| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

শুভাপ্রসন্ন — শিল্পপ্রেমীদের কাছে সমস্ত ঋতুর জন্য একজন পরিপূর্ণ মানুষ

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৬০৪ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের নানা ধরণের চিত্রকর্ম তথা তাঁর কর্মজীবন একই সঙ্গে শুভপ্রসন্নের বহুমুখী কাজ— পেইন্টিং, অঙ্কন, প্রতিকৃতি, মুদ্রণচিত্র, স্থাপনা, ভাস্কর্য, ম্যুরাল ইত্যাদির পর্যালোচনা; দুই মলাটের মধ্যে বন্দি করেছেন ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়ার আর্টস অ্যান্ড কালচারের প্রাক্তন প্রধান সুষমা কে বাহল। Shuvaprasanna: A Man for all Seasons বইটিতে শুভাপ্রসন্নের আশিটিরও বেশি মননশীল শিল্পকর্মের ছবি রয়েছে। যা তাঁর শিল্পীজীবনের বিভিন্ন পর্যায়ের। প্রসঙ্গত, কলকাতা শহরের চিত্রকর্ম সহ, চারকোলে আঁকা পাখির ছবি, তার সর্বশেষ সংগ্রহ ‘দ্য মিস্টিক অফ দ্য এপিক’, যা মহাভারতের চরিত্র এবং পর্বগুলির আকর্ষণীয় চিত্রণ নিয়ে গঠিত।

লেখক তাঁর ব্যাখ্যামূলক ভাষ্যের মাধ্যমে সংস্কৃতি সম্পর্কে শুভপ্রসন্নের বক্তব্য যেমন তুলে ধরেছেন, তেমনি তাঁর শিশুসদৃশ কৌতূহল, ‘জয়ের শহর’-এর প্রতি মুগ্ধতা, চিত্তাকর্ষক উষ্ণ ব্যক্তিত্ব এবং অনুসন্ধিৎসু মনের কথা বলেছেন, যা শিল্পী শুভাপ্রসন্নকে সমস্ত ঋতুর জন্য একজন মানুষ হিসেবে প্রতিপন্ন করে। এই বইটি শিল্পপ্রেমীদের, আধুনিক ভারতীয় শিল্পের ছাত্রদের এবং সৃজনশীলতার প্রতি অনুরাগী সাধারণ পাঠকের কাছে গ্রহনীয় হবে বলেই মনে হয়।

শুভাপ্রসন্ন গত শতকের সত্তরের দশকে কলকাতা পেইন্টার্স গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৭৫ সালে কলেজ অফ ভিজ্যুয়াল আর্টস প্রতিষ্ঠা করেন এবং তারপরে ২০০৮ সালে আর্টস একর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। কলকাতা শহরের মুক্তরামবাবু স্ট্রীটের মানুষ শুভাপ্রসন্ন, এই শহরের বিভিন্ন ভাব ও ভাবনা, এই শহরের স্বাতন্ত্র্যসূচক নানা মতকে তার শিল্পকলার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর চিন্তাভাবনা যে নিছক বাস্তবতার ভাষায় বর্ণনা করা যায় তা নয়, তাঁর শিল্পকলায় স্বপ্নের মতো উপাদানও পাওয়া যায়।

এর পাশাপাশি “Expressions of Experience” শীর্ষক প্রদর্শনীটি হল চিত্রশিল্পী শুভপ্রসন্ন ভট্টাচার্যের নতুন পেইন্টিং সিরিজ। প্রদর্শনীর চিত্রকর্মগুলি একজন শিল্পীর সৃজনশীল প্রক্রিয়ার নতুন দৃশ্য যেমন উন্মোচন করে অন্যদিকে একজন শিল্পীর শিল্পযাত্রার মোট অভিজ্ঞতাকেও আলোকিত করে, যা দর্শক ও শিল্পপ্রেমীরা পর্যবেক্ষণ করে এক অন্য অভিজ্ঞতা আত্মীকরণ করে। শিল্পপ্রেমীদের এবং সাধারণ দর্শকদের কাছে শুভপ্রসন্নের শৈল্পিক রচনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই প্রয়াস স্বাভাবিক সৃজনশীল প্রক্রিয়ার বৃহত্তর আকার এবং বিন্যাস থেকে দূরে থাকলেও ছোট আকারে বিশেষ করে ক্যানভাস, পোস্টকার্ড ইত্যাদিতে তাঁর কাজের নতুনত্ব নিয়ে আসে।

ছবি : অভিষেক সামন্ত, চয়ন বন্দ্যোপাধ্যায়

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev