| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পুলিশের উপর ক্ষোভে বাজার বন্ধ করলেন ব্যবসায়ীরাই

Reporter Default
রিপোর্টার / ১৭৬ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ এপ্রিল, ২০২০

অনুজকুমার ভৌমিক

লকডাউনে পুলিশের তুঘলকি সিদ্ধান্তে ক্ষোভ মহিষাদলের সবজি ও মাছ ব্যবসায়ীদের। বাজার সরানোর প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে আজ, সোমবার ২০ এপ্রিল থেকে দোকানপাট বন্ধ রাখলেন মহিষাদলের পুরনো সবজি ও মাছ বাজারের ব্যবসায়ীরা। অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় তাঁরা!

বাজার কমিটি কিংবা ব্যবসায়ী, কাউকে কোনও কিছু না জানিয়ে এবং তাঁদের সঙ্গে কোনও আলোচনা না শহরের পুরনো এবং মূল সবজি ও মাছ বাজারটিকে এদিন থেকে রাজবাড়ির ছোলাবাড়ি মাঠে স্থানান্তর করতে চেয়ে মাইকিং করে স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসন। তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে এরপরই দোকানপাট বন্ধ করে দিয়েছেন মহিষাদলের সবজি ও মাছ ব্যবসায়ীরা। এদিকে, সবজি ও মাছ বাজার হঠাৎ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। সমস্যায় কাঁচা সবজির ব্যবসায়ীরাও। তাঁদের অভিযোগ, মহিষাদল রাজবাড়ির যে ছোলাবাড়ি মাঠে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে, সেই মাঠে বাজার বসার মতো ন্যূনতম পরিকাঠামোই নেই। যার ফলে একরকম বাধ্য হয়েই তাঁদের বাজার বন্ধ রাখতে হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি।

অন্যদিকে, বাজার সরিয়ে দেওয়ার মতো বড়সড় সিদ্ধান্ত নেওয়ার আগে কেন বাজার কমিটি কিংবা ব্যবসায়ী, কোনও পক্ষের সঙ্গে কোনও আলোচনা না করে কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন। মহিষাদলের প্রাচীন সবজির বাজারটি বসে শহরের প্রাণকেন্দ্র দুর্গা মন্দিরের সামনের জায়গায়। স্থায়ী সেই বাজারে প্রায় একশোটিরও বেশি সবজি দোকান আছে। সবজির পাশেই বসে মাছ বাজারও। প্রাচীন সেই সবজি আর মাছ বাজারে প্রতিদিন খদ্দেরদের প্রচুর ভিড় হচ্ছে বলে অভিযোগ ওঠায় বাজারটিকে রাজ পরিবারের ফাঁকা ছোলাবাড়ি মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

যদিও ব্যবসায়ীদের না ডেকে এবং আলোচনা না করে কেন এরকম বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো এবং বাজার বসার মতো পরিকাঠামো কেন নেই, তা সত্ত্বেও তড়িঘড়ি বাজার স্থানান্তরের এই সিদ্ধান্ত কেন, সে ব্যাপারে কোনও উত্তর দেননি মহিষাদল থানার পুলিশ কিংবা ব্লক প্রশাসন। বাজার বন্ধের খবর জেনে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন জেলাশাসক পার্থ ঘোষ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev