| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যে করোনা পজিটিভ ৮৯ জনের

Reporter Default
রিপোর্টার / ১৮২ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। ফলে বিকেল ৫টা অবধি রাজ্যে করোনা পজিটিভ ৮৯ জনের। মৃতের সংখ্যা বাড়েনি। শুক্রবার ১০ এপ্রিল নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে মৃতের সংখ্যা নাকি কমিয়ে দেখানো হচ্ছে। বাস্তব সেটা নয়। মৃতের খবর এলে সেই বিষয়গুলি খতিয়ে দেখছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গড়া অডিট কমিটি। সেই কমিটির দেওয়া তথ্য মেনে মৃতের সংখ্যা বলা হচ্ছে। কলকাতা কর্পোরেশন-সহ কোনও পুরসভার ডেথ সার্টিফিকেটে করোনা পজিটিভ লেখার অধিকার নেই। মুখ্য সচিব জানান, রাজ্যে সরকারি কোয়ারেন্টিনের সংখ্যা ২০টি বাড়িয়ে ৫৮২ করা হয়েছে। এ পর্যন্ত ২০৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সরকারি কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ৪৫০ জনকে ছাড়া হলেও নতুন করে ১১৩ জনকে রাখা হয়েছে। তাঁরা নতুন করে আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। সরকারি কোয়ারান্টিনে এখন আছেন ৪৮৩০ জন। গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৫৫৪৯৮ জনকে, বেশ কয়েকজন ছাড়া পাওয়ায় এখন রয়েছেন ৪৪৪৭৪ জন। 

ডা. অভিজিৎ চৌধুরী বলেন, লকডাউনের সুফল মিলছে, বাংলায় সংক্রমণের হার কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দিকে নজর রেখেছেন। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াতে ডা. ঢালি দুদিন থাকবেন। সব জেলাতেই পর্যাপ্ত সরঞ্জাম পৌঁছেছে। বৃহস্পতিবার আমরা প্রশাসনিক বৈঠক করেছি। উত্তরবঙ্গ নিয়েও আশঙ্কার কিছু নেই, সেখানেও অবস্থা স্থিতিশীল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev