| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

গরিব, মধ্যবিত্তের পেটে লাথি মোদী সরকারের

Reporter Default
রিপোর্টার / ১৭৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১ এপ্রিল, ২০২০

করোনা নিয়ে খবরের মধ্যেই সাধারণ মানুষের জন্য খারাপ খবর। স্বল্প সঞ্চয়ে টাকা রেখে সুদ পেয়ে যাঁরা সংসার চালান, সেই গরিব, মধ্যবিত্তদের পেটে আবার লাথি মারল মোদী সরকার। ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২০২০-২১ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়ে।

স্বল্প সঞ্চয়ে বিভিন্ন মেয়াদি ডিপোজিটে ১ থেকে ১.৪ শতাংশ সুদের হার কমানো হয়েছে। যেমন- ১ থেকে ৩ বছর মেয়াদের টাইম ডিপোজিটে সুদের হার ৬.৯ শতাংশ থেকে কমিয়ে ৫.৫ শতাংশ করা হয়েছে। ৫ বছর মেয়াদের ক্ষেত্রে ৭.৭ শতাংশের পরিবর্তে সুদ মিলবে ৬.৭ শতাংশ।

৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৭.২ শতাংশ থেকে কমিয়ে ৫.৮ শতাংশ করা হয়েছে।
প্রবীণ নাগরিকদের সঞ্চয়েও কাঁচি চালিয়েছে মোদী সরকার। সিনিয়র সিটিজেনদের জন্য সেটিংস স্কিমের সুদের হার ৮.৬ শতাংশ থেকে ৭.৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

মান্থলি ইনকাম অ্যাকাউন্টে সুদের হার ৭.৬ শতাংশ থেকে ৬.৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে সুদের হার ৭.৯ শতাংশের পরিবর্তে ৬.৮ শতাংশ করা হয়েছে। কিষাণ বিকাশ পত্র ম্যাচিওরের সময়সীমা ১১৩ মাস থেকে বেড়ে হয়েছে ১২৪ মাস। কেন না, কেভিপিতে সুদের হার ৭.৬ শতাংশ থেকে ৬.৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার ৮.৪ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৭.৬ শতাংশ।
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৭.৯ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ১৯৭৭ সালের পর পিপিএফে এত কম সুদের হার কখনও হয়নি।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের প্রতিবাদ করোনা পরিস্থিতিতে রাস্তায় নেমে এখন করা সম্ভব নয়। তবে নেটিজেনরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এমন কটাক্ষ কেউ কেউ করেছেন, ব্যাঙ্কের পর স্বল্প সঞ্চয়েও সুদের হার যেভাবে কমানো হলো তাতে করোনা চলে গেলে আরও বেশি মানুষ মারা যাবেন!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev