| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

করোনা আক্রান্তদের সংখ্যা জানাতে গিয়েও সুকৌশলে বিদ্বেষ ছড়াচ্ছে কেন্দ্র!

Reporter Default
রিপোর্টার / ১৬৩ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৫ এপ্রিল, ২০২০

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৩৫৭৭। করোনা পজিটিভ রয়েছে ৩২১৯ জনের। সুস্থ হয়েছেন বা ছাড়া পেয়েছেন এমন সংখ্যা ২৭৫। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০৫ জনের দেহে সংক্রমণ মিলেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি (৭৪৮)। দিল্লিতে ৫০৩ জনের দেহে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ মিলেছে। মহারাষ্ট্রে ২৪ জন ও গুজরাটে ১১ জন করোনায় মারা গিয়েছেন। 

এদিকে, এরই মধ্যে সুকৌশলে মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে মোদী সরকার! নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া কতজন আক্রান্ত তা আপডেট দেওয়ার সময় আলাদাভাবে উল্লেখ করছে কিছু রাজ্য। আর রবিবার ৫ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বিদ্বেষমূলক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার ঘটনা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বর্তমানে ৪.১ দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে, নিজামুদ্দিনের ঘটনা না হলে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে নিতো ৭.৪ দিন! কী সুকৌশলে একটি জাতির প্রতি বিদ্বেষ ছড়ানো! 

কেন ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তে ভয় পাচ্ছে মোদী সরকার। দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। থানার সামনে ওই অনুষ্ঠান হলো। অপদার্থ কেন্দ্র ও আপ সরকার আঙুল চুষছিল কেন? দায় তাদের নিতেই হবে। আর আমেরিকা, স্পেন, ইতালিতে কোন জামাত অনুষ্ঠান ছিল?  সেখানে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে। তেমন এ দেশেও বাড়ছে। প্রথমে গুরুত্ব দেয়নি মোদী সরকার। এখন রাজ্যগুলিকে সাহায্য না করে থালা বাজিয়ে আলো বন্ধ করতে বলছে! কেন্দ্রীয় সরকার নিজেদের ব্যর্থতার দায় না নিয়ে সংখ্যালঘুদের দিকে নজর ঘোরাতে চাইছে। ছিঃ, মোদী সরকার! ধিক্কার!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev