| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

শুভেন্দু অধিকারীকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন শিশির অধিকারী

Reporter Default
রিপোর্টার / ৩০৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে না উঠে বিরোধী দলগুলি নানা কৌশলে নানা গুজব ছড়াচ্ছে শুভেন্দু অধিকারীর নামে। দলের কর্মিসভা থেকে তার মোক্ষম জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ তথা দলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী। সম্প্রতি কাঁথিতে কর্মিসভায় তিনি বলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে একদল লোক দর কষছে, দাঁড়িপাল্লায় ওজন করে কেউ বলছে শুভেন্দু দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দেবেন! কেউ আবার ডাল-ভাত না খেয়ে, বাজারে মুরগি না পেয়ে খাঁসির মাংসের বিরিয়ানি খেয়ে বলছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন! কে বিজেপি? কোথাকার বিজেপি? কেন অন্য দলে যোগ দেবেন? শুভেন্দুবাবু কি অকর্মণ্য? তাঁকে ১১ বার হত্যার চেষ্টা হয়েছে। কিন্তু কিছুই করতে পারেনি। শুভেন্দু অধিকারী মিছিল করে আসছিলেন। তিনতলার উপর বন্দুকে সাইলেন্সার লাগিয়ে তাঁকে মারার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সময়মতো এক পরিচিত সতর্ক করতে আমাকে সে কথা জানিয়ে দিয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার বিভিন্ন জেলায় ঘুরে কাজ করছেন। নেত্রী তাঁকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলির দায়িত্ব দিয়েছেন, তা তিনি সুচারুরূপে পালন করছেন। কোন সকালে বেরিয়ে যান, কতো রাতে ফেরেন, মালদহ থেকে অনেক রাতেও গাড়ি নিয়ে ফেরেন। আজ এখানে, কাল ওখানে আপনাদের আশীর্বাদ নিয়ে সারা বাংলায় কাজ করছেন, কোনওদিন কারও ক্ষতি করেননি। শিশিরবাবু কটাক্ষের সুরে এরপর বলেন, ক্ষতি কারও কারও হয়েছে, যাঁরা সরস্বতী পুজোর ক্লাব করতেন, মানুষের উপকার না করে, ধাপ্পা মেরে, বড়ো বড়ো বুলি আউড়ে, নেতা দেখিয়ে ভেবেছিলেন তমলুক, কাঁথি, সারা বাংলার মাটি দখল করবেন। নন্দীগ্রামের সময় কোন গর্তে ছিলেন? দেখা তো যায়নি। নন্দীগ্রামের সময়ও অনেক কথা শুনেছি। আমাদের সঙ্গে আগে লড়ে দেখুক। লড়ার পর ছেঁদো, এঁদো কথা শোনা যাবে। বিরোধীদের একহাত নিয়ে প্রবীণ এই সাংসদ বলেন, কিছু নাবালক ভাবছে আকাশ থেকে চাঁদ পড়বে আর তা পকেটে পুরে রাজত্ব আর রাজকন্যা নিয়ে যাব। আমি কাঁথির লোক, মাটির লোক, সব দেখেছি। আর দেখিয়ে লাভ নেই। যে যেখানে খুশি যাকে নিয়ে জোট করে আসুক, লাভ হবে না। এখানে আমরা ছিলাম, আছি, থাকব। 

আপনার মতামত লিখুন :

2 responses to “শুভেন্দু অধিকারীকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন শিশির অধিকারী”

  1. Barkat Sk says:

    বিরোধী রা মুখ পায়না তাই শুভেন্দু দাদার নামে উল্টো পাল্টা fake কথা বলছে

  2. Dipak Dey says:

    I am a blind supporter of Mamata Banerjee since her coming into the field of human activities and improvised politics. No one in the world of politics could never been able to do caring to people. She is an artist of human dignity. I will remain tagged to her way throughout my life.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev