| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সম্প্রীতি আকাদেমি আয়োজিত “মধুসূদন চর্চার দেড়শ বছর”

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৩৭২ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২ জুলাই, ২০২৩

গত ২৯ জুন, ২০২৩। সদ‍্য অতিক্রান্ত মাইকেল মধুসূদন দত্তের মহাপ্রয়াণের সার্ধশতবর্ষ (১৮৭৩-২০২৩)। আগামীতে দ্বিশতবর্ষ অতিক্রম করলেও মধুসূদন চর্চা যে থিতিয়ে পড়বে না ত্রিপুরা হিতসাধনী সভাঘরে সম্প্রীতি আকাদেমি গত ২৮ জুন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। শ্রুতকীর্তি অধ্যাপক সুরঞ্জন মিদ্দে ও ধীমতি অধ‍্যাপিকা মুনমুন চট্টোপাধ্যায়ের মধুসূদন বিষয়ক বক্তৃতায় উপস্থিত সুধীজনদের আবহমান কালের মধুসূদন পাঠের ভিত নড়ে উঠেছিল বৈকি। শ্রীমিদ্দে তাঁর পল্লবগ্রাহী প্রতিভায় দীর্ঘবাচনে যেভাবে মধুসূদন বিষয়ে একের পর এক প্রশ্ন উত্থাপন করছিলেন সেগুলি যে গবেষণার নতুন দিক উন্মোচন করে থাকে শোতৃমণ্ডলী তা ঢের বুঝে থাকবেন।

অপরদিকে শ্রীমতি চট্টোপাধ্যায় ভাবয়িত্রী প্রতিভাবলে সর্বভারতীয় অনুবাদ সাহিত্য ধারায় মধুসূদন ও তাঁর সৃষ্টি-সম্ভার কতখানি প্রভাব ফেলেছে সে বিষয়ে এক অনালোকিত দিকের হদিশ দেন। মিতবাক হলেও তাঁর পরিশ্রমী মনন তথ্যপূর্ণ ও ব‍্যঞ্জনাগর্ভ। প্রাজ্ঞজনের মন কেড়ে নেয়। তবে সভামুখ‍্যের দু-চারটি নজির মধুসূদন চর্চায় নতুন মাত্রা সংযোজন করে। উক্ত আলোচনাসভা থেকে শ্রীমিদ্দে মাইকেল মধুসূদন দত্ত নামাঙ্কিত রাস্তা ও সরকারি বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার হন। উপস্থিত সকলেই উনার প্রস্তাবকে করতালির দ্বারা সাধুবাদ জানিয়ে সহমত পোষণ করেন।

অনুষ্ঠানের মধ‍্যভাগে ‘ইচ্ছে ডানা’র তিনমূর্তি (রনজিৎ মৈত্র, মধুকর মৈত্র ও মনীষা আচার্য)-এর সমবেত কন্ঠে মাইকেলের গানের সুরারোপে যে গায়কী, সভাঘরকে তা মুগ্ধতায় ভরিয়ে তোলে।

তবে উক্ত সভার প্রধান আকর্ষণ ছিলেন শ্রীসমীরণ দাস মহাশয়। হোমার, বাল্মীকি, ভার্জিল ও কালীদাসের মতো সব বিশ্বমনীষার চিত্ত-ফুলবন-মধু আহরণ করে মাইকেল যে অনিন্দ্য সুন্দর মধুচক্র রচনা করেছিলেন, শ্রীদাস তাতে বিস্ময়, প্রেম ও কল্পনা মিশিয়ে তিন খণ্ডে প্রকাশ করেছেন “মধুময় তামরস”। পাঠকের কাছে অনন্য ও অভিনব সে জীবনভিত্তিক উপন্যাসের আস্বাদন। সেজন্য তিনি “পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-২০২৩” পুরস্কার পেলেও সম্প্রীতি আকাদেমি তাঁকে “সম্প্রীতি সম্মান-২০২৩” প্রদানের মধ্যে দিয়ে সম্প্রতি ও ভাবীকালের মধুসূদন চর্চায় গতিবেগ সঞ্চার করে থাকে। তাঁর সংক্ষিপ্ত ভাষণও সকলের চিত্ত আকষর্ণ করে থাকে। এই পর্বে প্রান্তিক স্তর থেকে তুলে নিয়ে এসে দু-জন ছাত্রকে — গৌতম অধিকারী ও গণেশ যোদ্দারকে তাদের গবেষণার দৃষ্টিকে আরও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে পুরস্কৃত করা হয়। যে উদ্যোগ নজিরবিহীন।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল পুস্তক প্রকাশ। মনোজ মণ্ডল, সুশীল সাহা, সমীরণ দাস ও সুরঞ্জন মিদ্দে প্রমুখের উজ্জ্বল উপস্থিতিতে সম্প্রীতি আকাদেমির প্রথাগত রীতি অনুযায়ী ফুলের পাপড়ির আবরণ উন্মোচনে প্রকাশ পায় মুফতি তাহেরাজ্জামান সম্পাদিত ‘সাগর দাঁড়ি স্টুডিও’ থেকে প্রকাশিত ‘মহাকবি মধুসূদন স্মৃতি অ্যালবাম’। মধুসূদন গবেষণার যা নবদিগন্ত।

সার্বিকভাবে আলোচনা সভাটি কতখানি মনোজ্ঞ তা উপলব্ধ হবে শ্রোতা ছিলেন কারা তা জানলে। উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি সুশীল সাহা ও সুপরিচিত লেখক ও সংগ্রাহক নিরঞ্জন মণ্ডল। উপস্থিত ছিলেন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মিল্টন বিশ্বাস, কলকাতার কে.সি দাস কলেজের অধ্যাপিকা শম্পা ভট্টাচার্য, খিদিরপুর কলেজের অধ্যাপক মনোজ মণ্ডল, হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ শেখ কামালউদ্দিন, চন্দ্রকোণা কলেজের অধ‍্যাপিকা সোনা মণ্ডল, বিদ‍্যাসাগর কলেজ ফর উইমেন-এর অধ্যাপক গণেশ হেমব্রম, অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং আরও অনেক কৃতবিদ‍্য অধ্যাপক-অধ্যাপিকা ও গবেষকবৃন্দ।

যে কথা না বললেই নয়, সঞ্চালকদ্বয়ের কণ্ঠের জাদু ও ভাষাচয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সঞ্চালনা সার্বিকভাবে হয়ে উঠেছিল মধুময় ও মগ্ননিষ্ঠ।

পুনশ্চ বলতেই হবে, একদিকে আকাদেমির সম্পাদক শ্রীমিদ্দে মহাশয়ের সম‍্যক প্রীতিময় খ্রিস্টীয় চৈতন্য, অন‍্যদিকে সভাপতির নির্বাণলব্ধ বৌদ্ধিক বিবেকের সাধু উদ্যোগ শুধু যোগ্যজনদের সম্মান প্রদানে নয়, দর্শক, শ্রোতা তথা বুধমণ্ডলীর সারস্বত-কর্ষণাকে আরও একবার শানিত করলেন উক্ত আলোচনা সভা আয়োজন করে। একটু সংযোজন করা যাক, সরকারি উদ্যোগে অন্তত এই সময়ে এসে মাইকেল মধুসূদন দত্ত গবেষণাগার ও চর্চা কেন্দ্র স্থাপনের বাস্তবায়ন আশু কর্তব্য।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev