| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পৃথিবীর কোনো মেঘ কখনও সূর্যের চেয়ে বড়ো হতে পারেনি কলমে যীশু নন্দী

Reporter
যীশু নন্দী / ২৯৩ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৬ মে, ২০২১

আশঙ্কা বোধহয় আরও বেশী করে ভালোবাসতে শেখায় জীবনকে। এই আশঙ্কায় বোধহয় ক্ষয়িষ্ণু এক পরিবারকে হয়তো একবারের জন্যেও আলিঙ্গনবদ্ধ সমষ্টিগত এককে বদলাতে পারে। এখনও অবধি যা খবর পেলাম দুইজন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছেন আকস্মিক এক টর্নেডোর প্রকোপে। উড়িষ্যার চার জেলার কিরকম অবস্থা এখনও জানিনা। আজ ‘ইয়াস’ নামক ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কিরকম প্রভাব ফেলবে, তাও জানিনা। এখন প্রতিটা মানুষ ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে মৃত্যুকে। ভয় পাচ্ছে চেনা মুখের মুহুর্তে কথা বলা বন্ধ হয়ে যাওয়াকে। ভয় পাচ্ছে বিয়োগকে। বিয়োগের ভয় আরও বেশী বেশী করে যোগ করছে মানুষকে।

আগে যে মানুষ এক ছিল, আজ বিয়োগের আশঙ্কায় তারা দুই হয়েছে, পরশু তিন হবে। বিয়োগ বন্ধ হয়ে যাক চিরতরে। কিন্তু ক্ষয়ে ক্ষয়ে ভগ্নাংশে পরিণত মানুষ যদি একটুকুর জন্যেও জীবনকে ভালোবেসে থাকে এই আশঙ্কাবহুল জীবনটাতে, তবে সে যেনো এই যোগের অভ্যাস না বদলায়। মৃত্যুভয় মানুষকে বুঝিয়েছে জীবনের গুরুত্ব। বিয়োগের সারণী মানুষকে বুঝিয়েছে যোগের গুরুত্ব। এই সঙ্কট, আয়নার মতো মানুষকে দেখিয়েছে, সে আদতে একটি ভগ্নাংশ ছাড়া আর কিছুই নয়।প্রাচীন বসুন্ধরার কোনো প্রজাতিই কিন্তু ভগ্নাংশে স্থায়ী হতে পারেনি, বিয়োগের সারণী বেয়ে টিকে থাকতে পারেনি। এই মানুষকেই আরও একবার যোগের অভ্যাসে ফিরতে হবে, ফিরতেই হবে।

একদিন, যোগে যোগে ভগ্নাংশের শঙ্কা কেটে পূর্ণতাপ্রাপ্তি হবে মানুষের, বিশ্বাস করি। সমষ্টিবদ্ধ জীব সমষ্টি ছাড়া থাকতে পারেনি কোনোদিন, থাকতে পারেনা। মেঘ কেটে যাবে একদিন, তাকে কাটতেই হবে। পৃথিবীর কোনো মেঘ কোনোদিনও সূর্যের চেয়ে বড়ো হতে পারেনি।

কিন্তু পূর্ণ সূর্যোদয়ের দিন, মানুষ যেন বলতে না ভুলে যায়—‘লাভ ইউ জিন্দেগী’। জীবন নিয়ে জীবনপ্রেমিক বিশ্বকবির দু-লাইন না আওড়ালেই নয়—‘ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো’।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev