| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

স্টার হোটেলে টিকা কলমে রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৪৩০ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৩০ মে, ২০২১

দেশের অনেক স্টার হোটেলেই কোভিড টিকা দেওয়ার গাইড লাইন ভেঙে টিকাকরণ হচ্ছে। হোটেলগুলিকে এব্যাপারে সাহায্য করছে কিছু বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সতর্ক করে দেওয়া হয়েছে এই ব্যাপারে। জানিয়ে দেওয়া হয়েছে বিধি ভাঙলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এমনিতেই দেশে ভ্যাকসিন সঙ্কট তীব্র, কোভিড সংক্রমণ বাড়ছে, মানুষের টিকা নেওয়ার ব্যাপারে সচেতনতাও কম। সেই সময় একশ্রেণীর হোটেল ব্যবসায়ীর  নিজেদের ক্লায়েন্ট বেস ঠিক রাখতে এমন বেআইনি ব্যবসা সঙ্গত কারণেই লজ্জাজনক ও বেআইনি। কিছু বেসরকারি হাসপাতালের মদতে এমন বেআইনি টিকাকরণ দেশের স্বাভাবিক টিকাকরণ প্রক্রিয়াকেই ব্যহত করবে। এটা ঘটছে এমন একটা সময়ে যখন দেশের কোভিড সংক্রমণ তুলনামূলকভাবে কমছে। গত ৪৫ দিন ধরে দেশে কোভিডে আক্রান্ত হওয়ার গ্রাফ একটু একটু করে নিম্নগামী হচ্ছে। এই সময় ভ্যাকসিনের সরবরাহ বাড়িয়ে জনসাধারণের টিকাকরণ আরও ব্যাপক হওয়া দরকার। অতিমারিকে নিয়ে টাকা বানানোর খেলা এই প্রক্রিয়াতে ধাক্কা দেবে বলেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।

কোভিড টিকাকরণের জাতীয় গাইড লাইন অনুযায়ী সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টার, সরকারি দপ্তরগুলির কোভিড ভ্যাকসিনেশন সেন্টার, আবাসনগুলিতে বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য ভ্যাকসিনেশন সেন্টার, কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত অফিস, স্কুল-কলেজ, ওল্ড এজ হোমের মত জায়গাগুলি ছাড়া অন্য কোন জায়গায় কোভিড টিকা দেওয়ার নিয়ম নেই। তবুও একশ্রেণীর  স্টার হোটেলগুলি এমন স্বীকৃত বিধি কীভাবে ভাঙার সাহস পেল, সেটাই অবাক হওয়ার মত ব্যাপার!

প্রথমে এই বিষয়টি কারও নজরে আসেনি। কিন্তু সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের সংকটও তীব্র হয়েছে। তখন খোঁজ পড়েছে টিকা কোথায় যাচ্ছে? কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতই এসেছে একশ্রেণীর স্টার হোটেলগুলির নাম!  ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব এক চিঠি মারফৎ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই সমস্যার কথা জানিয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

অতিমারি রোধে টিকাকরণের মত একটা জরুরি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার দেশের সব মানুষেরই আছে। কিন্তু বেআইনি ব্যবসার মাধ্যমে এই অধিকার যারা খর্ব করছেন তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলিকেও সরব হতে হবে। এগিয়ে আসতে হবে চিকিৎসক সংগঠনগুলিকেও। জনসাধারণ সরব না হলে এই অপকর্ম বন্ধ করা যাবেনা। শুধু স্টার হোটেলই নয়, যে বেসরকারি হাসপাতালগুলি  মানুষদের বঞ্চিত করে ঘুরপথে অন্যদের ভ্যাকসিন পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও। কোন দল বা মত যেন এই পদক্ষেপের অন্তরায় না হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev