| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আরামবাগ পুরসভা তরুণ প্রজন্মকে উপহার দিল সেলফি জোন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ১০১৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

‘আই লাভ আরামবাগ’। আজকের প্রজন্মের তরুণ-তরুণীদের জন‍্য সেলফি জোন গড়ে উপহার তুলে দিল আরামবাগ পুরসভা। আরামবাগকে ভালোবাসি। সুখে-দুঃখে সব সময় আছি। এই বার্তা পৌঁছে দিতেই পুরসভার এই অভিনব উদ‍্যোগ।

উল্লেখ্য, আরামবাগে এই ধরনের সেলফি জোন শিশু উদ‍্যানে প্রথম গড়ে উঠল। স্বভাবতই খুশি তরুণ-তরুণীরা। গার্গী পাল, মধুমিতা বোস, সায়ন মুখার্জী, দীপ ঘোষের মতো তরুণ-তরুণীরা জানালেন, বহু জায়গায় বেড়াতে গিয়ে দেখেছি সেলফি জোন গড়ে ওঠেছে। তাই পুরসভার কাছে আবেদন ছিল একটি সেলফি জোন গড়ে তোলার। পুরসভা সেই আবেদনে সাড়া দিয়েছে। আমরা খুশি। আরামবাগ আমাদের মাততৃভূমি। খুব ভালোবাসি। এবার থেকে সেলফি জোনে গিয়ে আমাদের সুখ-দুঃখ ও আনন্দ ফেসবুকে পোস্ট করে সকলে ভাগ করে নেব। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারি বলেন, তরুণ প্রজন্মের আবেদনে সাড়া দিয়ে শিশু  উদ‍্যানে ‘আই লাভ আরামবাগ’ নাম দিয়ে একটি সেলফি জোন গড়ে তোলা হয়েছে। তরুণ প্রজন্ম আনন্দ পাবে। ফেসবুকে আরামবাগের কথাও তুলে ধরতে পারবে। তরুণ-তরুণীরাই আগামী দিনের ভবিষ্যত।

এদিকে সেলফি জোন গড়ে ওঠায় ভিড় জমেছে শিশু উদ‍্যানে। বন্ধুরা মিলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রসঙ্গত, এই ধরনের সেলফি জোন গড়ে তোলার তোড়জোড় শুরু হয়েছিল অনেক আগেই। রাজ‍্যের অনেক পর্যটনকেন্দ্রে সেলফি জোন আছে। কিন্তু শহরের পার্ক কিংবা উদ্যানে সেলফি জোন খুব কম দেখা যায়। নতুন পুর চেয়ারম্যান সমীর ভাণ্ডারী আজকের প্রজন্মের কথা চিন্তা

করে এই সেলফি জোন গড়ে তোলেন। আই লাভ আরামবাগ নামে একটি সাইন ফলকও বসানো হয়। এই ফলক বসানোয় খুশি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। এখানকার মানুষের বক্তব্য, এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ পুরসভার। ভবিষ্যতে এই ধরনের সেলফি পয়েন্ট আরামবাগের বিভিন্ন জায়গায় আরও গড়ে তোলা হোক। তাতে তরুণ-তরুণীরা আরও খুশি হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev