| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পরনোগ্রাফি, ইন্দ্রিয়ঘন অভিজ্ঞতা : সাযযাদ কাদির

Reporter
সাযযাদ কাদির / ৯০৭ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

ষাটের দশকে কয়েকজন কবি বিতর্কিত হয়েছিলেন যৌন বিষয়াদি নিয়ে খোলামেলা ভাষায় লিখে। তাঁদের মূল প্রেরণা ছিলেন তিরিশের কয়েকজন কবি। তবে তাঁরা সাহস পেয়েছিলেন পঞ্চাশ দশকের কয়েকজন কবির, যাঁরা নতুন সাহিত্য-আন্দোলন শুরু করতে গিয়ে শ্লীল-অশ্লীলতার বিতর্ক সৃষ্টি করে জড়িয়েছিলেন মামলা-মোকদ্দমায়। আমাদের ওই কবিরা সাহস দেখিয়েছিলেন আরও বেশি। তাঁদের লেখা দুর্নাম কুড়িয়েছিল ‘অশ্লীল’ বলে, অনেকে বলেছিলেন পরনোগ্রাফি-ও। আজকের পাঠকদের কাছে ওই লেখাগুলো যে নেহাৎ জোলো বা পানসে ঠেকবে তা জোর দিয়েই বলতে পারি আমি। তবে ওই কবিদের একজন সত্যি-সত্যি পরনোগ্রাফি লিখেছিলেন একটি। তখন ওগুলোকে বলা হতো ‘চটি বই’। এ রকম নাম হওয়ার কারণ, ও বইগুলোতে প্রচ্ছদ বা মলাট থাকতো না।

কোনও প্রকাশকের কথায় ওই কবি তৈরি করেছিলেন পাণ্ডুলিপি। ফুলস্কেপ সাইজের কাগজে ৭২ পৃষ্ঠা জুড়ে রগরগে ভাষায় তিনি লিখেছিলেন সম্ভব-অসম্ভব নানা রকম যৌনলীলার বিবরণ। তাঁকে আট আনা (৫০ পয়সা) দিয়ে এক ঘণ্টার জন্য ধার নিয়ে পড়েছিলাম সেটা। ওই কবি গদ্যের চর্চা করেন নি, করলে আমাদের সেরা কথাসাহিত্যিকদের একজন হতে পারতেন।

পাণ্ডুলিপিটি পরে চটি বই হিসেবে বেরিয়েছিল কিনা জানি না, তবে এর নাম তিনি রেখেছিলেন ‘জল ভরা তালশাঁস’। বলেছিলেন, ‘নামটি আমি চুরি করেছি কলকাতার এক বিখ্যাত চটি বইয়ের নাম থেকে।’ সেই বইটির নানা বিষয়ের ব্যাখ্যান করেছিলেন, কিন্তু সেটি চোখে পড়ে নি কখনও।

তখন কলকাতা থেকে এ সবের সরবরাহ কিছু আসতো, এখানেও ছাপা হতো কিছু। পরিচিত লেখক-সাংবাদিকরা সেগুলো লিখতেন বলে কানাঘুষা ছিল। ১৯৭০ সালে হৈচৈ ফেলে দিয়েছিল ‘কোলাহল’ নামের এক চটি বই। লেখার মুনসিয়ানার কারণে অনেকের সন্দেহের চোখ তখন পড়েছিল কয়েকজন নামী লেখকের ওপর। যত দূর জানি, এখনও অন্তত একজনের ওপর থেকে চোখ সরে যায় নি। ‘কোলাহল’-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছিলেন আরও কয়েকজন লেখক-প্রকাশক। চোরাবাজার ছেয়ে গিয়েছিল তাদের প্রকাশনায়। তবে সেগুলোর মধ্যে ‘শিহরণ’ নামের চটি বইটি সাফল্য পেয়েছিল কথঞ্চিৎ। সেটিও লিখেছিলেন কোনও একজন নামী লেখক, কিন্তু জমাতে পারেন নি তেমন। স্বাধীনতার পর ‘শ্রীমতি’ নামের এক পত্রিকা রীতিমতো হটকেক হয়ে গিয়েছিল এ ধারার গল্প, ফিচার, ছবি ছেপে। ওই পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন কয়েকজন পরিচিত লেখক।

চটি বই-পত্রিকার সেই ধারা অব্যাহত আছে এখনও। গুলিস্তান, বলাকা, আনন্দ প্রোগৃহের আশপাশে খোঁজ মেলে এ সবের। তবে পরনোগ্রাফি বলতে তো কেবল পড়ার বই বোঝায় না, দেখা ও শোনার সামগ্রীকেও বোঝায়। আর সময়ের সঙ্গে-সঙ্গে তার আবেদনও বদলে যায়। কাল যা ছিল গর্হিত আজ তা নিয়ে হাসাহাসি হতে পারে। পঞ্চাশ-ষাট দশকের পরিবেশটা কেমন ছিল তা একটু বলি। তখন শরৎচন্দ্রের ‘দেবদাস’ ও ‘চরিত্রহীন’, নরেশচন্দ্র সেনগুপ্তের ‘পাপের ছাপ’, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের ‘পিয়ারী’ প্রভৃতি বই নিয়ে ছিল প্রচণ্ড নাক সিঁটকানি। ঢাকার লেখকদের মধ্যে আবু যোহা নূর আহমদ (১৯০৭-১৯৭৩)-এর ‘যে যারে ভালবাসে’ (১৯৫৮), আ. ন. ম. বজলুর রশীদ (১৯১১-১৯৮৬)-এর ‘অন্তরাল’ (১৯৫৮), আকবর হোসেন (১৯১৭-১৯৮১)-এর ‘অবাঞ্ছিত’ (১৯৫০), বেদুইন শমসের (১৯১৯-১৯৬৪)-এর ‘বুড়িগঙ্গার বুকে’ (১৯৫৪) প্রভৃতি উপন্যাস পড়া দূরে থাকে নাড়াচাড়া করাতেও ছিল নিষেধের শাসন। পরনোগ্রাফি না হলেও সেভাবেই বিচার করতো সমাজ। মনে পড়ছে ‘কণ্ঠস্বর’-এ প্রকাশিত রফিক আজাদের ‘বেশ্যার বেড়াল’ কবিতাটি পড়ে হাত ধুয়ে ফেলেছিলেন কবি আবদুল কাদির। ইতিহাসের পরিহাস এই যে, এক সময় তাঁর কবিতা পড়েও হাত ধুয়েছেন অনেকে।

তবে খাঁটি যৌন বিষয়ক বই ও পত্রপত্রিকাও ছিল। পরনোগ্রাফি নামে পরিচিত সেগুলো থাকতো পিনবদ্ধ। ওই পিনের ওপর আঁটা থাকতো এক চিলতে কাগজ, তাতে ছাপা: “কেবল প্রাপ্তবয়স্কদের জন্য”। কলকাতা থেকে আসতো ‘নরনারী’ নামের একটি পিনবদ্ধ পত্রিকা। পরে ঢাকাতেও ‘সচিত্র নরনারী’ নামে প্রকাশিত হয় একই রকম এক পিনবদ্ধ পত্রিকা। এ সব পত্রিকায় অবশ্য নামী সাহিত্যিকরাই গল্প-উপন্যাস লিখতেন। ‘যৌবনের ঢেউ’ নামে একটি যৌনশিক্ষামূলক বই ছিল পিনবদ্ধ। ১৯৬০ সালের দিকে বিশেষ ভাবে পরনোগ্রাফি হিসেবে চিহ্নিত হয় “সাঁচিবন্দর ফার্স্ট লেন” নামের এই উপন্যাসটি। এর লেখক সালাদীন (জন্ম ১৯৩৪, নোয়াখালী)। নিষিদ্ধ গলির যৌনকর্মীদের নিত্যদিনের সুখ-দুঃখের কাহিনী ভিত্তিক এ উপন্যাসটির জীবনানুগ বিশ্বস্ত বিবরণ প্রায় ফটোগ্রাফিক, রীতিমতো হইচই ফেলে দিয়েছিল নানা মহলে। সে হইচইকে টেককা মারে ঈদ সংখ্যা ‘সচিত্র সন্ধানী’ (১৯৬৯)-তে প্রকাশিত সৈয়দ শামসুল হকের ‘খেলারাম খেলে যা’। তারপর হুমায়ূন আজাদ ও তসলিমা নাসরিন সিরিয়াস সাহিত্য ও তুমুল পরনোগ্রাফির ভেদরেখা তো প্রায় মুছেই দিয়েছেন।

অর্থ অনুযায়ী ‘সাঁচিবন্দর ফার্স্ট লেন’ খাঁটি পরনোগ্রাফি। গ্রিক ভাষা থেকে এসেছে শব্দটি। এর অর্থ “বেশ্যা বা বেশ্যাবৃত্তির লিখিত বিবরণ অথবা অঙ্কিত চিত্র”। শব্দটির প্রথম ব্যবহার কবে হয়েছে গ্রিক ভাষায় তবে যথা অর্থে এর প্রথম ব্যবহার ইংল্যান্ডে ১৮৫৭ সালের আগে হয় নি, আর মারকিন যুক্তরাষ্ট্রে প্রথম ব্যবহৃত হয়েছে ১৮৪২ সালে ফরাসিদের দ্বারা নিউ অরলিয়ন্স-এ। অর্থ অনুযায়ী ফরাসি ইমপ্রেশনিস্ট এদুয়ার্দ মানে (Edouard Manet) (১৮৩২-১৮৮৩)-র প্রখ্যাত শিল্পকীর্তি ‘অলিমপিয়া’ (olympia) (১৮৬৩) অবশ্যই পরনোগ্রাফি। কারণ সেটি এক সভাসুন্দরী নগ্ন ছবি প্রকৃত অর্থেই এক বেশ্যার ছবি। সেকালে বেশ বিতর্ক সৃষ্টি করেছিল ‘অলিমপিয়া’।

এখন যে অর্থে আমরা পরনোগ্রাফি বুঝি তার নমুনা মেলে প্রাগৈতিহাসিক কালের অনেক গুহাচিত্রে, ভেনাস মূর্তিতে। প্রাচীন ভারতের অনেক মন্দিরে রয়েছে মিথুন মূর্তি, নগ্নিকা। সে সবের মধ্যে অজন্তা, খাজুরাহো, কোনারক প্রভৃতি উল্লেখযোগ্য। ‘কোনার্কসুন্দরীকে’ কবিতায় অমিতাভ দাশগুপ্ত লিখেছেন —

“সূক্ষ্মদন্তী, সুগভীর নাভি, জঘনগুরু

এ-কাক্সনীয় কামোদ্দীপক আলিঙ্গনের।

যোগ্য রমণী কার অভিসারে হঠাৎ পাথর,

ছেনি-বাটালির দাঁতে ঝুলে থাকে

ঠা-ঠা ভালবাসা!…”

১৮৬০-এর দশকে পমপেই নগরীর ধ্বংসাবশেষ খনন করে পাওয়া যায় রোমানদের যৌন শিল্পকলার কতক অংশ। সেগুলো লুকিয়ে রাখা হয় নেপলসের গোপন জাদুঘরে।

তবে পরনোগ্রাফি-র বর্তমান যে অর্থব্যঞ্জনা তা ভিকটোরীয় যুগের সৃষ্টি। ১৭৪৮ সালে প্রকাশিত জন কিল্যান্ড-এর যৌন উপন্যাস ‘ফ্যানি হিল’কে বলা হয় প্রথম গদ্য পরনোগ্রাফি। সেকালে পরনোগ্রাফি হিসেবে চিহ্নিত হয়েছে কাসানোভা’র স্মৃতিকথা (১৮২২), হ্যারিয়েট উইলসন (১৭৮৬-১৮৪৫)-এর স্মৃতিকথা, হেনরি ফিলডিং-এর উপন্যাস ‘জোসেফ অ্যানড্রুজ’ (১৭৪২), ড্যানিয়েল ডিফো’র উপন্যাস ‘রোকসানা’ (১৭২৪), ফ্রাঙ্ক হ্যারিস-এর আত্মকথা (১৯২২-২৭), ডি এইচ লরেন্স-এর উপন্যাস ‘লেডি চ্যাটারলি’স লাভার’ (১৯২৮) প্রভৃতি বর্তমানে নন্দিত বই।

বৃটিশ ভারতে পরনোগ্রাফি’র বড় যোগান দিয়েছে বাৎসায়ন-এর ‘কামসূত্র’, যা সঙ্কলিত হয়েছিল দ্বিতীয় শতাব্দীতে। তবে ‘কামসূত্র’-এর অনুকরণে লিখিত অনেক বই বাজারে বিকোতো পরনোগ্রাফি হিসেবে। সেগুলোর মধ্যে ‘কোকশাস্ত্র’, ‘লজ্জতুন্নেছা’ প্রভৃতি এখনও বিকোয়। ওদিকে আরব্য উপন্যাসের রগরগে রূপ কলকাতার বটতলার সেরা সামগ্রী ছিল। আর ছিল শায়খ উমর ইবন মুহাম্মেদ আল নেফজাবি’র ‘সুবাসিত কানন’। তবে বটতলা পসার করেছিল কলকাতার নানা কেলেঙ্কারি আর রঙ্গিনী বারবনিতাদের কাহিনী ছেপে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’, কেদারনাথ দত্তের ‘সচিত্র গুলজারনগর’, ভবানীচরণ মুখোপাধ্যায়ের ‘দূতীবিলাস’ প্রভৃতি অনেক বই ছাড়াও সাম্প্রতিক অনেক গবেষণাগ্রন্থে বিবরণ পাওয়া যায় সেকালের বটতলার চটি বইয়ের। ১৯২৯ সালে প্রকাশিত মানদা দেবী’র ‘শিক্ষিতা পতিতার আত্মচরিত’ অবশ্য টেককা দিয়েছিল সবাইকে।

কোনারক সূর্যমন্দির দেখার পর প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও জীবনীকার মারি সিটন (১৯১০-১৯৮৫) যে লেখাটি লিখেছিলেন পরনোগ্রাফি সম্পর্কে তার কিছু অংশ উদ্ধৃত করে সমাপ্তি টানি এই সংক্ষিপ্ত বৃত্তান্তের “… সবচেয়ে সুসমঞ্জস রতিকলা যেমন, তেমনি সব শিল্পকলারই সৃজন বা উপভোগ একটি ইন্দ্রিয়ঘন অভিজ্ঞতা যেখানে মিশে থাকে রক্তমাংস ও অধ্যাত্ম কিংবা মন ও শরীর, যে যেমন ভাবে বা বলে। … বাস্তব জগতের সীমানায় যে রতি ক্রিয়াশীল তারই মধ্য দিয়ে অর্জিত মানবিক সামর্থ্যরে আত্মপ্রকাশ। এই শিল্প নারীকে শ্রদ্ধা করে, পুরুষকে সম্মানিত করে। দেখাশোনা ও কল্পনার উচ্ছ্বাসময় সুস্থ আত্মপ্রকাশ এই শিল্প। আধুনিক বিশ্বের দিশাহারা এবং প্রায়ই নিপীড়িত ও লাঞ্ছিত যে মানুষ, তার কাছে কোনারকের সবচেয়ে বড় শিল্প এই: তীব্র সংরাগ ও নম্র কোমলতা পরস্পরবিরোধী নয়, তারা একই মুহূর্তে সহাবস্থান করতে পারে।”

কবি সাযযাদ কাদির লেখাটি লিখেছিলেন ২৫ জুলাই ২০১১

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev