| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাইরে না গিয়ে কাজ করুন বাংলাতে থেকেই: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৭৭ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২১ মার্চ, ২০২০

বাংলার মেধাকেই কাজে লাগায় অন্যরা। কিন্তু কিছু হলেই তাঁদের বাড়ি ফেরত পাঠানো হয়। এবার করোনার সময়ও তার ব্যতিক্রম হচ্ছে না। সেই ভাই-বোনেদের উদ্দেশে এবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে এখন অনেক কাজের সুযোগ রয়েছে। জরি, সোনার কাজের প্রচুর ক্লাস্টার রয়েছে।‌ কর্মসংস্থানের লক্ষ্যে কর্মতীর্থ থেকে শুরু করে কিষাণ মাণ্ডি রয়েছে। বেকারদের ব্যবসা করতে ঋণ দেওয়া হচ্ছে। দেশে যখন বেকারত্ব বেড়েছে তখন বাংলায় তা কমেছে ৪০ শতাংশ। কোনও কাজ ছোটো নয়। যেখানে কাজে গেলে যখন-তখন বাড়ি পাঠিয়ে দেয়, সেখানে না গিয়ে বাংলায় থেকেই কাজ করুন।‌ মুখ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যাঁরা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন, তাঁরা ১৪ দিন বাড়ির বাইরে বেরবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যাতে ব্যবহার না করেন, তা নিশ্চিত করুন।সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোন উপসর্গ দেখা দিলে, ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যাঁরা এসেছেন, তাঁদের আরও একবার অনুরোধ করা হচ্ছে ১৪ দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে, স্থানীয় পুলিশ-প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।গরিব মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী বলেন, অনেকে একটাই ঘরে থাকেন। সেক্ষেত্রে যিনি বাইরে থেকে বাড়ি ফিরেছেন তিনি মশারির মধ্যে থাকুন। বাড়ির লোকেরা মাস্ক বা গ্লাভস ব্যবহার করুন। মাস্ক না পেলে গেঞ্জির কাপড় দিয়ে মুখ-নাক ঢেকে রাখুন। ২ মিটার দূরত্ব থেকে কথা বলুন। স্বনির্ভর গোষ্ঠীগুলি মাস্ক, স্যানিটাইজার বানাচ্ছে। দিনে ৬ হাজার লিটার স্যানিটাইজার তৈরি হচ্ছে। হাসপাতাল, সাফাইকর্মী, পুলিশকে দিয়ে মাস্ক, স্যানিটাইজার কয়েকটি জায়গা থেকে তিন-চারদিনের মধ্যে বিক্রি শুরু হবে। সতর্ক থাকতে নিম, তুলসি খান। প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট দরকার। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে এমন খাবার খাবেন। বাইরের খাবার এড়িয়ে চলুন। ইতিমধ্যেই রেস্তোরাঁ, নাইট ক্লাব, ম্যাসাজ পার্লার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev