| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

লকডাউনের জেরে ধুঁকছে হুগলির ধনিয়াখালির বৈচিত্র্যময় তাঁত শিল্প

Reporter Default
রিপোর্টার / ৩১২ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

এক সময় ধনিয়াখালির তাঁতের কাপড়ের সুনাম ছিল দেশ ছাড়িয়ে বিদেশে। বিগত বেশ কয়েক বছর ধরে সেই শিল্প একটু একটু করে জরাজীর্ণ হয়ে পড়েছে। তাঁতের শাড়ির বদলে বাজার দখল করেছে হ্যান্ডলুম, সিল্ক, জরি এবং নেটের শাড়ি। বর্তমানে তন্তুবায় পরিবারগুলির নতুন প্রজন্ম এই পেশার ধারে কাছে ঘেঁসেনি কেউই।

এক প্রকার দুরবস্থার মধ্যে দিয়ে যেতে যেতেই করোনা আক্রমনে জর্জরিত ধনিয়াখালির তাঁত শিল্প। লকডাউনের জেরে একেবারে ভেঙে পড়েছে জগৎ বিখ্যাত এই তাঁত শিল্প। বছরের কয়েকটা মাস একটু বিক্রি বাটা বাড়ে এক দুর্গাপূজা আর দুই চৈত্রের শেষ এবং বৈশাখের শুরুতে।

চৈত্রের শুরুর অনেক আগেই গোটা বিশ্ব জুড়ে হানা দিয়েছে করোনা, করোনার থাবায় মুখ থুবড়ে পড়েছে বড় বড় শিল্প থেকে শিল্পপতি। অতি ধনী থেকে ফুটপাতে বসবাস কারি বাদ যায়নি কেউই। স্বভাবত রেহাই পায়নি ধনিয়াখালির তাঁত শিল্পও এবং এই শিল্প কর্মের সাথে যুক্ত তন্তুবায়রাও।

লকডাউনের আগে যেটুকু কাঁচামালের যোগান ছিল তা দিয়ে তৈরি হয়েছিল কাপড়। তাও মহাজন নিতে চায়নি করোনা সংক্রমণের আতঙ্কে। লেন দেন বন্ধ হয়েছে তন্তুবায় এবং মহাজনদের সাথে। ফলে চরম দুর্দশার মধ্যে দিন কাটছে তন্তুবায়দের।

সমবায় সমিতির মাধ্যমে কাপড় বিক্রির ব্যবস্থা করেছে সরকার। কিন্তু লকডাউনের জেরে সেখানেও বন্ধ লেনদেন।

অন্যদিকে সরকারি কোনও সুযোগ সুবিধা পায়নি বলেই দাবি তন্তুবায়দের। লকডাউন চলাকালীন রেশনে চাল, গম পেলেও তাও কিছুটা হলেও মূল্য দিয়েই কিনতে হচ্ছে তাদের। লকডাউন উঠে গেলেও কাঁচা মালের যোগানের অভাবে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা তন্তুবায়দের। সরকারি ভাবে তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ধনিয়াখালীর তাঁত শিল্পের সাথে যুক্ত তন্তুবায়রা।

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev