| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গ্রাম, শহর সর্বত্র লকডাউন ৩১ মার্চ অবধি, গরিবের জন্য নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর

Reporter Default
রিপোর্টার / ২৬৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

রাজ্যের বেশ কিছু জেলা ও শহরে কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স ২৭ মার্চ অবধি জারি করেছিল রাজ্য সরকার। তবে অনেক জায়গাতেই সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় ফূর্তি করতে বেরিয়েছিলেন কিছু কাণ্ডজ্ঞানহীন লোকজন। এবার তাই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। মঙ্গলবার ২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স ৩১ মার্চ অবধি গ্রাম, শহর সর্বত্র জারি থাকবে।

হাতজোড় করে মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিন কষ্ট হলেও আপনারা ভালো থাকতে নিয়ম মেনে চলুন। রাস্তায় অকারণে নামা, ক্রিকেট খেলে বিপদ বাড়াবেন না। প্রথম ১ লাখ আক্রান্ত হতে ৬৭ দিন লেগেছিল। তারপরের ১ লাখ বাড়তে ১১ দিন আর তারপর ৪ দিনে আরও ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাজারে যাবেন। তবে গাদাগাদি করে দাঁড়াবেন না, দূরত্ব বজায় রাখুন, সংস্পর্শ এড়ানো। মাটিতে ফেলে নয়, গাড়িতে রেখে সংবাদপত্র তুলে দিতে হবে হকারদের হাতে।

কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা ভেবে এখনও কোনও সাহায্য না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন নতুন প্রকল্প। অসংগঠিত ক্ষেত্রে যুক্তদের ১ হাজার টাকা করে দেওয়া হবে ‘প্রচেষ্টা’ প্রকল্পের মাধ্যমে। ১৫ থেকে ৩০ এপ্রিল অবধি আবেদন করা যাবে। অর্থ বিষয়ক কিছু বিষয় ও নবান্নে সর্বদলীয় বৈঠকের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরপর কলকাতার নগরপাল অনুজ শর্মাকে নিয়ে সারপ্রাইজ ভিজিটে বেরোন মুখ্যমন্ত্রী। তিনি প্রথমেই যান আর জি কর হাসপাতালে। এরপর তিনি যান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে তিনি কর্মচারী এবং ডাক্তারদের হাতে মাস্ক তুলে দেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev