| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাংলার ধানের গোলা

Reporter
বিশ্বেন্দু নন্দ / ৩৫১৬ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

সারা পৃথিবীর ধান্য উত্পাদক অঞ্চলেই ধান রাখার আগারের কথা পাওয়া গিয়েছে। বাংলার নানান প্রান্তে নানান ধরনের ধান গোলা তৈরি হয়। গঠণের তারতম্যে এদের ভিন্ন ভিন্ন নামকরণ হয়। মরাই বা তলা, কড়ুই, বাঁদি, ডোল ইত্যাদি।

গোলা

প্রচুর পরিমান ধান রাখা যায়। অন্ততঃ ৫ থেকে ১০ মন পর্যন্ত। সেগুলির চেহারা অনেকটা আয়তকার বাড়ির মত। মেঝে সাধারণত মাটিরই হয়, আবার পাকাও হতে পারে। এর স্থান মাটির কিছু ওপরেই। এর ভেতরে এক বা অনেক কুঠুরিও থাকতে পারে। গোলার দেওয়ালে থাকে জানালা। মই বা সিঁড়িতে উঠে এই গোলাতে ঢুকতে হয়। গোলার দেওয়াল নিকোনো মাটিরও হতেপারে আবার আজকালের রীতি অনুযায়ী সিমেন্ট দিয়ে লেপাও হয়। গোলার নিচের ছোট দ্বার খুলে দিয়ে নানান সময়ে প্রয়োজনে ধান বেরকরা হয়।

মরাই

মরাই নানান কিছু দিয়েই হতে পারে। দক্ষিণ বঙ্গের নানান জেলায় হাওড়া, হুগলি, মেদিনীপুর পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রভৃতি জেলায় খড়ের দড়ি পাকিয়ে পাকিয়ে প্রায় শঙ্কু আকৃতির ২০ থেকে ৪০ হাত পর্যন্ত উঁচুও মরাই তৈরি হয়। এছাড়াও বাঁশের বাঁখারির বুকো বা বোনা চাটাই দিয়েও মরাই তৈরি হয়। মরাইতে সাধারণতঃ ১ থেকে ৪ মন পর্যন্ত ধান রাখা যায়। মরাই তৈরির পদ্ধতি দেশজ কারিগরি দক্ষতার একটি বড় শৃঙ্গ।

মরাই-এর প্রধান উপকরণ পাকানো অথবা বিনুনি পাকানো খড়ের দড়ি, বীরভূমে যাকে বর বলে। খড়গুলিকে আগি ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে নরম করা হয়। এবার পাকানোর কাজ। এক হাতে কাজ হলে বিনুনিটি বেশ চওড়া হয় আর দুই হাতে— একজন পাকানো আর এক জন খড়ের যোগান দিলে সেই বিনুনি অনেক সরু হয়। খড়ের পর খড় জুড়ে দীর্ঘ বিনুনি তৈরি করা হয়। সাধারণতঃ নিম্ন আয় সম্পন্ন বাড়িতে এক জন সাহায্যকারী থাকেন যিনি দক্ষ কারিগরকে হাতজুড়ে সাহায্য করেন।

মরাই তৈরির জন্য মাটির ওপর সমান্তরাল দুটি মাটির দেওয়াল তৈরি করা হয়। একে পায়া বলে। এর ওপর সমান্তরালভাবে বাঁশ সাজিয়ে মেঝেটা ঘন করা হয়। মেঝে হয় দুই হাত থেকে তিন হাত ব্যাসের। মাটি থেকে দেড় থেকে ৩ হাত উঁচু হতে পারে এই মেঝে। মেঝেয় ঘনকরে সাজানো বাঁশের ওপর খড় বিছিয়ে দেওয়া হয়। যেমন আকৃতির মরাই গৃহস্থ চাইছেন সেই আকৃতির মেঝে করে সেটির ওপরে বরকে গোল করে ঘুরিয়ে রাখা হয়। এই বরগুলেকে ঠিকঠাক গোল করার জন্য বাঁশের বাতা দিয়ে টেনে রাখা হয়, যাতে এগুলি গুটিয়ে না যায়। নিচের থেকে ওপরের অংশ অনেকটা চওড়া হয়। বরের ভেতরের অংশে বরগুলিকে ঘণকরে দাঁড় করিয়ে রাখা হয়।

এবারে মরাই-এর ওপরে ছাওয়ার পালা। আর এক প্রকার পাকানো দড়ি যাকে বুট বলে, তা নিচেরদিকে বেড় দেওয়া হয়। বেড়ের ভেতর খড়কে দাঁড় করিয়ে দেওয়া হয়। পুরো মরাই তৈরি হয়ে গেলে মাথা ছাওয়ার কাজ। খড়ের গোড়ার দিকটা ছাউনির ভেতরে থাকে আর মাথার দিকটা বাইরে। প্রায় শ’পণের মতো খড় লাগে একটা মরাই ছাইতে। ছাওয়ার পর এবার মাথায় খড় দিয়ে মুকুট তৈরি হয়, যাতে ভেতরে জল না পড়ে।

মরাইতে দুতিন বছর পর্যন্ত ধান রাখা যায়। ধান বের করা হয়েগেলে বরগুলি গুছিয়ে রাখতে হয়। ধান বের করার দরকার হলে নিচের দিকের দুটি বরের মাঝখানে শাবল দিয়ে ফাঁক করে এই ফাঁকে একটা বাতা গুঁজে ফাঁকটা রেখে দেওয়া হয়। এবার সামনে মেচলা বা যে কোনো পাত্র ধরলে সেই পাত্রে ধান পড়ে। তবে খুব বেশি ধান এই মরাই থেকে বের করা হয় না, ধসে পড়ার আশংকা থাকে।

কড়ুই

বাখারির চাটাই দিয়ে মাটির মেঝে করে (বর্তমানে সিমেন্টের মেঝে) কড়ুই তৈরি হয়। সাধারণত ঘরামিরাই এধরনের পরিকাঠামো তৈরি করেন। কাঠামো তৈরি পর জলে ভিজিয়ে রাখা হয়। তারপর শুকিয়ে আলকাতরা মাখানো হয় দীর্ঘ সময় বাঁচিয়ে রাখার জন্য। উল্টো শঙ্কু-আকৃতির হয় কড়ুই। ধান ঢালার জন্য ওপরে বড় দ্বার আর নিচে ধান বের করার জন্য ছোট দ্বার তৈরি হয়। কড়ুই-এর ভিতরের দিকে মাটি, খড়েরকুচি, আর গোবর জলে গুলে প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপের জন্য কড়ুইতে অতিরিক্ত হাওয়া ঢুকতে পারে না। কড়ুই-এর ছাদ মরাই-এর মতই ছাওয়া হয়। ছোট থেকে বড় নানান আকৃতির কড়়ুই হয়। ৩০ থেকে ২৫০ মন পর্যন্ত ধান এই আধারে রাখা যায়। সাত থেকে ১০ হাত পর্যন্ত এইগুলি উঁচু হয়। মাঝে মধ্যে দেওয়ালে আলকাতরা লাগিয়ে আর মেঝেতে গোবরের প্রলেপ নিকিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়।

ডোল

অনেকগুলি চটের বস্তা পরপর সেলাই করে জুড়ে বড়সড় ব্যাগের আকার দেওয়া হয়। একেই ডোল বলে। এর মধ্যে ধান রাখা হয়। খড় মাটিতে বিছিয়ে তার ওপর সেলাইকরা ডোল রেখে তার ওপর দিয়ে ধান ঢালা হয় এবং এমন এক যায়গায় রাখা হয়, যাতে মাথার ওপর ছাউনি থাকে। বন্যাকবলিত এলাকায় প্রয়োজনে ধানের বস্তাগুলোকে সহজেই চালে ঝুলিয়ে রাখার ব্যবস্থা হল ডোল।

বাঁদি

নানান আদিবাসী অঞ্চলের ধান রাখার পাত্র বাঁদি। খড় দিয়ে কোকুনেরমত আধার তৈরি করা হয় তার নাম বাঁদি। আড়াই থেকে তিন ফিট আকারের এই বাঁদি হয়। বর দিয়েই জড়িয়ে এই বাঁদি তৈরি করা হয়। দু-থেকে তিন মনেরমত ধান এই বাঁদিতে রাখা হয়। ঘরের উঁচু স্থানে বাঁদিগুলি মাচা বেঁধে রাখা হয়। কোড়া, সাঁওতাল সমাজ এই ধরনের আধারে ধান রাখেন।

ধান্যগলি

হুগলির আরামবাগ অঞ্চলে মাটির বাড়ি তৈরির সময় দেওয়ালের মধ্যে কলাগাছের কান্ডেরমত পচনশীল সামগ্রী রেখে দেওয়াল তৈরি হয়ে গেলে দেওয়ালে ভেতরে ফাঁকা অঞ্চল গলিরমত দেখতে হয়। তাই এই নাম গলি, আর ধান রাখা হয় বলে এর নাম ধান্যগলি। দু-তিন তলা মাটির বাড়ি হলে এই এই গলিপথ বেশ বড় হয়। ওপর থেকে ধান ঢেলে নিচে ধান বের করানোর স্থানটি কপাট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। প্রয়োজনে কপাট খুলে ধান বের করা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev