথ হাঁটছেন নিজের বাড়ি ফেরার জন্য। প্রিয়জনদের কাছে পাওয়ার জন্য। অনেকে আবার বিভিন্ন রাজ্যে কোনোক্রমে হয়তো মাথা গোঁজার ঠাঁই টুকু পেয়েছেন। কিন্তু গালভরা শব্দ সোশ্যাল ডিস্টানসিং তাঁদের কাছে যেন অর্থহীন। ঘরবন্দি নয় তাঁদের অসহায় প্রাণ যেন কেউ বন্দি করে রেখেছে। দু বেলা দুমুঠো খাবারই জোটানোই যেন ওই পরিযায়ী শ্রমিকদের কাছে চ্যালেঞ্জ। করোনা নয় অনাহার থেকে মুক্তি পেতে বাড়ি ফিরতে চান তাঁরা। এ দৃশ্যই প্রতিদিন আমরা দেশের বুকে দেখে চলেছি।

এই ভয়ঙ্কর অবস্থায় সাহায্য পেয়ে অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছেন পুরুলিয়ার শ্রমিকরা।

লকডাউনের জেরে হরিয়ানার গুরুগ্রামে  বাগমুন্ডি বিধানসভার ঝালদা-সহ একাদিক ব্লকের  প্রায় ৭০ জন  আটকে পড়া অসহায় শ্রমিক পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাতোর সাথে যোগাযোগ করেন। সুশান্ত তাঁদের থেকে বিস্তারিত তথ্য নিয়ে তাঁদের সাহায্যের আশ্বাস দেন। এর পরই তাদের সবাইকে ৫ কেজি চাল ,৫ কেজি আটা ,১ কেজি ডাল, ৫০০ গ্রাম তেল,২ কেজি আলু, বিভিন্ন মশলার প্যাকেট-সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়।
সুশান্ত মাহাত বলেন, এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস। আমাদের বাংলাতেও বহু ভিন রাজ্যের শ্রমিক রয়েছেন। তাঁদের খাওয়া, থাকার কোনো অভাব রাখেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নিজে দাঁড়িয়ে থেকে অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়েছেন তিনি। বাংলার গরিব, প্রান্তিক মানুষের মুখে খাবার তুলে দিতে ৬ মাস বিনা মূল্যে রেশন দিচ্ছে মা মাটি মানুষ সরকার। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন তাকে কুর্নিশ জানাচ্ছেন বাংলার মানুষ। তাঁর দেখানো পথে ভবিষ্যতেও এইভাবে পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ভিনরাজ্যে আটকে পড়া  জেলার মানুষদের সাহায্য করা হবে বলে জানান সুশান্ত মাহাত।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev