| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

৩১ মার্চ অবধি সংসদে মিডিয়া ব্রিফিং বন্ধ তৃণমূলের, পিছিয়ে গেল অনেক পরীক্ষাও

Reporter Default
রিপোর্টার / ২০৯ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে তৃণমূল কংগ্রেস বারবার দাবি জানিয়ে আসছে সংসদের অধিবেশন কাটছাঁট করার।‌‌‌‌‌ যদিও তা নাকচ করছে সরকার। এই পরিস্থিতিতে সংসদে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না দলীয় সাংসদরা। সংসদের কার্যালয়ে এই মিডিয়া ব্রিফিং আপাতত বন্ধ রাখা হয়েছে ৩১ মার্চ অবধি।এর মধ্যেই করোনা নিয়ে আজ বৃহস্পতিবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, উনি ভাষণ দেবেন, কিন্তু কোথা থেকে? সংসদ তো চলছে! অর্থাৎ সংসদ এড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়াকেই শ্লেষে বিঁধেছেন ডেরেক। বুধবার ১৮ মার্চ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ মাস্ক পরে ছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁদের বেশ কয়েকবার বাইরে গিয়ে মাস্ক খুলে আসতে বলেন।‌ তখন কংগ্রেসের সাংসদ পি চিদাম্বরম বলেন, কেউ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরে থাকলে তা খুলতে বলা উচিত নয়। পরে নিজের অবস্থান থেকে সরে আসেন রাজ্যসভার চেয়ারম্যান। ডেরেক আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হাত ধোয়ার চ্যালেঞ্জ সম্পর্কে যখন সংসদে দাঁড়িয়ে সচেতন করতে চেয়েছিলাম, অনেকে গুরুত্ব দেননি। এখন তাঁদের অনেকেই হাত ধোয়ার ভিডিও পোস্ট করছেন দেখে ভালো লাগছে।এদিকে, করোনার জেরে সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভ-সহ বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ মার্চের পর নতুন সূচি ঘোষণা হবে‌। আইআইটি ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জেইই পরীক্ষাও পিছোচ্ছে। ৩১ মার্চের পর তার সূচিও জানানো হবে। ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষাও আপাতত স্থগিত রেখেছে আইসিএসই বোর্ড।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev