| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মানবিক মমতার প্রতি কৃতজ্ঞ সিপিআইএম বিধায়ক

Reporter Default
রিপোর্টার / ১৮০ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তাঁর প্রতি চিরকৃতজ্ঞ সিপিআইএমের বিধায়ক জাহানারা খান। কিন্তু কেন? 

জামুড়িয়ার সিপিআইএম বিধায়ক জাহানারা খান জানালেন, গত ১৭ মার্চ আমি আমার ভাই আমজাদকে নিয়ে তাঁর চিকিৎসা করাতে প্লেনে চেন্নাইয়ে যাই। সেখানে ওইদিন রাতেই হাসপাতালে পরীক্ষা করাতে গিয়ে জানতে পারি, ভাইয়ের পায়ে বোন ম্যারোতে ক্যান্সার ধরা পড়েছে। ২৬ মার্চ পায়ে অস্ত্রোপচারের থেকেই ভাইয়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। ২৮ মার্চ রাত ২টোয় আমজাদের মৃত্যু হয়। তখন চিন্তা হচ্ছিল ভাইয়ের দেহ নিয়ে বাড়ি ফিরতে পারব তো? 

জাহানারা বলেন, এরপর ফোন করলাম আমাদের দলের নেতা সুজন চক্রবর্তীকে। নবান্নে মুখ্য সচিবকেও জানানো হয়। তিনি পরামর্শ দেন আসানসোলের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার। এর মধ্যে সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলেন। মুখ্যমন্ত্রীর সহযোগিতা ভুলব না। কৃতজ্ঞতা জানাব আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশকুমার জৈনকেও। তিনি  চেন্নাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে অ্যাম্বুল্যান্সে আমার ভাইয়ের দেহ জামুড়িয়ায় আনার ব্যবস্থা করেন। সোমবার রাত ২টোর সময় আমরা ফিরি। সকাল ৯টায় নিউ কেন্দায় ভাইয়ের দেহে মাটি দেওয়া হয়। ভাই কলকাতার বাঘাযতীনে একটা এডুকেশনাল কাউন্সেলিংয়ের কাজ করত। আমজাদের জন্য রাজ্য সরকার যা করল তা ভোলার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপদের সময় পাশে দাঁড়িয়ে যেভাবে আমাদের চিন্তামুক্ত করলেন তাতে তাঁর প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev