| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দেশে বেড়ে চলেছে সিংহ সংখ্যা

Reporter Default
রিপোর্টার / ৮৪২ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

সৌম্য সিংহ

পশু এবং অরণ্যপ্রেমীদের জন্য অবশ্যই সুখবর। করোনা-অবসাদের মাঝে কিছুটা বৈচিত্র্যের স্বাদও। পশুরাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে ভারতে। দেশে ম্যাজেস্টিক এশিয়াটিক লায়নের একমাত্র প্রাপ্তিস্থান গুজরাটের গির অরণ্যে সিংহ সংখ্যা ৫ বছরে ৫২৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৭৪। শতকরা হিসেবে যা প্রায় ২৯-৩০শতাংশ। শুধু তাই নয়, বেড়েছে পশুরাজের ভৌগলিক বিচরণক্ষেত্রও। ২২,০০০ বর্গকিমি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০,০০০ বর্গকিমি। শতকরা হিসেবে যা প্রায় ৩৬ শতাংশ। সিংহ গণনা হয় প্রতি ৫ বছরে একবার। এর আগে হয়েছিল ২০১৫তে। এবারে হওয়ার কথা ছিল মে মাসে। কিন্তু করোনার দাপটে তা পিছিয়ে যায়। গত ৫-৬জুন টানা দু’দিনরাত গণনায় নেমেছিলেন ১৪০০ কর্মী।

বনদপ্তরের হিসেব বলছে, গিরে সিংহ–সিংহির অনুপাতটা বেশ স্বাস্থ্যকর। সিংহ ১৬১ এবং সিংহি ২৬০। অপ্রাপ্ত বয়স্ক সিংহর সংখ্যা ৪৫ এবং অপ্রাপ্ত বয়সের সিংহির সংখ্যা ৪৯। বাচ্চা রয়েছে মোট ১৩৭টা। এর বাইরে ২২টাকে ভালোভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না এখনও।

লক্ষণীয়, ২০১৮তে ভাইরাস আক্রমণে বিপর্যস্ত হতে বসেছিল পশুরাজের গির-সৌরাষ্ট্র সম্রাজ্য। ‘ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস’ বা সিডিভি-র আক্রমণে প্রাণ হারিয়েছিল ৩৬টা সিংহ। শেষ পর্যন্ত বিদেশ থেকে প্রতিষেধক আমদানি করে অবস্থা সামাল দিতে হয় সরকারকে।

তবে ধাক্কা সামলে উঠে সিংহ সংখ্যা কিন্তু বেড়েই চলেছে সেই থেকে। কারণ, রীতিমতো গণচেতনা জাগিয়ে তুলে মানুষ আর সিংহর মধ্যে শত্রুতার মনোভাব ক্রমশ কমিয়ে আনা হচ্ছে। স্বাভাবিক বিচরণক্ষেত্রে সিংহ-র শিকার বা খাদ্যের অভাব যাতে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। সবথেকে বড় কথা এদের স্বাস্থ্যরক্ষার প্রশ্নেও নেওয়া হচ্ছে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev